শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

জেলা হাসপাতালে নতুন পদ সৃজনে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগ

ছবিঃ সংগৃহীত

দেশের যেসব ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এখনো প্রয়োজনীয় পদ সৃষ্টি হয়নি, সেসব হাসপাতালে নতুন পদ সৃজনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোর কাছ থেকে পদ সৃজনের প্রস্তাবসহ প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চাওয়া হয়েছে। সোমবার ২৪ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ২৬ জুলাইয়ের এক স্মারকের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়।

চিঠিতে বলা হয়, যেসব ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের এখনো পদ সৃজন হয়নি, সেসব হাসপাতালের জন্য পদ সৃজনের প্রস্তাব পাঠাতে হবে। একই সঙ্গে জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার ক্ষেত্রে পদ সৃজনের সুবিধার্থে ২৫০ শয্যার প্রশাসনিক অনুমোদনের কপি বা ভবন হস্তান্তরের কপি প্রস্তাবের সঙ্গে সংযুক্ত করতে হবে। এ ছাড়া স্ট্যান্ডার্ড সেটআপ-২০২৪ অনুযায়ী প্রাপ্যতার ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চেকলিস্ট যথাযথভাবে পূরণ করে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পদ সৃজনের প্রস্তাবের সঙ্গে মোট ১২ ধরনের তথ্য ও নথি দিতে বলা হয়, যার মধ্যে রয়েছে পদ সৃষ্টির প্রাসঙ্গিক তথ্য ও চেকলিস্ট। এ ছাড়া প্রস্তাবিত প্রতিষ্ঠানের নাম, পদের সারসংক্ষেপ, বিস্তারিত বিবরণ, নাম, সংখ্যা এবং বেতন স্কেলের তথ্য পাঠাতে হবে। প্রস্তাবিত পদের দায়িত্ব ও কার্যপরিধি, নিয়োগবিধি, বাৎসরিক আবর্তক ব্যয়ের আর্থিক সংশ্লেষ এবং নতুন পদ সৃষ্টির যৌক্তিকতা উল্লেখ করতে বলা হয়েছে।

নতুন কাজ বৃদ্ধির পরিমাণ, প্রকৃত কাজের বর্ণনা ও ধরন, কর্মপরিকল্পনার ছক এবং অর্গানোগ্রামও দিতে বলা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরে চিঠিটি জারি করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যসেবা সচিব, মহাপরিচালক, বিভাগীয় পরিচালক, সব সিভিল সার্জন এবং হাসপাতাল তত্ত্বাবধায়কদের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জেলা হাসপাতালে নতুন পদ সৃজনে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

দেশের যেসব ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এখনো প্রয়োজনীয় পদ সৃষ্টি হয়নি, সেসব হাসপাতালে নতুন পদ সৃজনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোর কাছ থেকে পদ সৃজনের প্রস্তাবসহ প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চাওয়া হয়েছে। সোমবার ২৪ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ২৬ জুলাইয়ের এক স্মারকের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়।

চিঠিতে বলা হয়, যেসব ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের এখনো পদ সৃজন হয়নি, সেসব হাসপাতালের জন্য পদ সৃজনের প্রস্তাব পাঠাতে হবে। একই সঙ্গে জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার ক্ষেত্রে পদ সৃজনের সুবিধার্থে ২৫০ শয্যার প্রশাসনিক অনুমোদনের কপি বা ভবন হস্তান্তরের কপি প্রস্তাবের সঙ্গে সংযুক্ত করতে হবে। এ ছাড়া স্ট্যান্ডার্ড সেটআপ-২০২৪ অনুযায়ী প্রাপ্যতার ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চেকলিস্ট যথাযথভাবে পূরণ করে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পদ সৃজনের প্রস্তাবের সঙ্গে মোট ১২ ধরনের তথ্য ও নথি দিতে বলা হয়, যার মধ্যে রয়েছে পদ সৃষ্টির প্রাসঙ্গিক তথ্য ও চেকলিস্ট। এ ছাড়া প্রস্তাবিত প্রতিষ্ঠানের নাম, পদের সারসংক্ষেপ, বিস্তারিত বিবরণ, নাম, সংখ্যা এবং বেতন স্কেলের তথ্য পাঠাতে হবে। প্রস্তাবিত পদের দায়িত্ব ও কার্যপরিধি, নিয়োগবিধি, বাৎসরিক আবর্তক ব্যয়ের আর্থিক সংশ্লেষ এবং নতুন পদ সৃষ্টির যৌক্তিকতা উল্লেখ করতে বলা হয়েছে।

নতুন কাজ বৃদ্ধির পরিমাণ, প্রকৃত কাজের বর্ণনা ও ধরন, কর্মপরিকল্পনার ছক এবং অর্গানোগ্রামও দিতে বলা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরে চিঠিটি জারি করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যসেবা সচিব, মহাপরিচালক, বিভাগীয় পরিচালক, সব সিভিল সার্জন এবং হাসপাতাল তত্ত্বাবধায়কদের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒