বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

বিদেশী এয়ারলাইন্সের টিকিটে পেমেন্ট সুবিধা বাড়াল ব্যাংক

বাংলাদেশ ব্যাংক । সংগৃহীত

বিদেশী এয়ারলাইনসের কাছ থেকে এয়ার টিকিট কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ডে অর্থ পরিশোধের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ২৮ সেপ্টেম্বর জারিকৃত ৩৯ নম্বর সার্কুলারের মাধ্যমে এই সুবিধা চালু করা হয়, যা ২০২৫ সালের ১৯ নভেম্বরে জারিকৃত ৪৭ নম্বর এফইপিডি সার্কুলারের বর্ধিত রূপ। নতুন এই ব্যবস্থার অধীনে বাংলাদেশে পরিচালিত বিদেশী এয়ারলাইনসগুলো বিমান টিকিটের বিপরীতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবে।

সার্কুলারের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো, এ সুবিধার আওতায় কেনা টিকিটের মূল্য ব্যক্তির বার্ষিক ভ্রমণসীমার বাইরে বিবেচিত হবে। এসব টিকিট কেনার অর্থ ব্যক্তির প্রচলিত বার্ষিক ভ্রমণ কোটার সাথে সমন্বয় করা হবে না। এই লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক টিকিট কেনার পর কার্ড রিওপেন বা রিপ্রভিশনিং ও রিপ্লেনিশমেন্টের নিয়ম নির্ধারণ করে দিয়েছে।

অনুমোদিত ডিলার ব্যাংকগুলো কার্ডের স্টেটমেন্টের সাথে টিকিট কেনার বিষয়টি যাচাই করে এবং সঠিক মার্চেন্ট ক্যাটাগরি কোডের আওতায় লেনদেন হয়েছে কি না তা নিশ্চিত করবে। সুবিধাটি যেসব অনুমোদিত বিদেশী এয়ারলাইনসের ক্ষেত্রে প্রযোজ্য হবে তার মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্সসহ ১৭টি এয়ারলাইনস।

২০২৫ সালের ৪৭ নম্বর সার্কুলারের যেসব বিধান বিশেষভাবে সংশোধন করা হয়নি, সংশ্লিষ্ট নথিপত্র ও নিয়মানুগ বাধ্যবাধকতাসহ অন্যান্য নিয়মাবলি আগের মতোই কার্যকর থাকবে। এছাড়া যেসব বিদেশী এয়ারলাইনস অফশোর সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে টিকিটের অর্থ গ্রহণ করবে, তাদের সেই আয় নিজ দেশে রেমিট্যান্স হিসেবে পাঠানোর হিসাব নির্ধারণের সময় সমন্বয় করতে হবে। ব্যাংকগুলোকে এই ব্যবস্থার অধীনে টিকিট ক্রয়ের সমস্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের ট্রানজেকশন মনিটরিং মডিউলের মাধ্যমে রিপোর্ট করতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিদেশী এয়ারলাইন্সের টিকিটে পেমেন্ট সুবিধা বাড়াল ব্যাংক

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিদেশী এয়ারলাইনসের কাছ থেকে এয়ার টিকিট কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ডে অর্থ পরিশোধের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ২৮ সেপ্টেম্বর জারিকৃত ৩৯ নম্বর সার্কুলারের মাধ্যমে এই সুবিধা চালু করা হয়, যা ২০২৫ সালের ১৯ নভেম্বরে জারিকৃত ৪৭ নম্বর এফইপিডি সার্কুলারের বর্ধিত রূপ। নতুন এই ব্যবস্থার অধীনে বাংলাদেশে পরিচালিত বিদেশী এয়ারলাইনসগুলো বিমান টিকিটের বিপরীতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবে।

সার্কুলারের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো, এ সুবিধার আওতায় কেনা টিকিটের মূল্য ব্যক্তির বার্ষিক ভ্রমণসীমার বাইরে বিবেচিত হবে। এসব টিকিট কেনার অর্থ ব্যক্তির প্রচলিত বার্ষিক ভ্রমণ কোটার সাথে সমন্বয় করা হবে না। এই লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক টিকিট কেনার পর কার্ড রিওপেন বা রিপ্রভিশনিং ও রিপ্লেনিশমেন্টের নিয়ম নির্ধারণ করে দিয়েছে।

অনুমোদিত ডিলার ব্যাংকগুলো কার্ডের স্টেটমেন্টের সাথে টিকিট কেনার বিষয়টি যাচাই করে এবং সঠিক মার্চেন্ট ক্যাটাগরি কোডের আওতায় লেনদেন হয়েছে কি না তা নিশ্চিত করবে। সুবিধাটি যেসব অনুমোদিত বিদেশী এয়ারলাইনসের ক্ষেত্রে প্রযোজ্য হবে তার মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্সসহ ১৭টি এয়ারলাইনস।

২০২৫ সালের ৪৭ নম্বর সার্কুলারের যেসব বিধান বিশেষভাবে সংশোধন করা হয়নি, সংশ্লিষ্ট নথিপত্র ও নিয়মানুগ বাধ্যবাধকতাসহ অন্যান্য নিয়মাবলি আগের মতোই কার্যকর থাকবে। এছাড়া যেসব বিদেশী এয়ারলাইনস অফশোর সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে টিকিটের অর্থ গ্রহণ করবে, তাদের সেই আয় নিজ দেশে রেমিট্যান্স হিসেবে পাঠানোর হিসাব নির্ধারণের সময় সমন্বয় করতে হবে। ব্যাংকগুলোকে এই ব্যবস্থার অধীনে টিকিট ক্রয়ের সমস্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের ট্রানজেকশন মনিটরিং মডিউলের মাধ্যমে রিপোর্ট করতে হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিদেশী এয়ারলাইন্সের টিকিটে পেমেন্ট সুবিধা বাড়াল ব্যাংক
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন