শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

টঙ্গীতে কোটি টাকার কেমিক্যাল চুরি: মামলা হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মূলহোতা বাসু।

অভিযুক্ত বাসু

হামিম গ্রুপের প্রায় তিন কোটি টাকা মূল্যের চুরি হওয়া কেমিক্যাল মাত্র ৬৫ লাখ টাকায় কিনে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এ ঘটনায় টঙ্গীর কেমিক্যাল চোরাই চক্রের মূলহোতা বাসু ও তার সহযোগীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ​অনুসন্ধানে জানা যায়, হামিম গ্রুপের কয়েকজন অসৎ কর্মচারীর সাথে যোগসাজশ করে পৌনে তিন কোটি টাকা সমমূল্যের বিপুল পরিমাণ কেমিক্যাল নামমাত্র মূল্যে হাতিয়ে নেয় টঙ্গীর বাসু চক্র। ​উল্লেখ্য, এর আগে 'এখন টিভি'র রিপোর্টার ইফতেখার রায়হান চোরাই কেমিক্যাল সিন্ডিকেট নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেই প্রতিবেদনেও চুরির মূলহোতা হিসেবে বাসুর নাম উঠে এসেছিল। তৎকালীন সময়ে প্রায় কোটি টাকা মূল্যের চোরাই কেমিক্যালগুলো রাখা হয়েছিল নূরুল ইসলাম সরকারের পতিত ‘হিরন টকিজ’ সিনেমা হলের ভেতরে। ​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাসু টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল সাথীর চাচাতো বোনের জামাই এবং নূরুল ইসলাম সরকারের ছেলে রনি সরকারের অনুসারী হিসেবে পরিচিত। গত ৫ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা দেখাতে পোস্টার-ফেস্টুন টাঙিয়ে রাতারাতি ‘হাইব্রিড’ কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ​স্বেচ্ছাসেবক দল নেতার স্বজন ও প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এত বড় চুরির ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের হলেও অধরাই রয়ে গেছে অভিযুক্তরা। মামলা হওয়ার পরও চোরাই কেমিক্যাল কেনাবেচা সিন্ডিকেটের হোতা বাসু, তার সহযোগী মকছুসহ অন্যান্য সদস্যরা টঙ্গী এলাকায় বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। ​এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ ও স্থানীয় সচেতন মহল দ্রুত আসামিদের গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১১৮০

২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার

নেপাল-চীন সীমান্তে নতুন হ্রদের কারণে বন্যার আশঙ্কা

এনসিপির শরীয়তপুর জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ওয়ালী উল্লাহ জাবের

সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ, তদন্তের দাবি ভুক্তভোগী দের

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

গাইবান্ধা পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে পানির সংকট, চরম দুর্ভোগে বাসিন্দারা

কুড়ি বছর পেরিয়ে গেল চঞ্চল চৌধুরীর দাম্পত্য জীবন

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টঙ্গীতে কোটি টাকার কেমিক্যাল চুরি: মামলা হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মূলহোতা বাসু।

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

হামিম গ্রুপের প্রায় তিন কোটি টাকা মূল্যের চুরি হওয়া কেমিক্যাল মাত্র ৬৫ লাখ টাকায় কিনে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এ ঘটনায় টঙ্গীর কেমিক্যাল চোরাই চক্রের মূলহোতা বাসু ও তার সহযোগীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ​অনুসন্ধানে জানা যায়, হামিম গ্রুপের কয়েকজন অসৎ কর্মচারীর সাথে যোগসাজশ করে পৌনে তিন কোটি টাকা সমমূল্যের বিপুল পরিমাণ কেমিক্যাল নামমাত্র মূল্যে হাতিয়ে নেয় টঙ্গীর বাসু চক্র। ​উল্লেখ্য, এর আগে 'এখন টিভি'র রিপোর্টার ইফতেখার রায়হান চোরাই কেমিক্যাল সিন্ডিকেট নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেই প্রতিবেদনেও চুরির মূলহোতা হিসেবে বাসুর নাম উঠে এসেছিল। তৎকালীন সময়ে প্রায় কোটি টাকা মূল্যের চোরাই কেমিক্যালগুলো রাখা হয়েছিল নূরুল ইসলাম সরকারের পতিত ‘হিরন টকিজ’ সিনেমা হলের ভেতরে। ​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাসু টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল সাথীর চাচাতো বোনের জামাই এবং নূরুল ইসলাম সরকারের ছেলে রনি সরকারের অনুসারী হিসেবে পরিচিত। গত ৫ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা দেখাতে পোস্টার-ফেস্টুন টাঙিয়ে রাতারাতি ‘হাইব্রিড’ কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ​স্বেচ্ছাসেবক দল নেতার স্বজন ও প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এত বড় চুরির ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের হলেও অধরাই রয়ে গেছে অভিযুক্তরা। মামলা হওয়ার পরও চোরাই কেমিক্যাল কেনাবেচা সিন্ডিকেটের হোতা বাসু, তার সহযোগী মকছুসহ অন্যান্য সদস্যরা টঙ্গী এলাকায় বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। ​এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ ও স্থানীয় সচেতন মহল দ্রুত আসামিদের গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒