শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৭০৫, মৃত্যু তিন জনের

ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অব্যাহত রয়েছে। শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

এই ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন ডেঙ্গু রোগী। এর ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০২ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত ২৬ হাজার ১০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৫৮ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ১১৫ জন, চট্টগ্রামে ১০৭, খুলনায় ১১৪, ময়মনসিংহে ৩৮ এবং রাজশাহীতে ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের বিভিন্ন মাসের মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৭০৫, মৃত্যু তিন জনের

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অব্যাহত রয়েছে। শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

এই ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন ডেঙ্গু রোগী। এর ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০২ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত ২৬ হাজার ১০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৫৮ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ১১৫ জন, চট্টগ্রামে ১০৭, খুলনায় ১১৪, ময়মনসিংহে ৩৮ এবং রাজশাহীতে ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের বিভিন্ন মাসের মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒