শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH
সর্বশেষ
ব্রেন টিউমারে আক্রান্ত ছোট্ট হিয়ামনির জীবন অনিশ্চিত, উন্নত চিকিৎসার জন্য সহায়তা কামনা

ব্রেন টিউমারে আক্রান্ত ছোট্ট হিয়ামনির জীবন অনিশ্চিত, উন্নত চিকিৎসার জন্য সহায়তা কামনা

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হরি মহন্ত ও বিউটি রানী দম্পতির মেয়ে হিয়ামনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি জটিল এই রোগে আক্রান্ত শিশুটির উন্নত চিকিৎসা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার।পরিবার সূত্রে জানা যায়, রংপুরে চিকিৎসা করানোর পর চিকিৎসকরা হিয়ামনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।হিয়ামনির বাবা হরি মহন্ত উপজেলা পরিষদের রেজিস্ট্রি অফিসের পাশে ছোট একটি চায়ের দোকান পরিচালনা করে কোনোরকমে সংসার চালান। সীমিত আয়ের এই মানুষটিকে সংসারের দৈনন্দিন খরচের পাশাপাশি মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে এখন অসহায় অবস্থায় পড়তে হয়েছে।শুধু চিকিৎসার ব্যয় নয়, পরিবারটির বসতঘরের অবস্থাও অত্যন্ত নাজুক। ঘরের বেড়ার বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং চালেও রয়েছে নানা সমস্যা। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই অসুস্থ হিয়ামনিকে নিয়ে দিন কাটাচ্ছে পরিবারটি।হিয়ামনির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং পরিবারটির জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।একটি শিশুর জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হয়ে উঠতে পারে বড় আশার কারণ। হিয়ামনির চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তার জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।হিয়ামনির পাশে দাঁড়ান। মানবিকতার হাত বাড়িয়ে দিন।
২৭ আগস্ট ২০২৬

সম্পাদকীয় স্পেশাল

সব দেখুন
সরাসরি লাইভ সম্প্রচার
ডা. শফিকুর রহমান
"জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত বা জনগণকে তা ভুলিয়ে দেওয়ার কোনো অপচেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। ফ্যাসিবাদের শিকড় পুরোপুরি উপড়ে ফেলতে হবে এবং জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
শফিকুর রহমান
শফিকুর রহমান
বিরোধী দলীয় প্রধান
তারেক রহমান
"৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। এ অর্জন সবার। প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।"
তারেক রহমান
তারেক রহমান
প্রধানমন্ত্রী
ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী শিশু ফারিয়া আক্তার হাবিবার মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সখিপুর থানার মাধু সরকারের কান্দি এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মানিক সরকারের বড় ব্রিজসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ফারিয়া আক্তার হাবিবা গোসাইরহাট উপজেলার বালুচর এলাকার কাশেম আখনের মেয়ে। সে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। গত মঙ্গলবার নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ফারিয়া আরও দুই শিশুর সঙ্গে স্থানীয় পদ্মার শাখা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তিন শিশু পানিতে ডুবে গেলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে ফারিয়াকে তখন খুঁজে পাওয়া যায়নি।খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদীতে তল্লাশি শুরু করে। পরে মাদারীপুর থেকে ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। তবে নদীতে তীব্র স্রোত, পানির গভীরতা এবং বালুবাহী নৌযান চলাচলের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিন হোসেন জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে আসছিলেন। পানির গভীরতা ও স্রোতের কারণে উদ্ধারকাজে কিছুটা সময় লাগে। দীর্ঘ সময় তল্লাশির পর শুক্রবার বিকেলে ফারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, ‘শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। পরে শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’স্থানীয় ইউপি সদস্য বাচ্চু সরকার বলেন, নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে ফারিয়া নিখোঁজ হয়। এরপর থেকেই স্থানীয়রা উদ্ধার অভিযানে সহযোগিতা করেছেন। মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।ফারিয়ার বাবা কাশেম আখন বলেন, ‘আমার মেয়েকে আমাদের বাড়ি বালুচরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।’দুই দিন পর ফারিয়ার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে স্থানীয় পরিবেশ।

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার
২৬ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম
আপনার মতে, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জনদুর্ভোগের কারণ কোনটি?

আপনার মতে, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জনদুর্ভোগের কারণ কোনটি?

  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
  বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট
  দুর্নীতি ও সুশাসনের ঘাটতি
মোট ভোটদাতাঃ জন
🔒