বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

Terms and Conditions

ব্যবহারের শর্তাবলি

‘মহাকল্লোল নিউজ’-এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলি প্রযোজ্য হবে। এই শর্তাবলির কোনো অংশের সাথে আপনি একমত না হলে, অনুগ্রহ করে আমাদের সাইট ব্যবহার করা থেকে বিরত থাকুন।

১. সাধারণ নীতিমালা

পরিষেবার গ্রহণযোগ্যতা: এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে আপনি আইনসংগত উপায়ে এবং বৈধ উদ্দেশ্যে আমাদের সেবা গ্রহণ করছেন।

নীতিমালা পরিবর্তন: ‘মহাকল্লোল নিউজ’ যেকোনো সময় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই ব্যবহারের শর্তাবলি পরিবর্তন, সংশোধন বা হালনাগাদ করার অধিকার রাখবে। পরিবর্তনের পর প্ল্যাটফর্মের ব্যবহার অব্যাহত রাখা মানেই হলো আপনি সংশোধিত শর্তাবলি মেনে নিয়েছেন।

২. মেধা ও স্বত্বাধিকার

মালিকানা: এই ওয়েবসাইটে প্রকাশিত সব ধরনের সংবাদ, নিবন্ধ, বিশ্লেষণ, লোগো, গ্রাফিকস, অডিও, ভিডিও, সফটওয়্যার এবং টেক্সটসহ যাবতীয় বিষয়বস্তু মহাকল্লোল নিউজ এর নিজস্ব সম্পত্তি অথবা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যবহৃত।

কপিরাইট ও পুনরুৎপাদন: মহাকল্লোল নিউজ এর অনুমতি ছাড়া আমাদের কোনো কনটেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনরুৎপাদন বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যক্তিগত ও অ-বাণিজ্যিক উদ্দেশ্যে আমাদের তথ্য শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই ‘মহাকল্লোল নিউজ’-এর নাম উৎস হিসেবে স্পষ্ট ও দৃশ্যমানভাবে উল্লেখ করতে হবে।

৩. ব্যবহারকারীর আচরণবিধি

আমাদের সাইট ব্যবহারের সময় ব্যবহারকারী হিসেবে আপনি নিম্নলিখিত কর্মকাণ্ডে লিপ্ত না হতে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন:

ওয়েবসাইটের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন বা কারিগরি জটিলতা সৃষ্টি করা।

কোনো ধরনের ক্ষতিকারক ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার বা ক্ষতিকর কোড আপলোড করা।

অনুমতি ছাড়া অন্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করা।

মন্তব্য বা যেকোনো মাধ্যমে বেআইনি, মানহানিকর, উসকানিমূলক, অশালীন কিংবা ঘৃণ্য বক্তব্য ছড়ানো।

৪. মন্তব্য ও পাঠক মতামত

মন্তব্যের দায়ভার: আমাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের প্রকাশিত মন্তব্য সম্পূর্ণভাবে তাঁদের নিজস্ব মতামত। এ ধরনের মতামতের জন্য ‘মহাকল্লোল নিউজ’ কোনোভাবেই আইনি বা নৈতিকভাবে দায়ী থাকবে না।

মডারেশন ও নিয়ন্ত্রণ: মহাকল্লোল নিউজ এর নীতিমালার সাথে সাংঘর্ষিক, উসকানিমূলক বা জনস্বার্থ পরিপন্থী যেকোনো মন্তব্য যাচাই, সংশোধন, প্রকাশে অস্বীকৃতি বা মুছে ফেলার সম্পূর্ণ অধিকার সম্পাদকীয় পর্ষদ সংরক্ষণ করবে।

৫. তথ্যের সীমাবদ্ধতা ও আইনি দায়মুক্তি

তথ্যের হালনাগাদ: মহাকল্লোল নিউজ -এ প্রকাশিত সংবাদ ও অন্যান্য তথ্য নিয়মিত হালনাগাদ করা হয়। তবে অসাবধানতাবশত বা সময়ের ব্যবধানে তথ্যে অসংগতি তৈরি হতে পারে; তাই প্রকাশিত তথ্যের সম্পূর্ণ নির্ভুলতার কোনো আইনি নিশ্চয়তা আমরা দিই না।

পেশাদারি পরামর্শের সীমাবদ্ধতা: আমাদের প্ল্যাটফর্মে প্রকাশিত কোনো নিবন্ধ বা তথ্যকে পেশাদার আইনি, আর্থিক বা চিকিৎসা সংক্রান্ত সুনির্দিষ্ট পরামর্শ হিসেবে বিবেচনা করা যাবে না। যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার অনুরোধ রইল।

৬. বাইরের ওয়েবসাইটের লিংক

ব্যবহারকারীদের সুবিধার্থে আমাদের সাইটে অন্য কোনো বহিঃস্থ ওয়েবসাইটের লিংক দেওয়া থাকতে পারে। ওইসব ওয়েবসাইটের কনটেন্ট, বিজ্ঞাপন বা ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালার জন্য 'মহাকল্লোল নিউজ'  কোনো দায়িত্ব বহন করে না।

৭. গোপনীয়তা নীতি

আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কীভাবে আপনার ডেটা সংগ্রহ, ব্যবহার ও সংরক্ষণ করি, তা বিস্তারিত জানতে আমাদের আলাদা ‘গোপনীয়তা নীতি’ পাতাটি পড়ার অনুরোধ করা হলো।

৮. সেবা নিয়ন্ত্রণ ও স্থগিতকরণ

যেকোনো যান্ত্রিক জটিলতা, কারিগরি উন্নয়ন বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে 'মহাকল্লোল নিউজ' সাময়িকভাবে বা স্থায়ীভাবে নির্দিষ্ট কোনো ব্যবহারকারীর অ্যাক্সেস অথবা ওয়েবসাইটের সার্বিক কার্যক্রম স্থগিত বা বন্ধ করার অধিকার রাখে।

৯. প্রযোজ্য আইন ও বিচারব্যবস্থা

এই ব্যবহারের শর্তাবলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যা করা হবে। এই শর্তাবলিসংক্রান্ত যেকোনো ধরনের আইনি বিরোধ বা জটিলতার নিষ্পত্তি কেবল বাংলাদেশের আদালতের এখতিয়ারভুক্ত হবে।

১০. যোগাযোগ ও ফিডব্যাক

আমাদের নীতি বা প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে আপনার যেকোনো প্রশ্ন, পরামর্শ বা অভিযোগ থাকলে সরাসরি নিচের ঠিকানায় যোগাযোগ করুন:

ইমেইল: dailymahakallol@gmail.com

প্রধান কার্যালয়: মহাকল্লোল নিউজ, আলম টাওয়ার,মতিঝিল, ঢাকা-১০০০।

ফোন নম্বর: +৮৮ ০১৭৪৮৭৮৫৭১৭


অ্যাপ ডাউনলোড করুন