শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

বিজ্ঞাপন নীতিমালা

বিজ্ঞাপন নীতিমালা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তথ্যের অবাধ প্রবাহ এবং বৈষম্যহীন সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ 'মহাকল্লোল নিউজ'। আমাদের পাঠক ও শুভানুধ্যায়ীদের আস্থাই আমাদের পথ চলার প্রধান চালিকাশক্তি। পাঠকদের জন্য একটি নিরাপদ, দায়িত্বশীল ও রুচিশীল মাধ্যম নিশ্চিত করতে সংবাদ পরিবেশনের পাশাপাশি বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রেও আমরা কঠোর নৈতিক মানদণ্ড অনুসরণ করবো। পাঠক ও বিজ্ঞাপনদাতাদের পারস্পরিক স্বচ্ছতা বজায় রাখতেই আমাদের এই সুনির্দিষ্ট বিজ্ঞাপন নীতিমালা।

১. আমাদের বিজ্ঞাপন প্রকাশের মানদণ্ড ও গ্রহণযোগ্য ক্ষেত্রসমূহ

'মহাকল্লোল নিউজ' কেবল সেসব বিজ্ঞাপনই প্রকাশ করবে যা আইনগতভাবে বৈধ, রুচিশীল এবং জনস্বার্থের জন্য নিরাপদ।

আইনগত ও পেশাদারি মানদণ্ড: দেশের প্রচলিত আইন, সংবিধান ও প্রকাশনা নীতিমালার প্রতি আমাদের শ্রদ্ধা প্রশ্নাতীত থাকবে। বিজ্ঞাপিত পণ্য বা সেবার অবশ্যই হালনাগাদ ট্রেড লাইসেন্স বা যথাযথ সরকারি অনুমোদন থাকতে হবে। ভোক্তা অধিকার ও মেধাস্বত্ব আইন সম্পূর্ণরূপে মেনে চলা আবশ্যক থাকবে।

সত্যতা ও সামাজিক দায়বদ্ধতা: বিজ্ঞাপনের দাবি অবশ্যই বস্তুনিষ্ঠ এবং প্রমাণিত হতে হবে। পাঠককে বিভ্রান্ত করতে পারে এমন কোনো অতিরঞ্জন গ্রহণযোগ্য হবে না। ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি পূর্ণ সম্মান বজায় রাখতে হবে। শিশু-কিশোরদের মনস্তত্ত্বে নেতিবাচক প্রভাব ফেলে—এমন কোনো উপাদান বিজ্ঞাপনে থাকা চলবে না। আমরা পরিবেশবান্ধব উদ্যোগ ও জনসচেতনতামূলক প্রচারণাকে স্বাগত জানাই।

সম্পাদকীয় ও বিজ্ঞাপনের সুস্পষ্ট বিভাজন: আমরা সম্পাদকীয় স্বাধীনতার নীতিতে বিশ্বাসী। পাঠক যেন সংবাদ ও বিজ্ঞাপনের পার্থক্য স্পষ্ট বুঝতে পারেন, তাই বিজ্ঞাপনী কনটেন্ট এমনভাবে উপস্থাপন করা হবে যা আমাদের মূল সংবাদ থেকে আলাদা থাকবে। প্রয়োজনে এতে ‘বিজ্ঞাপন’ বা ‘স্পন্সরড’ ট্যাগ ব্যবহার করা হবে।

উপস্থাপন ও নান্দনিকতা: বিজ্ঞাপনের ভাষা হতে হবে মার্জিত ও ব্যাকরণগতভাবে শুদ্ধ। কুরুচিপূর্ণ বা দ্ব্যর্থবোধক শব্দের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ভিজ্যুয়ালের ক্ষেত্রে পাঠকের জন্য অস্বস্তিকর বা অতিরিক্ত ফ্ল্যাশিং অ্যানিমেশন পরিহার করে উন্নত মানের নান্দনিক গ্রাফিকস ব্যবহার করতে হবে।

ভোক্তা স্বার্থ ও তথ্যের গোপনীয়তা: পণ্যের দাম, ছাড় ও অফারের শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে; কোনো লুকানো খরচ বা অস্পষ্টতা থাকা চলবে না। প্রতিযোগী কোনো প্রতিষ্ঠানকে হেয় করে এমন প্রচার আমরা সমর্থন করবো না। বিজ্ঞাপনের মাধ্যমে পাঠকের কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হলে, তার সুরক্ষার সম্পূর্ণ দায় বিজ্ঞাপনদাতার থাকবে।

২. বিজ্ঞাপনের প্রধান ক্যাটাগরিসমূহ

আমরা সাধারণত নিচের ক্ষেত্রগুলোর বিজ্ঞাপন প্রকাশ করে থাকবো:

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা: সাধারণ ভোক্তাদের ব্যবহার্য সামগ্রী, পোশাক ও গৃহস্থালি পণ্য।

শিক্ষা ও পেশা: অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, স্কলারশিপ, প্রশিক্ষণ কর্মসূচি এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি।

আর্থিক খাত ও ব্যাংক: নিয়ামক সংস্থা অনুমোদিত ব্যাংক, বিমা ও বৈধ মোবাইল ব্যাংকিং সেবা।

প্রযুক্তি ও গ্যাজেট: মোবাইল, ইন্টারনেট সেবা, সফটওয়্যার এবং ইলেকট্রনিকস পণ্য।

আবাসন ও রিয়েল এস্টেট: নিয়ামক কর্তৃপক্ষ অনুমোদিত বৈধ আবাসন ও নির্মাণ প্রকল্প।

স্বাস্থ্য ও চিকিৎসাসেবা: অনুমোদিত হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এবং নিবন্ধিত চিকিৎসকের সেবামূলক তথ্য।

মোটরযান ও যন্ত্রাংশ: অনুমোদিত ব্র্যান্ডের যানবাহন ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ।

জনস্বার্থ ও সরকারি প্রচার: সচেতনতামূলক প্রচারণা, দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক দায়িত্ব সম্পর্কিত সরকারি বিজ্ঞপ্তি।

৩. বর্জনীয় ও নিষিদ্ধ বিজ্ঞাপনের ক্ষেত্রসমূহ

'মহাকল্লোল নিউজ' এমন কোনো বিজ্ঞাপন প্রচার করবে না, যা বেআইনি, ক্ষতিকর, প্রতারণামূলক অথবা জনস্বার্থ পরিপন্থী।

ঘৃণা ও বৈষম্যমূলক প্রচার: জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতীয়তা, শারীরিক-মানসিক প্রতিবন্ধকতা এবং বয়সের ওপর ভিত্তি করে কাউকে অসম্মান বা বৈষম্য তৈরি করে এমন কোনো বিজ্ঞাপন আমাদের এখানে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট ও যৌনতা: যৌন পরিষেবা, পর্নোগ্রাফি, নগ্নতা, যৌন উত্তেজক চিত্র বা ইঙ্গিতপূর্ণ কনটেন্ট এবং প্রাপ্তবয়স্কদের সামগ্রীর প্রচার কখনো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

নিয়ন্ত্রিত, ক্ষতিকর ও অবৈধ পণ্য:

সব ধরনের তামাকজাত পণ্য, অ্যালকোহল, মাদকদ্রব্য ও চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় অযোগ্য ওষুধ।

আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, প্রাণঘাতী অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী।

বিপন্ন বন্যপ্রাণী, সংরক্ষিত উদ্ভিদ এবং বেআইনি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেনাবেচা।

মানব অঙ্গপ্রত্যঙ্গ বা রক্তের বাণিজ্যিক প্রচার।

আর্থিক প্রতারণা ও অনৈতিক কারবার:

সহজে ধনী হওয়ার স্ক্যাম, মিথ্যা আয়ের নিশ্চয়তা, ভুয়া ঋণ এবং অবৈধ পনজি বা এমএলএম স্কিম।

অনলাইন জুয়া, বেটিং, ক্যাসিনো বা আর্থিক ঝুঁকিযুক্ত যেকোনো অনৈতিক খেলা।

নকল ভিসা, পাসপোর্ট, জাল শিক্ষাগত সনদ এবং অবৈধভাবে সংগৃহীত ব্যক্তিগত তথ্য কেনাবেচার বিজ্ঞাপন।

অলৌকিক ক্ষমতা, ভাগ্য পরিবর্তন বা কুসংস্কারাচ্ছন্ন দাবি।

চিকিৎসা ও জনস্বাস্থ্যের জন্য বিভ্রান্তিকর দাবি:

দ্রুত ওজন কমানোর অবৈজ্ঞানিক গ্যারান্টি বা ম্যাজিক পিলের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন প্রচার।

ভিত্তিহীন, অস্বীকৃত বা বিভ্রান্তিকর অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতির বিজ্ঞাপন।

৪. নীতিমালা প্রয়োগ ও কর্তৃপক্ষের অধিকার

বিজ্ঞাপনের সত্যতা, নান্দনিকতা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের পূর্ণ অধিকার ‘মহাকল্লোল নিউজ’ সংরক্ষণ করবে। দেশের প্রচলিত আইন, জনস্বার্থ এবং আমাদের সম্পাদকীয় আদর্শের পরিপন্থী কোনো বিজ্ঞাপন নীতিমালার বাইরে গেলে, প্রচারের আগে বা চলাকালে যেকোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই তা বাতিল বা প্রত্যাহার করার চূড়ান্ত ক্ষমতা মহাকল্লোল নিউজ  কর্তৃপক্ষের থাকবে।


🔒