শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে কুড়িগ্রামে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’। 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই পদযাত্রায় অংশ নিতে আজ কুড়িগ্রাম সফরে আসছেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। ​গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটস্থ এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া। তিনি জানান, আজ বুধবার (২২ জুলাই) বেলা ৩টায় কুড়িগ্রামের ঐতিহ্যবাহী কলেজ মোড়স্থ 'জুলাই চত্বর' থেকে শীর্ষ নেতাদের উপস্থিতিতে পদযাত্রাটি শুরু হবে। পরবর্তীতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে এক পথসভার মাধ্যমে কর্মসূচিটি সমাপ্ত হবে।

​আজকের এই পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন— ​আখতার হোসেন এমপি (কেন্দ্রীয় সদস্য সচিব, এনসিপি) ​ড. আতিক মুজাহিদ (সংসদ সদস্য, কুড়িগ্রাম-২ আসন ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক)​সারজিস আলম (উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক)​নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক) ​মনিরা শারমিন (আহ্বায়ক, জাতীয় নারী শক্তি) ​ডা. মাহমুদা মিতু এমপি (সদস্য সচিব, জাতীয় নারী শক্তি)

​আয়োজকরা জানান, মাসব্যাপী কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জুলাইয়ের মূল আকাঙ্ক্ষাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং নতুন দেশ গঠনের অঙ্গীকারকে সুদৃঢ় করা।

​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জেলাজুড়ে ব্যাপক মাইকিং, ব্যানার-ফেস্টুন টাঙানো এবং মোটরসাইকেল শোভাযাত্রাসহ প্রয়োজনীয় সার্বিক নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ​সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন এবং যুব শক্তির আহ্বায়ক এম মাসুদুর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে কুড়িগ্রামে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’। 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই পদযাত্রায় অংশ নিতে আজ কুড়িগ্রাম সফরে আসছেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। ​গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটস্থ এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া। তিনি জানান, আজ বুধবার (২২ জুলাই) বেলা ৩টায় কুড়িগ্রামের ঐতিহ্যবাহী কলেজ মোড়স্থ 'জুলাই চত্বর' থেকে শীর্ষ নেতাদের উপস্থিতিতে পদযাত্রাটি শুরু হবে। পরবর্তীতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে এক পথসভার মাধ্যমে কর্মসূচিটি সমাপ্ত হবে।

​আজকের এই পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন— ​আখতার হোসেন এমপি (কেন্দ্রীয় সদস্য সচিব, এনসিপি) ​ড. আতিক মুজাহিদ (সংসদ সদস্য, কুড়িগ্রাম-২ আসন ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক)​সারজিস আলম (উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক)​নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক) ​মনিরা শারমিন (আহ্বায়ক, জাতীয় নারী শক্তি) ​ডা. মাহমুদা মিতু এমপি (সদস্য সচিব, জাতীয় নারী শক্তি)

​আয়োজকরা জানান, মাসব্যাপী কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জুলাইয়ের মূল আকাঙ্ক্ষাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং নতুন দেশ গঠনের অঙ্গীকারকে সুদৃঢ় করা।

​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জেলাজুড়ে ব্যাপক মাইকিং, ব্যানার-ফেস্টুন টাঙানো এবং মোটরসাইকেল শোভাযাত্রাসহ প্রয়োজনীয় সার্বিক নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ​সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন এবং যুব শক্তির আহ্বায়ক এম মাসুদুর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒