শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

মোঃ আলামিন বেপারী

মোঃ আলামিন বেপারী

নিজস্ব প্রতিবেদক

যোগদান: 24 জুলাই, 2026

সাভারে পচা গরুর মাংস বিক্রি: জাহাঙ্গীর গোশত বিতান কে লাখ টাকা জরিমানা।

ঢাকার সাভারে ক্রেতাদের কাছে পচা ও বাসি গরুর মাংস বিক্রির অভিযোগে ‘জাহাঙ্গীর গোশত বিতান’ নামের এক মাংসের দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ​সোমবার (২৪ আগস্ট) সাভারের গেন্ডা বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি. এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ​অভিযান সূত্র জানায়, দোকানটিতে নিয়মিত পচা মাংস বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় দোকানের পেছনের ককশিটের বাক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা প্রায় ৪৩ কেজি বাসি ও পচা গরুর মাংস জব্দ করা হয়। একই সঙ্গে ঝুলিয়ে রাখা মাংসের ক্রয়সংক্রান্ত বৈধ ভাউচার কিংবা দোকানের হালনাগাদ ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থ হন মালিকপক্ষ। ​পরবর্তীতে অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দোকানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।​অভিযানে ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম ও মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন মোল্লাসহ ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সাভারে পচা গরুর মাংস বিক্রি: জাহাঙ্গীর গোশত বিতান কে লাখ টাকা জরিমানা।
🔒