বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

জুলাই আন্দোলন: ২ আগস্টের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের ঘোষণা

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন সরকারের নৃশংস বলপ্রয়োগ ও সহিংসতার মুখে ২ আগস্ট রাজপথে সোচ্চার হন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে মিরপুর ডিওএইচএসসহ রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তোলা হয়। ওই দিন সেনাবাহিনীর প্রতি জনগণের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হক, পিএসসি (অব.) একটি ঐতিহাসিক ঘোষণা পাঠ করেন।

ঘোষণায় বলা হয়, গত ১ জুলাই থেকে কোমলমতি শিক্ষার্থীদের বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ছিল। তবে সরকার আলোচনার পথ পরিহার করে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, র‌্যাব ও বিজিবি দিয়ে আন্দোলনকারীদের ওপর পৈশাচিক হামলা চালায়। বিজিবি ও পুলিশের পাশাপাশি আন্দোলন দমাতে সামরিক বাহিনীকে নামানো এবং স্নাইপার ও হেলিকপ্টার ব্যবহার করার তীব্র নিন্দা জানানো হয়।

বিবৃতিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উল্লেখ করেন, দেশপ্রেমিক সামরিক বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো অত্যন্ত দুঃখজনক ও সংবিধানবিরোধী। জাতিসংঘের মিশনে ব্যবহৃত সরঞ্জামাদি দিয়ে সাধারণ মানুষের ওপর হামলা এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের মাধ্যমে অর্জিত গৌরব ধূলিসাৎ করা হয়েছে। বিশ্বের ইতিহাসে নিজের দেশের মানুষের ওপর রাষ্ট্রীয় বাহিনীর এমন নৃশংসতা নজিরবিহীন এবং এই বিপুল প্রাণহানির দায় সম্পূর্ণ সরকারের।

ঘোষণায় অবিলম্বে দেশপ্রেমিক সামরিক বাহিনীকে হত্যাযজ্ঞের অপারেশন থেকে প্রত্যাহার করে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি সেনা সদস্যদের সংবিধান মেনে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে গণহত্যার সঙ্গে জড়িত পুলিশ, বিজিবি, র‌্যাব ও সন্ত্রাসী বাহিনীর সদস্যদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনারও জোর দাবি জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জুলাই আন্দোলন: ২ আগস্টের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের ঘোষণা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন সরকারের নৃশংস বলপ্রয়োগ ও সহিংসতার মুখে ২ আগস্ট রাজপথে সোচ্চার হন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে মিরপুর ডিওএইচএসসহ রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তোলা হয়। ওই দিন সেনাবাহিনীর প্রতি জনগণের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হক, পিএসসি (অব.) একটি ঐতিহাসিক ঘোষণা পাঠ করেন।

ঘোষণায় বলা হয়, গত ১ জুলাই থেকে কোমলমতি শিক্ষার্থীদের বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ছিল। তবে সরকার আলোচনার পথ পরিহার করে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, র‌্যাব ও বিজিবি দিয়ে আন্দোলনকারীদের ওপর পৈশাচিক হামলা চালায়। বিজিবি ও পুলিশের পাশাপাশি আন্দোলন দমাতে সামরিক বাহিনীকে নামানো এবং স্নাইপার ও হেলিকপ্টার ব্যবহার করার তীব্র নিন্দা জানানো হয়।

বিবৃতিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উল্লেখ করেন, দেশপ্রেমিক সামরিক বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো অত্যন্ত দুঃখজনক ও সংবিধানবিরোধী। জাতিসংঘের মিশনে ব্যবহৃত সরঞ্জামাদি দিয়ে সাধারণ মানুষের ওপর হামলা এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের মাধ্যমে অর্জিত গৌরব ধূলিসাৎ করা হয়েছে। বিশ্বের ইতিহাসে নিজের দেশের মানুষের ওপর রাষ্ট্রীয় বাহিনীর এমন নৃশংসতা নজিরবিহীন এবং এই বিপুল প্রাণহানির দায় সম্পূর্ণ সরকারের।

ঘোষণায় অবিলম্বে দেশপ্রেমিক সামরিক বাহিনীকে হত্যাযজ্ঞের অপারেশন থেকে প্রত্যাহার করে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি সেনা সদস্যদের সংবিধান মেনে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে গণহত্যার সঙ্গে জড়িত পুলিশ, বিজিবি, র‌্যাব ও সন্ত্রাসী বাহিনীর সদস্যদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনারও জোর দাবি জানানো হয়।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
জুলাই আন্দোলন: ২ আগস্টের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের ঘোষণা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন