শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

মালয়েশিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন ও দোয়া মাহফিল

ফাইল ছবি মহাকল্লোল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। ১৫ আগস্ট শনিবার রাতে কুয়ালালামপুরের বুকিট বিন্তাংয়ের পিঠাঘর রেস্তোরাঁর হলরুমে বাদ এশা এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালহা উদ্দিনের সঞ্চালনায় সভায় দলটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং জনগণের অধিকার আদায়ে তার আপসহীন নেতৃত্বের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখেও তিনি জনগণের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। তার দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।

সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বক্তারা বলেন, তার নির্দেশনায় দল ঐক্যবদ্ধভাবে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবু তাহের।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। ১৫ আগস্ট শনিবার রাতে কুয়ালালামপুরের বুকিট বিন্তাংয়ের পিঠাঘর রেস্তোরাঁর হলরুমে বাদ এশা এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালহা উদ্দিনের সঞ্চালনায় সভায় দলটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং জনগণের অধিকার আদায়ে তার আপসহীন নেতৃত্বের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখেও তিনি জনগণের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। তার দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।

সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বক্তারা বলেন, তার নির্দেশনায় দল ঐক্যবদ্ধভাবে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবু তাহের।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒