শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

বরিশালে টিসিবির সাশ্রয়ী পণ্যের মান নিয়ে প্রশ্ন

ছবিঃ সংগৃহীত

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির মূল লক্ষ্য হলো বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং স্বল্প-আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করা। কিন্তু অতিসম্প্রতি বরিশালে টিসিবির সরবরাহ করা পণ্য নিয়ে যে ধরনের অনিয়ম ও অভিযোগের খবর পাওয়া যাচ্ছে, তা খুবই উদ্বেগের। সাশ্রয়ী মূল্যের নামে টিসিবি অসচ্ছল মানুষকে খুবই নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে, যা কার্যত গরিব মানুষের সঙ্গে এক ধরনের তামাশা।

প্রকাশিত সংবাদের তথ্যানুযায়ী, বরিশালের ফ্যামিলি কার্ডধারী গ্রাহকদের চাল, ডাল ও তেলের সঙ্গে নিম্নমানের অপরিচিত ব্র্যান্ডের গুঁড়া সাবান, বল সাবান এবং গায়ে মাখার সাবান নিতে বাধ্য করা হচ্ছে। গ্রাহকদের অভিজ্ঞতা বলছে এসব সাবানে ফেনা হয় না ও ময়লা পরিষ্কার হয় না, এমনকি ব্যবহারে হাতের চামড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরবরাহ করা পাম অয়েল জমাট বেঁধে যায় এবং রান্না করা তরকারির ওপর চর্বির আস্তর ভেসে ওঠে।

আরও বিস্ময়কর হলো, দুই মাস ধরে চালের মতো প্রধান খাদ্যপণ্য সরবরাহ না থাকলেও নিয়মিত পাঠানো হচ্ছে এই অকার্যকর ও মানহীন সাবান ও ডিটারজেন্ট। যে সংস্থার কাজ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া, সেই সংস্থার বিরুদ্ধে কেন এসব অভিযোগ ওঠবে? এখন প্রশ্ন ওঠে টিসিবির মাননিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা কার্যকর এবং অপরিচিত বা নিম্নমানের পণ্য কীভাবে সরকারি বিতরণব্যবস্থায় ঢুকে পড়ল।

মূল্যহীন ও মানহীন পণ্য ফেরত না নিয়ে ডিলারদের ওপর চাপিয়ে দেওয়ায় কোটি কোটি টাকার অবিক্রীত পণ্য জমে ডিলাররাও আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। অবিলম্বে টিসিবির পণ্যের গুণগত মান নিশ্চিত করতে কঠোর তদারকি ও তদন্ত পরিচালনা করার আহ্বান জানানো হচ্ছে। অস্বচ্ছ প্রক্রিয়ায় এসব পণ্য কেনা হয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং জরুরি খাদ্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বরিশালে টিসিবির সাশ্রয়ী পণ্যের মান নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির মূল লক্ষ্য হলো বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং স্বল্প-আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করা। কিন্তু অতিসম্প্রতি বরিশালে টিসিবির সরবরাহ করা পণ্য নিয়ে যে ধরনের অনিয়ম ও অভিযোগের খবর পাওয়া যাচ্ছে, তা খুবই উদ্বেগের। সাশ্রয়ী মূল্যের নামে টিসিবি অসচ্ছল মানুষকে খুবই নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে, যা কার্যত গরিব মানুষের সঙ্গে এক ধরনের তামাশা।

প্রকাশিত সংবাদের তথ্যানুযায়ী, বরিশালের ফ্যামিলি কার্ডধারী গ্রাহকদের চাল, ডাল ও তেলের সঙ্গে নিম্নমানের অপরিচিত ব্র্যান্ডের গুঁড়া সাবান, বল সাবান এবং গায়ে মাখার সাবান নিতে বাধ্য করা হচ্ছে। গ্রাহকদের অভিজ্ঞতা বলছে এসব সাবানে ফেনা হয় না ও ময়লা পরিষ্কার হয় না, এমনকি ব্যবহারে হাতের চামড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরবরাহ করা পাম অয়েল জমাট বেঁধে যায় এবং রান্না করা তরকারির ওপর চর্বির আস্তর ভেসে ওঠে।

আরও বিস্ময়কর হলো, দুই মাস ধরে চালের মতো প্রধান খাদ্যপণ্য সরবরাহ না থাকলেও নিয়মিত পাঠানো হচ্ছে এই অকার্যকর ও মানহীন সাবান ও ডিটারজেন্ট। যে সংস্থার কাজ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া, সেই সংস্থার বিরুদ্ধে কেন এসব অভিযোগ ওঠবে? এখন প্রশ্ন ওঠে টিসিবির মাননিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা কার্যকর এবং অপরিচিত বা নিম্নমানের পণ্য কীভাবে সরকারি বিতরণব্যবস্থায় ঢুকে পড়ল।

মূল্যহীন ও মানহীন পণ্য ফেরত না নিয়ে ডিলারদের ওপর চাপিয়ে দেওয়ায় কোটি কোটি টাকার অবিক্রীত পণ্য জমে ডিলাররাও আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। অবিলম্বে টিসিবির পণ্যের গুণগত মান নিশ্চিত করতে কঠোর তদারকি ও তদন্ত পরিচালনা করার আহ্বান জানানো হচ্ছে। অস্বচ্ছ প্রক্রিয়ায় এসব পণ্য কেনা হয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং জরুরি খাদ্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒