বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

চিকিৎসাসেবার ছদ্মবেশে ভেজাল দুধের কারবার উদ্ঘাটন

পাবনার ফরিদপুরে জেলি, সয়াবিন তেল ও রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল দুধ তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার পুরেন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

দীর্ঘদিন ধরে পুরেন্দরপুর উত্তরপাড়া এলাকায় ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করার অভিযোগ মিলছিল। প্রশাসনের অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা সতর্ক হয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে একটি দল বিনা মূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রমের ছদ্মবেশে এলাকায় যায়।

অভিযানে শামীম হোসেন নামের এক ব্যবসায়ীকে দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর সময় শনাক্ত করা হয় এবং তার কাছ থেকে ১০০ গ্রাম হাইড্রোজেন পার-অক্সাইড উদ্ধার করা হয়। এই অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ‘স্বপ্ন ডেইরি ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠানে জেলি, সয়াবিন তেল ও ব্লেন্ডার মেশিন ব্যবহার করে নকল দুধ তৈরির প্রমাণ পান অভিযানকারীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ফরিদপুর উপজেলার ইউএনও ইমামা বানীম এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা, সংশ্লিষ্ট একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করেন। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুই ড্রাম জেলি ও এক ড্রাম পামওয়েল ধ্বংস করা হয়।

ইউএনও ইমামা বানীম জানান, ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়ায় জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যপণ্যে ভেজাল মেশানোর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চিকিৎসাসেবার ছদ্মবেশে ভেজাল দুধের কারবার উদ্ঘাটন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার ফরিদপুরে জেলি, সয়াবিন তেল ও রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল দুধ তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার পুরেন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

দীর্ঘদিন ধরে পুরেন্দরপুর উত্তরপাড়া এলাকায় ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করার অভিযোগ মিলছিল। প্রশাসনের অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা সতর্ক হয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে একটি দল বিনা মূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রমের ছদ্মবেশে এলাকায় যায়।

অভিযানে শামীম হোসেন নামের এক ব্যবসায়ীকে দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর সময় শনাক্ত করা হয় এবং তার কাছ থেকে ১০০ গ্রাম হাইড্রোজেন পার-অক্সাইড উদ্ধার করা হয়। এই অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ‘স্বপ্ন ডেইরি ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠানে জেলি, সয়াবিন তেল ও ব্লেন্ডার মেশিন ব্যবহার করে নকল দুধ তৈরির প্রমাণ পান অভিযানকারীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ফরিদপুর উপজেলার ইউএনও ইমামা বানীম এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা, সংশ্লিষ্ট একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করেন। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুই ড্রাম জেলি ও এক ড্রাম পামওয়েল ধ্বংস করা হয়।

ইউএনও ইমামা বানীম জানান, ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়ায় জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যপণ্যে ভেজাল মেশানোর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চিকিৎসাসেবার ছদ্মবেশে ভেজাল দুধের কারবার উদ্ঘাটন
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন