বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

বিশ্ব হার্ট দিবস: হৃদ্‌রোগের ঝুঁকি ও সচেতনতা

প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, হৃদ্‌যন্ত্রের ধমনিতে কোলেস্টেরল জমে রক্ত চলাচলের পথ সরু হয়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়। একপর্যায়ে ধমনি বন্ধ হয়ে রক্ত ও অক্সিজেন পৌঁছাতে না পারলে হার্ট অ্যাটাক হতে পারে। বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন বলে জানান তিনি। ঐতিহ্যগত শর্করাজাতীয় খাবারের ওপর বেশি নির্ভরতা এবং পর্যাপ্ত আমিষ ও শাকসবজি না খাওয়ার ফলে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৩ সালের হিসাব অনুযায়ী, দেশে মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর এবং ২০২২ সালে এ হার ছিল ৭২ দশমিক ৪ বছর। একই জরিপে মৃত্যুর শীর্ষ কারণগুলোর মধ্যে হৃদ্‌রোগকে প্রথম এবং মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোককে দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বয়সের পাশাপাশি উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বৃদ্ধি, অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, মদ্যপান, শারীরিক নিষ্ক্রিয়তা ও দীর্ঘস্থায়ী মানসিক চাপ হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়।

আজ ২৯ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস এবং এবারের প্রতিপাদ্য হলো ‘একটি বিট মিস করবেন না—হৃদ্‌রোগ স্পষ্ট দৃষ্টিতে লুকিয়ে থাকতে পারে’। হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাবার খাওয়া, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত শরীরচর্চা করা জরুরি। বুকে চাপ, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম বা হঠাৎ দুর্বলতার মতো হার্ট অ্যাটাকের সতর্ক সংকেত দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।

হার্টের সুস্থতার জন্য চিকিৎসকেরা খাবারে অতিরিক্ত লবণ এড়িয়ে চলার পরামর্শ দেন কারণ রান্না করা ছাড়াও প্যাকেটজাত খাবারে অতিরিক্ত লবণ থাকে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের পাশাপাশি শারীরিক পরিশ্রমের অভাবও ঝুঁকি বাড়ায়। নিয়মিত হাঁটা বা অন্যান্য শারীরিক কর্মকাণ্ডের মাধ্যমে শরীর সক্রিয় রাখার ওপর জোর দেন বিশেষজ্ঞরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিশ্ব হার্ট দিবস: হৃদ্‌রোগের ঝুঁকি ও সচেতনতা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, হৃদ্‌যন্ত্রের ধমনিতে কোলেস্টেরল জমে রক্ত চলাচলের পথ সরু হয়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়। একপর্যায়ে ধমনি বন্ধ হয়ে রক্ত ও অক্সিজেন পৌঁছাতে না পারলে হার্ট অ্যাটাক হতে পারে। বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন বলে জানান তিনি। ঐতিহ্যগত শর্করাজাতীয় খাবারের ওপর বেশি নির্ভরতা এবং পর্যাপ্ত আমিষ ও শাকসবজি না খাওয়ার ফলে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৩ সালের হিসাব অনুযায়ী, দেশে মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর এবং ২০২২ সালে এ হার ছিল ৭২ দশমিক ৪ বছর। একই জরিপে মৃত্যুর শীর্ষ কারণগুলোর মধ্যে হৃদ্‌রোগকে প্রথম এবং মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোককে দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বয়সের পাশাপাশি উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বৃদ্ধি, অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, মদ্যপান, শারীরিক নিষ্ক্রিয়তা ও দীর্ঘস্থায়ী মানসিক চাপ হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়।

আজ ২৯ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস এবং এবারের প্রতিপাদ্য হলো ‘একটি বিট মিস করবেন না—হৃদ্‌রোগ স্পষ্ট দৃষ্টিতে লুকিয়ে থাকতে পারে’। হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাবার খাওয়া, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত শরীরচর্চা করা জরুরি। বুকে চাপ, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম বা হঠাৎ দুর্বলতার মতো হার্ট অ্যাটাকের সতর্ক সংকেত দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।

হার্টের সুস্থতার জন্য চিকিৎসকেরা খাবারে অতিরিক্ত লবণ এড়িয়ে চলার পরামর্শ দেন কারণ রান্না করা ছাড়াও প্যাকেটজাত খাবারে অতিরিক্ত লবণ থাকে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের পাশাপাশি শারীরিক পরিশ্রমের অভাবও ঝুঁকি বাড়ায়। নিয়মিত হাঁটা বা অন্যান্য শারীরিক কর্মকাণ্ডের মাধ্যমে শরীর সক্রিয় রাখার ওপর জোর দেন বিশেষজ্ঞরা।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিশ্ব হার্ট দিবস: হৃদ্‌রোগের ঝুঁকি ও সচেতনতা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন