শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি কুশসহ হোসাইন আব্দুল কাদের শেখ নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শনিবার (২৩ আগস্ট) বিকালে বিমানবন্দরের নিচ তলার আগমনী হলের গ্রিন চ্যানেলে তাকে আটক করা হয় এবং রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গত শনিবার দুপুর ২টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয় অধিদপ্তরের বিশেষ দল, যার নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক আবু সাঈদ মিয়া। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসা ৪৮ বছর বয়সি আব্দুল কাদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

বিমানবন্দরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে কৌশলে লুকানো তিন কেজি কুশ বা গাঁজা গোত্রীয় মাদক উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, চারশ মার্কিন ডলার, এক হাজার ৫৫০ থাই বাথ এবং চারশ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেনেছে, বাংলাদেশে কয়েকজন ব্যক্তির যোগসাজশে অভিযুক্তের থাকার বন্দোবস্ত ও মাদক চোরাকারবারে সহযোগিতা করার কথা ছিল। ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা আব্দুল কাদের শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার শাহজালাল বিমানবন্দর থেকে ৪ হাজার ১৮০ গ্রাম কুশ এবং দুটি ভারতীয় পাসপোর্টের ফটোকপি জব্দ করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই ফ্লাইটটিও থাই এয়ারওয়েজের ছিল এবং এ ঘটনায় পলাতক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি কুশসহ হোসাইন আব্দুল কাদের শেখ নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শনিবার (২৩ আগস্ট) বিকালে বিমানবন্দরের নিচ তলার আগমনী হলের গ্রিন চ্যানেলে তাকে আটক করা হয় এবং রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গত শনিবার দুপুর ২টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয় অধিদপ্তরের বিশেষ দল, যার নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক আবু সাঈদ মিয়া। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসা ৪৮ বছর বয়সি আব্দুল কাদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

বিমানবন্দরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে কৌশলে লুকানো তিন কেজি কুশ বা গাঁজা গোত্রীয় মাদক উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, চারশ মার্কিন ডলার, এক হাজার ৫৫০ থাই বাথ এবং চারশ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেনেছে, বাংলাদেশে কয়েকজন ব্যক্তির যোগসাজশে অভিযুক্তের থাকার বন্দোবস্ত ও মাদক চোরাকারবারে সহযোগিতা করার কথা ছিল। ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা আব্দুল কাদের শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার শাহজালাল বিমানবন্দর থেকে ৪ হাজার ১৮০ গ্রাম কুশ এবং দুটি ভারতীয় পাসপোর্টের ফটোকপি জব্দ করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই ফ্লাইটটিও থাই এয়ারওয়েজের ছিল এবং এ ঘটনায় পলাতক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒