বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

চিকিৎসকদের জন্য দুয়ার খুলল চীন-পাকিস্তান: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিতে চীন ও পাকিস্তান তাদের দুয়ার খুলে দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের ১৩৫ থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। চীন বাংলাদেশি চিকিৎসকদের ফেলোশিপে নেওয়ার পাশাপাশি দেশটির হাসপাতালগুলোতে তাদের প্রবেশের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে।

চীন দেশে এসে চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে চীনে নিয়ে গিয়েও প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া পাকিস্তানের সহযোগিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, পাকিস্তানিরা এখান থেকে ক্যান্সারের রোগী নিয়ে গিয়ে চিকিৎসা করবে এবং এখানে এসে চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী থ্যালাসেমিয়া ও এইচআইভি প্রসঙ্গে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, থ্যালাসেমিয়া কী হারে বাড়ছে তা চিকিৎসকরা জানেন এবং বিয়ের আগে ছেলে ও মেয়ের রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া উচিত। স্বামী ও স্ত্রী দুজনই থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তানের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

শুধু চিকিৎসার মাধ্যমে সব রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে তিনি অভিভাবকদের সন্তানদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার পরামর্শ দেন। চিকিৎসকেরা যেখানে যাবেন, সেখানেই মানুষকে থ্যালাসেমিয়া, এইচআইভি ও ছোঁয়াচে রোগ সম্পর্কে সচেতন করতে হবে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফরের সভাপতিত্বে বিশিষ্ট চিকিৎসকরা বক্তব্য দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চিকিৎসকদের জন্য দুয়ার খুলল চীন-পাকিস্তান: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিতে চীন ও পাকিস্তান তাদের দুয়ার খুলে দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের ১৩৫ থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। চীন বাংলাদেশি চিকিৎসকদের ফেলোশিপে নেওয়ার পাশাপাশি দেশটির হাসপাতালগুলোতে তাদের প্রবেশের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে।

চীন দেশে এসে চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে চীনে নিয়ে গিয়েও প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া পাকিস্তানের সহযোগিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, পাকিস্তানিরা এখান থেকে ক্যান্সারের রোগী নিয়ে গিয়ে চিকিৎসা করবে এবং এখানে এসে চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী থ্যালাসেমিয়া ও এইচআইভি প্রসঙ্গে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, থ্যালাসেমিয়া কী হারে বাড়ছে তা চিকিৎসকরা জানেন এবং বিয়ের আগে ছেলে ও মেয়ের রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া উচিত। স্বামী ও স্ত্রী দুজনই থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তানের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

শুধু চিকিৎসার মাধ্যমে সব রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে তিনি অভিভাবকদের সন্তানদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার পরামর্শ দেন। চিকিৎসকেরা যেখানে যাবেন, সেখানেই মানুষকে থ্যালাসেমিয়া, এইচআইভি ও ছোঁয়াচে রোগ সম্পর্কে সচেতন করতে হবে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফরের সভাপতিত্বে বিশিষ্ট চিকিৎসকরা বক্তব্য দেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চিকিৎসকদের জন্য দুয়ার খুলল চীন-পাকিস্তান: স্বাস্থ্যমন্ত্রী
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন