শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

মহাকল্লোল নিউজ ডেস্ক

মহাকল্লোল নিউজ ডেস্ক

যোগদান: 31 জুলাই, 2026

হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১১৮০

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনই সিলেট বিভাগের বাসিন্দা বলে জানা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে পৌঁছেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালগুলোতে চিকিৎসা শেষে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে।

হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১১৮০
🔒