বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

যৌতুক ও পরকীয়ার প্রতিবাদ করায় নির্যাতন, দুই সন্তানের নিরাপত্তা চান স্ত্রী।

ঢাকার সাভারে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে শারীরিক-মানসিক নির্যাতন, পরকীয়া এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন বিথি আক্তার নামে এক নারী। নিজের ও দুই সন্তানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অভিযুক্ত স্বামীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাভার থানা রোড এলাকার লন্ডনাস’ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী এসব অভিযোগ করেন। ​লিখিত বক্তব্যে বিথি আক্তার জানান, প্রায় ৯ বছর আগে ভিষান তালুকদারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এছাড়া স্বামী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত—ইমো ও মেসেঞ্জারে যোগাযোগের এমন বিষয়ের প্রতিবাদ করলেই মারধর করা হতো। একাধিকবার তাকে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। ​সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন নির্যাতন সহ্য করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রায় ৬ মাস আগে তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন। ​সংবাদ সম্মেলনে বিথি অভিযোগ করে বলেন, বাবার বাড়িতে চলে যাওয়ার পরও হয়রানি থামেনি। তাকে মানসিক চাপে রাখতে এবং ক্ষতিসাধনের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের আদালতে চুরির অভিযোগে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে। পাশাপাশি বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। ​বক্তব্যের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে বিথি আক্তার বলেন, আমি ও আমার দুই সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যৌতুক ও পরকীয়ার প্রতিবাদ করায় নির্যাতন, দুই সন্তানের নিরাপত্তা চান স্ত্রী।

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার সাভারে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে শারীরিক-মানসিক নির্যাতন, পরকীয়া এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন বিথি আক্তার নামে এক নারী। নিজের ও দুই সন্তানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অভিযুক্ত স্বামীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাভার থানা রোড এলাকার লন্ডনাস’ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী এসব অভিযোগ করেন। ​লিখিত বক্তব্যে বিথি আক্তার জানান, প্রায় ৯ বছর আগে ভিষান তালুকদারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এছাড়া স্বামী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত—ইমো ও মেসেঞ্জারে যোগাযোগের এমন বিষয়ের প্রতিবাদ করলেই মারধর করা হতো। একাধিকবার তাকে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। ​সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন নির্যাতন সহ্য করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রায় ৬ মাস আগে তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন। ​সংবাদ সম্মেলনে বিথি অভিযোগ করে বলেন, বাবার বাড়িতে চলে যাওয়ার পরও হয়রানি থামেনি। তাকে মানসিক চাপে রাখতে এবং ক্ষতিসাধনের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের আদালতে চুরির অভিযোগে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে। পাশাপাশি বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। ​বক্তব্যের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে বিথি আক্তার বলেন, আমি ও আমার দুই সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
যৌতুক ও পরকীয়ার প্রতিবাদ করায় নির্যাতন, দুই সন্তানের নিরাপত্তা চান স্ত্রী।
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন