শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

গোপনীয়তা নীতিমালা

মহাকল্লোল নিউজ: গোপনীয়তা নীতিমালা

‘মহাকল্লোল নিউজ’ তার পাঠকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এই লক্ষ্য অর্জনে মহাকল্লোল নিউজ একটি সুনির্দিষ্ট গোপনীয়তা নীতিমালা অনুসরণ করবে। আমাদের ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহারের মাধ্যমে আপনি এই নীতিমালার শর্তাবলির প্রতি সম্মতি জ্ঞাপন করছেন।

১. তথ্য সংগ্রহ

আমাদের সাইটে সাধারণ সংবাদ পড়ার জন্য পাঠকদের কোনো ধরনের নিবন্ধন বা লগইন করতে হয় না। মহাকল্লোল নিউজ এর সংবাদ পড়ার উদ্দেশ্যে পাঠকদের কাছ থেকে কোনো ব্যক্তিগত তথ্য, আইপি ঠিকানা, ব্রাউজার ও ডিভাইসের তথ্য কিংবা আনুমানিক ভৌগোলিক অবস্থান সংগ্রহ করবে না। এ ছাড়া ব্যক্তিগত তথ্য দিয়ে কোনো লগইন প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতাও আমাদের নেই। আমাদের সংগৃহীত বা রক্ষিত না হওয়া তথ্যের মধ্যে থাকবে:

ব্যক্তিগত পরিচিতিমূলক তথ্য: মহাকল্লোল নিউজ কোনো পাঠকের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সামাজিক নিরাপত্তা নম্বর, সরকারি পরিচয়পত্র, জন্ম-মৃত্যু নিবন্ধন কিংবা অভিবাসনসংক্রান্ত কোনো নথিপত্র সংগ্রহ করবে না।

যোগাযোগ ও আবাসিক তথ্য: ব্যবহারকারীর পূর্ব অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত ফোন নম্বর, ইমেইল বা আবাসিক ঠিকানা সংগ্রহ করা হবে না। বিশেষ করে কোনো ব্যক্তির বাসভবনের ছবি বা ম্যাপে অবস্থান চিহ্নিত করা—যা দিয়ে কাউকে সহজেই খুঁজে পাওয়া সম্ভব, তা এই নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী থাকবে।

আর্থিক তথ্য: মহাকল্লোল নিউজ  কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপন আর্থিক রেকর্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, গোপন পিন কোড কিংবা ক্রেডিটকার্ডের মতো কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহ করবে না।

স্বাস্থ্য ও সংবেদনশীল তথ্য: ব্যবহারকারীর ব্যক্তিগত চিকিৎসাসংক্রান্ত বিবরণী, মনস্তাত্ত্বিক তথ্য কিংবা বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে না।

২. ওয়েবসাইট অ্যানালিটিকসের ব্যবহার

প্ল্যাটফর্মের সেবার মান বাড়াতে এবং ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা বুঝতে মহাকল্লোল নিউজ গুগল অ্যানালিটিকস ব্যবহার করবে। এর মাধ্যমে সাধারণভাবে প্রাপ্ত কিছু প্রযুক্তিগত তথ্য পর্যালোচনা করা হবে। 

যেমন: কোন কোন পৃষ্ঠা সবচেয়ে বেশি দেখা হচ্ছে, ব্যবহারকারীরা সাইটে গড়ে কতক্ষণ অবস্থান করছেন, কোন দেশ বা অঞ্চল থেকে ব্যবহারকারীরা ভিজিট করছেন, ব্যবহৃত ডিভাইস, ব্রাউজার ও অপারেটিং সিস্টেমের ধরন, ভিজিট করার উৎস ও সময়, অনুমানভিত্তিক ভৌগোলিক অবস্থান।

এই প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে সংগৃহীত কোনো তথ্য দিয়ে কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত পরিচয় শনাক্ত করা সম্ভব নয়।

৩. কুকিজ ও ট্র্যাকিং প্রযুক্তি

সেবার মান উন্নয়ন, ওয়েবসাইটের কার্যকারিতা বৃদ্ধি, বিজ্ঞাপন প্রদর্শন এবং পরিসংখ্যানগত বিশ্লেষণের জন্য মহাকল্লোল নিউজ কুকিজ বা সমমানের প্রযুক্তি ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে ব্রাউজার সেশন, ট্রাফিক অ্যানালিটিকস ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করা হতে পারে। আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিংস থেকে যেকোনো সময় কুকিজের ব্যবহার নিয়ন্ত্রণ বা নিষ্ক্রিয় করতে পারবেন।

৪. তৃতীয় পক্ষের সেবা

ওয়েবসাইটের কার্যকারিতা বৃদ্ধির জন্য আমাদের প্ল্যাটফর্মে বিভিন্ন তৃতীয় পক্ষের সেবা ব্যবহৃত হতে পারে। এর মধ্যে রয়েছে ট্রাফিক বিশ্লেষণ টুল, বিজ্ঞাপন নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া পিক্সেল, কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এবং এমবেডেড কনটেন্ট।

৫. বহিঃস্থ লিংক

আমাদের প্রকাশিত বিভিন্ন সংবাদ ও ফিচারে নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে অন্য ওয়েবসাইটের নিরাপদ লিংক ব্যবহার করা হতে পারে। কোনো ব্যবহারকারী ওইসব বহিঃস্থ লিংকে প্রবেশ করলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের নিজস্ব গোপনীয়তা নীতিমালা কার্যকর হবে।

৬. চাকরির আবেদনকারীদের তথ্য

মহাকল্লোল নিউজ কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় আপনার দেওয়া তথ্যগুলো আমরা সংগ্রহ করা হতে পারে। এর মধ্যে রয়েছে আপনার নাম, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর, ইমেইল, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা। এই তথ্যগুলো কেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে অত্যন্ত গোপনীয়তার সাথে ব্যবহার করা হতে পারে এবং প্রার্থীর সম্মতি ছাড়া কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে বা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হবে না।

৭. তথ্যের নিরাপত্তা ও সংরক্ষণ

ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে মহাকল্লোল নিউজ প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আমাদের কাছে থাকা কোনো তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো তৃতীয় পক্ষের কাছে কখনোই বিক্রি বা হস্তান্তর করবো না। এ ছাড়া অপ্রয়োজনীয় বা মেয়াদোত্তীর্ণ কোনো তথ্য দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা হবে না।

৮. আপনার অধিকার

প্রচলিত আইন অনুযায়ী আমাদের প্ল্যাটফর্মে আপনার দেওয়া কোনো তথ্য থাকলে সে সম্পর্কে জানার, ভুল তথ্য সংশোধনের অনুরোধ করার কিংবা বিশেষ পরিস্থিতিতে তা সম্পূর্ণ মুছে ফেলার দাবি জানানোর অধিকার আপনার থাকবে।

৯. নীতিমালা পরিবর্তন ও পরিমার্জন

সময়ের প্রয়োজনে যেকোনো সময় এই গোপনীয়তা নীতিমালা সংশোধন বা হালনাগাদ করার অধিকার মহাকল্লোল নিউজ সংরক্ষণ করবে। নীতিমালায় কোনো পরিবর্তন আনা হলে তা এই পৃষ্ঠায় প্রকাশের সাথে সাথেই কার্যকর বলে গণ্য হবে।

১০. যোগাযোগ

আমাদের গোপনীয়তা নীতিমালা বা আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে কোনো প্রশ্ন, মতামত বা জিজ্ঞাসা থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন:

ঠিকানার বিবরণ: মহাকল্লোল নিউজ,আলম টাওয়ার, মতিঝিল,ঢাকা -১০০০।

ইমেইল: dailymahakallol@gmail.com

ওয়েবসাইট: https://www.mahakallol.con

সর্বশেষ হালনাগাদ: ২৪ আগষ্ট ২০২৬

🔒