বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

তিন দেশের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক

চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত ডেস্ক চালু করেছে বেপজা। সংগৃহীত

বিদেশী বিনিয়োগকারীদের দ্রুত ও কার্যকর সেবা দেয়ার লক্ষ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য তিনটি বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। শনিবার ১০ অক্টোবর রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানে এসব ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এবং অনুষ্ঠানে শতাধিক দেশী-বিদেশী বিনিয়োগকারী অংশ নেন।

নতুন কান্ট্রি ডেস্ক সম্পর্কে বেপজার চেয়ারম্যান বলেন, বিশেষায়িত এসব ডেস্ক চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিদ্যমান বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক আরো জোরদার করবে এবং ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করবে। অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির অর্জন তুলে ধরে জানানো হয় যে, এই সময়ে ৩৬টি প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই অর্থবছরে বেপজার আওতাধীন অঞ্চলগুলো থেকে আট দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে।

অনুষ্ঠানে বেপজার সদস্য মো: তানভীর হোসেন নতুন অর্থনৈতিক অঞ্চল এবং যশোর ও পটুয়াখালীতে ইপিজেড স্থাপনের অগ্রগতি তুলে ধরে সেখানে বিনিয়োগের আহ্বান জানান। বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাজমুল ইসলাম ভূঁইয়া ইপিজেডের শ্রমিক কল্যাণ ও শ্রম আইন সংশোধন নিয়ে আলোচনা করেন। এছাড়া কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক মিলিয়ন পার্ক বাংলাদেশে কোরীয় বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে বেপজা দেশের রফতানিমুখী শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সংস্থাটির আওতাধীন আটটি ইপিজেড ও দু’টি অর্থনৈতিক অঞ্চলে বিশ্বের ৩৮টি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন। এসব অঞ্চলে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় সাত দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার এবং ক্রমপুঞ্জীভূত রফতানির পরিমাণ প্রায় ১৩০ বিলিয়ন মার্কিন ডলার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

তিন দেশের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

বিদেশী বিনিয়োগকারীদের দ্রুত ও কার্যকর সেবা দেয়ার লক্ষ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য তিনটি বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। শনিবার ১০ অক্টোবর রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানে এসব ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এবং অনুষ্ঠানে শতাধিক দেশী-বিদেশী বিনিয়োগকারী অংশ নেন।

নতুন কান্ট্রি ডেস্ক সম্পর্কে বেপজার চেয়ারম্যান বলেন, বিশেষায়িত এসব ডেস্ক চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিদ্যমান বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক আরো জোরদার করবে এবং ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করবে। অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির অর্জন তুলে ধরে জানানো হয় যে, এই সময়ে ৩৬টি প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই অর্থবছরে বেপজার আওতাধীন অঞ্চলগুলো থেকে আট দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে।

অনুষ্ঠানে বেপজার সদস্য মো: তানভীর হোসেন নতুন অর্থনৈতিক অঞ্চল এবং যশোর ও পটুয়াখালীতে ইপিজেড স্থাপনের অগ্রগতি তুলে ধরে সেখানে বিনিয়োগের আহ্বান জানান। বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাজমুল ইসলাম ভূঁইয়া ইপিজেডের শ্রমিক কল্যাণ ও শ্রম আইন সংশোধন নিয়ে আলোচনা করেন। এছাড়া কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক মিলিয়ন পার্ক বাংলাদেশে কোরীয় বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে বেপজা দেশের রফতানিমুখী শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সংস্থাটির আওতাধীন আটটি ইপিজেড ও দু’টি অর্থনৈতিক অঞ্চলে বিশ্বের ৩৮টি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন। এসব অঞ্চলে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় সাত দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার এবং ক্রমপুঞ্জীভূত রফতানির পরিমাণ প্রায় ১৩০ বিলিয়ন মার্কিন ডলার।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
তিন দেশের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন