শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

ঈদের ছুটিতে মাধবকুণ্ডে অর্ধ লক্ষাধিক পর্যটকের সমাগম

ফাইল ছবি

ঈদের টানা ছুটিতে প্রকৃতির কন্যা মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে পর্যটকদের ঢল নেমেছে। ঈদের দিন থেকে সোমবার (১ জুন) পর্যন্ত পাঁচ দিনে এখানে অন্তত অর্ধ লক্ষাধিক ভ্রমণপিপাসু পর্যটকের সমাগম ঘটেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রবাসী এবং নারী ও শিশুরা এখানে ছুটে এসেছেন।

সরেজমিনে দেখা গেছে, ইকোপার্কের প্রধান ফটক থেকে মূল জলপ্রপাত পর্যন্ত অভ্যন্তরীণ রাস্তা পর্যটকদের পদভারে পরিপূর্ণ। দর্শনার্থীরা মাধবকুণ্ডের মূল জলপ্রপাত, ওপরের ঝর্ণা পরিকুণ্ড থেকে গড়িয়ে পানি পড়ার দৃশ্য, পাহাড়ি সবুজ গাছপালা, বিশাল পাথর ও চা বাগানের রূপ উপভোগ করে ঈদ আনন্দ মেতে উঠেছেন।

পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিয়ে বনবিভাগের বিট কর্মকর্তা সোহেল রানা ও পর্যটন পুলিশের এএসআই ওবায়দুর রহমান জানান, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পর্যটন পুলিশ ও বনবিভাগের যৌথ উদ্যোগে প্রস্তুতি নেওয়া হয়েছিল। সার্বক্ষণিক তৎপরতার কারণে কোনো প্রকার ভোগান্তি বা হয়রানি ছাড়াই পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বনবিভাগ ও পর্যটন পুলিশের সাথে সমন্বয় করে মাধবকুণ্ড এলাকায় থানা পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টদের দাবি, এবার দর্শনার্থীরা সম্পূর্ণ নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে আনন্দ উপভোগ করে বাড়ি ফিরেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদের ছুটিতে মাধবকুণ্ডে অর্ধ লক্ষাধিক পর্যটকের সমাগম

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

ঈদের টানা ছুটিতে প্রকৃতির কন্যা মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে পর্যটকদের ঢল নেমেছে। ঈদের দিন থেকে সোমবার (১ জুন) পর্যন্ত পাঁচ দিনে এখানে অন্তত অর্ধ লক্ষাধিক ভ্রমণপিপাসু পর্যটকের সমাগম ঘটেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রবাসী এবং নারী ও শিশুরা এখানে ছুটে এসেছেন।

সরেজমিনে দেখা গেছে, ইকোপার্কের প্রধান ফটক থেকে মূল জলপ্রপাত পর্যন্ত অভ্যন্তরীণ রাস্তা পর্যটকদের পদভারে পরিপূর্ণ। দর্শনার্থীরা মাধবকুণ্ডের মূল জলপ্রপাত, ওপরের ঝর্ণা পরিকুণ্ড থেকে গড়িয়ে পানি পড়ার দৃশ্য, পাহাড়ি সবুজ গাছপালা, বিশাল পাথর ও চা বাগানের রূপ উপভোগ করে ঈদ আনন্দ মেতে উঠেছেন।

পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিয়ে বনবিভাগের বিট কর্মকর্তা সোহেল রানা ও পর্যটন পুলিশের এএসআই ওবায়দুর রহমান জানান, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পর্যটন পুলিশ ও বনবিভাগের যৌথ উদ্যোগে প্রস্তুতি নেওয়া হয়েছিল। সার্বক্ষণিক তৎপরতার কারণে কোনো প্রকার ভোগান্তি বা হয়রানি ছাড়াই পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বনবিভাগ ও পর্যটন পুলিশের সাথে সমন্বয় করে মাধবকুণ্ড এলাকায় থানা পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টদের দাবি, এবার দর্শনার্থীরা সম্পূর্ণ নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে আনন্দ উপভোগ করে বাড়ি ফিরেছেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒