বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সংশোধনী ও স্বচ্ছতা নীতিমালা

মহাকল্লোল নিউজ: সংশোধনী ও স্বচ্ছতা নীতিমালা

সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সততা, বস্তুনিষ্ঠতা ও তথ্যের নির্ভুলতা বজায় রাখতে ‘মহাকল্লোল নিউজ’ সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। আমরা বিশ্বাস করি, নির্ভুল তথ্য পাওয়া পাঠকের অধিকার। যেকোনো অনাকাঙ্ক্ষিত ভুল দ্রুত সংশোধন করা একটি দায়িত্বশীল সংবাদমাধ্যমের অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব। সংবাদ তৈরিতে অনিচ্ছাকৃত ভুলত্রুটি হওয়া অস্বাভাবিক নয়; তবে তা শনাক্ত হওয়া মাত্রই দ্রুততম সময়ে সংশোধন করা আমাদের অবিচল সম্পাদকীয় নীতি থাকবে।

১. নির্ভুলতার প্রতিশ্রুতি

যেকোনো সংবাদ প্রকাশের আগে আমরা তথ্যের উৎস ও নির্ভরযোগ্যতা কয়েক দফায় যাচাই করবো। এত সতর্কতার পরও যদি কোনো প্রতিবেদনে তথ্যের অসংগতি বা ভুল ধরা পড়ে, তবে তা তাৎক্ষণিকভাবে সংশোধন করতে আমরা দায়বদ্ধ থাকবো। ভুলের ব্যাপ্তি ছোট বা বড় যাই হোক না কেন, প্রতিটি সংশোধনীকে আমরা সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো।

২. পাঠকের সজাগ দৃষ্টি

আমরা আমাদের পাঠকদের 'মহাকল্লোল নিউজ' অন্যতম প্রধান পরিদর্শক ও সহযোগী মনে করবো। আমাদের কোনো প্রতিবেদনে তথ্যগত ভুল বা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা আমাদের জানানোর জন্য পাঠকদের উৎসাহিত করা হবে। কোনো সচেতন পাঠক বা প্রতিষ্ঠান যদি বস্তুনিষ্ঠ প্রমাণসহ আমাদের প্রতিবেদনের ভুল ধরিয়ে দেন, তবে আমরা তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবো এবং তাঁদের এই গঠনমূলক সহযোগিতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো।

৩. সংশোধনী প্রক্রিয়া

কোনো ভুল বা অসঙ্গতির বিষয়ে অভিযোগ পাওয়ার পর আমাদের সম্পাদকীয় পর্ষদ তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আমরা নিম্নলিখিত পদক্ষেপগুলো নিয়ে থাকবো:

তাৎক্ষণিক সংশোধন:

ভুল প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অনলাইন প্রতিবেদনের মূল টেক্সট সংশোধন করা হবে।

স্বচ্ছ ঘোষণা: 

সংশোধিত প্রতিবেদনের নিচে বা কোনো দৃশ্যমান স্থানে একটি স্পষ্ট ‘সংশোধনী নোটিশ’ বা 'Correction Note' যুক্ত করা হবে। সেখানে মূল প্রতিবেদনের কী ভুল ছিল এবং সঠিক তথ্যটি কী তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যম: 

আমাদের কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যটি প্রচারিত হয়ে থাকলে, সেখানেও প্রয়োজনীয় সংশোধন আনা হবে অথবা সংশোধিত তথ্যটি পুনরায় প্রকাশ করা হবে।

৪. অভিযোগ ও যোগাযোগের মাধ্যম

সংবাদের স্বচ্ছতা বজায় রাখতে এবং ভুল সংশোধনের প্রক্রিয়া সহজ করতে মহাকল্লোল নিউজ যোগাযোগ মাধ্যম সবসময় উন্মুক্ত। কোনো প্রতিবেদন নিয়ে আপনার সুনির্দিষ্ট প্রশ্ন, আপত্তি বা তথ্যগত সংশোধনের অনুরোধ থাকলে নিচের ঠিকানায় আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন:

সংশোধনীর অনুরোধের জন্য: dailymahakallol@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৭৪৮৭৮৫৭১৭

মতামত ও সাধারণ পরামর্শের জন্য: mahakallolnews@gmail.com

৫. আমাদের অঙ্গীকার

ভুল স্বীকার করে তা সংশোধন করাকে আমরা আমাদের সম্পাদকীয় সততা ও পেশাদারি শক্তির অংশ মনে করবো। আমরা বিশ্বাস করি, স্বচ্ছতা প্রকাশের মাধ্যমেই পাঠকদের সঙ্গে আমাদের আস্থা ও বিশ্বস্ততার সম্পর্ক আরও দৃঢ় হবে। মহাকল্লোল নিউজ এর যাত্রায় আমাদের প্রতিটি পাঠকই আমাদের সহযাত্রী হবেন।

অ্যাপ ডাউনলোড করুন