বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ

যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের মুখে দেশটির তেল রফতানি যখন কার্যত বাধাগ্রস্ত, তখন পদত্যাগ করেছেন ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তার স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির শীর্ষ তেল কর্মকর্তা ও ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দ। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতির বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মোহসেন পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণের পর হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, পাকনেজাদ কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। তখন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে দায়িত্বে থাকার অনুরোধ জানিয়ে তা গ্রহণ করেননি। তবে পাকনেজাদ নিজের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত প্রেসিডেন্ট তা মেনে নেন এবং তার প্রচেষ্টা ও আন্তরিক সেবার প্রশংসা করেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি একটি সংবেদনশীল কেন্দ্র হয়ে উঠেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। বর্তমানে ইরান এই প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে।

এর জবাবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে পাল্টা কঠোর অবরোধ আরোপ করেছে, যার মূল লক্ষ্য তেহরানের তেল রফতানি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া। যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক চাপের প্রভাবে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হতে দেখা গিয়েছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের মুখে দেশটির তেল রফতানি যখন কার্যত বাধাগ্রস্ত, তখন পদত্যাগ করেছেন ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তার স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির শীর্ষ তেল কর্মকর্তা ও ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দ। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতির বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মোহসেন পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণের পর হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, পাকনেজাদ কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। তখন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে দায়িত্বে থাকার অনুরোধ জানিয়ে তা গ্রহণ করেননি। তবে পাকনেজাদ নিজের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত প্রেসিডেন্ট তা মেনে নেন এবং তার প্রচেষ্টা ও আন্তরিক সেবার প্রশংসা করেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি একটি সংবেদনশীল কেন্দ্র হয়ে উঠেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। বর্তমানে ইরান এই প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে।

এর জবাবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে পাল্টা কঠোর অবরোধ আরোপ করেছে, যার মূল লক্ষ্য তেহরানের তেল রফতানি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া। যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক চাপের প্রভাবে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হতে দেখা গিয়েছিল।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন