শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

‘যত বই তত প্রাণ’ স্লোগানে নিউইয়র্কে ৩৫তম বাংলা বইমেলা

ছবিঃ সংগৃহীত

“যত বই তত প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। স্থানীয় সময় শুক্রবার জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ফিতা কেটে চার দিনব্যাপী এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক রেহমান সোবহান। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রবাসের এই বৃহৎ মিলনমেলা চলবে আগামী ২৫ মে পর্যন্ত।

মেলায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুবোধ সরকার, ফারুক মঈনউদ্দীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, দীপেন ভট্টাচার্য, তৌফিক ইমরোজ খালিদী এবং সাদাত হোসাইন। প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টিকে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে ধারাবাহিকভাবে এই মেলা আয়োজন করা হচ্ছে। বইমেলাজুড়ে লেখক-পাঠকের আড্ডার পাশাপাশি রয়েছে সাহিত্য আলোচনা, সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা।

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক জিয়া উদ্দিন আহমেদ জানান, এবারের মেলায় বাংলাদেশ, ভারত ও আমেরিকা থেকে ২৫টি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও সংস্থা অংশ নিচ্ছে। সাংবাদিক আশরাফ কায়সার জানান, নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্যের স্বকীয়তা তুলে ধরতে এই আয়োজন অনন্য ভূমিকা রাখবে। প্রবাসের ব্যস্ততা ভুলে শেকড়ের টানে এই মেলা সাহিত্যপ্রেমী ও নতুন প্রজন্মের পদচারণায় মুখর থাকবে বলে আশা করছেন আয়োজকরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘যত বই তত প্রাণ’ স্লোগানে নিউইয়র্কে ৩৫তম বাংলা বইমেলা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

“যত বই তত প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। স্থানীয় সময় শুক্রবার জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ফিতা কেটে চার দিনব্যাপী এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক রেহমান সোবহান। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রবাসের এই বৃহৎ মিলনমেলা চলবে আগামী ২৫ মে পর্যন্ত।

মেলায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুবোধ সরকার, ফারুক মঈনউদ্দীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, দীপেন ভট্টাচার্য, তৌফিক ইমরোজ খালিদী এবং সাদাত হোসাইন। প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টিকে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে ধারাবাহিকভাবে এই মেলা আয়োজন করা হচ্ছে। বইমেলাজুড়ে লেখক-পাঠকের আড্ডার পাশাপাশি রয়েছে সাহিত্য আলোচনা, সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা।

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক জিয়া উদ্দিন আহমেদ জানান, এবারের মেলায় বাংলাদেশ, ভারত ও আমেরিকা থেকে ২৫টি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও সংস্থা অংশ নিচ্ছে। সাংবাদিক আশরাফ কায়সার জানান, নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্যের স্বকীয়তা তুলে ধরতে এই আয়োজন অনন্য ভূমিকা রাখবে। প্রবাসের ব্যস্ততা ভুলে শেকড়ের টানে এই মেলা সাহিত্যপ্রেমী ও নতুন প্রজন্মের পদচারণায় মুখর থাকবে বলে আশা করছেন আয়োজকরা।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒