বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

আওয়ামী লীগের হত্যা মামলার আসামি কীভাবে জিয়া পরিষদের সভাপতি।

হাতের বাম সাইড দ্বিতীয় ব্যক্তি আকাশী কালার পাঞ্জাবি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা ও সংহিসতার মামলার এজাহারনামীয় আসামি হওয়া সত্ত্বেও সাভার পৌর জিয়া পরিষদের সভাপতি পদে স্থান পেয়েছেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী রানা শহীদ। ৫ই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে হঠাৎ রূপ বদলে এক সময়ের বহুল বিতর্কিত এই ব্যক্তি কীভাবে জিয়া পরিষদের শীর্ষ পদে আসীন হলেন—তা নিয়ে স্থানীয় বিএনপি ও তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে সংঘটিত একাধিক নৃশংস হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় মেহেদী রানা শহীদ এজাহারনামীয় আসামি। অভিযোগ রয়েছে, বিগত এক দশকে তিনি স্থানীয় আওয়ামী ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধা হাসিল করেছেন। এমনকি স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে আসা তথ্য ও একাধিক ছবিতে দেখা যায়, বিগত সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতাকর্মীদের সাথে তাঁর নিবিড় সখ্য ছিল। একসময় সাভারের আলোচিত-বিতর্কিত ক্ষমতার দাপট দেখানো শীর্ষ চক্রের তোষামোদ করেই চলতেন এই সুবিধাবাদী ব্যক্তি। কাউন্সিলর পদে মনোনয়ন ও প্রভাব বিস্তারের লোভে তৎকালীন স্থানীয় আওয়ামী নেতাদের হাতে মোটা অঙ্কের নজরানা তুলে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ​এ ছাড়া স্থানীয় সাধারণ মানুষের ক্যাবল (ডিস) ব্যবসা ও ইন্টারনেট সংযোগ জবরদখলের বহু অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের মতে, অতীতে ছাত্রদল পরিচয়ের আড়ালে তিনি যে প্রকৃতপক্ষে ক্ষমতাসীনদের একনিষ্ঠ দালাল হিসেবে কাজ করেছেন তা এখন সাভারে একটি ওপেন সিক্রেট। ৫ই আগস্টের ঐতিহাসিক পটপরিবর্তনের পর তিনি রাতারাতি খোলস বদলে ফেলেন এবং নিজেকে বিএনপি ও জিয়া পরিষদের বড় নেতা হিসেবে জাহির করতে শুরু করেন। ত্যাগী ও নির্যাতিত নেতাদের সম্পূর্ণ অবমূল্যায়ন করে হত্যা ও দখলদারিত্বে অভিযুক্ত এমন এক অনুপ্রবেশকারীকে সাভার পৌর জিয়া পরিষদের সভাপতির দায়িত্বে বসানোয় প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতাকর্মীরা। ​সাভারের একাধিক ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতাকর্মী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন: যেসব নেতাকর্মী বিগত ১৬ বছর ধরে দলের জন্য জেল-জুলুম, মামলা ও অমানুষিক অত্যাচার সহ্য করেছেন, তাঁদের বাদ দিয়ে হত্যা মামলার আসামি ও দখলদারদের দিয়ে কমিটি করা হচ্ছে। সাধারণ মানুষের ডিস-ইন্টারনেট জবরদখলকারী এই শহিদ কোন সাহসে বিএনপির মিছিলে মুখ দেখায়? দলের দুঃসময়ে পিঠ বাঁচানো এই দালাল ও সুযোগসন্ধানীদের স্থান যদি বিএনপিতে হয়, তবে বহু বছর ধরে রক্ত দেওয়া ত্যাগী কর্মীদের স্থান কোথায়। স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের চিহ্নিত অনুপ্রবেশকারী ও বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও মহান শহীদ জিয়ার প্রতিষ্ঠিত সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। দ্রুত এদের ঝেঁটিয়ে বিদায় করা না হলে ত্যাগী কর্মীরা রাজনীতিতে নিস্ক্রিয় হয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হবে।এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে সাভার পৌর জিয়া পরিষদের নবনির্বাচিত সভাপতি মেহেদী রানা শহীদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের হত্যা মামলার আসামি কীভাবে জিয়া পরিষদের সভাপতি।

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা ও সংহিসতার মামলার এজাহারনামীয় আসামি হওয়া সত্ত্বেও সাভার পৌর জিয়া পরিষদের সভাপতি পদে স্থান পেয়েছেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী রানা শহীদ। ৫ই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে হঠাৎ রূপ বদলে এক সময়ের বহুল বিতর্কিত এই ব্যক্তি কীভাবে জিয়া পরিষদের শীর্ষ পদে আসীন হলেন—তা নিয়ে স্থানীয় বিএনপি ও তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে সংঘটিত একাধিক নৃশংস হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় মেহেদী রানা শহীদ এজাহারনামীয় আসামি। অভিযোগ রয়েছে, বিগত এক দশকে তিনি স্থানীয় আওয়ামী ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধা হাসিল করেছেন। এমনকি স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে আসা তথ্য ও একাধিক ছবিতে দেখা যায়, বিগত সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতাকর্মীদের সাথে তাঁর নিবিড় সখ্য ছিল। একসময় সাভারের আলোচিত-বিতর্কিত ক্ষমতার দাপট দেখানো শীর্ষ চক্রের তোষামোদ করেই চলতেন এই সুবিধাবাদী ব্যক্তি। কাউন্সিলর পদে মনোনয়ন ও প্রভাব বিস্তারের লোভে তৎকালীন স্থানীয় আওয়ামী নেতাদের হাতে মোটা অঙ্কের নজরানা তুলে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ​এ ছাড়া স্থানীয় সাধারণ মানুষের ক্যাবল (ডিস) ব্যবসা ও ইন্টারনেট সংযোগ জবরদখলের বহু অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের মতে, অতীতে ছাত্রদল পরিচয়ের আড়ালে তিনি যে প্রকৃতপক্ষে ক্ষমতাসীনদের একনিষ্ঠ দালাল হিসেবে কাজ করেছেন তা এখন সাভারে একটি ওপেন সিক্রেট। ৫ই আগস্টের ঐতিহাসিক পটপরিবর্তনের পর তিনি রাতারাতি খোলস বদলে ফেলেন এবং নিজেকে বিএনপি ও জিয়া পরিষদের বড় নেতা হিসেবে জাহির করতে শুরু করেন। ত্যাগী ও নির্যাতিত নেতাদের সম্পূর্ণ অবমূল্যায়ন করে হত্যা ও দখলদারিত্বে অভিযুক্ত এমন এক অনুপ্রবেশকারীকে সাভার পৌর জিয়া পরিষদের সভাপতির দায়িত্বে বসানোয় প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতাকর্মীরা। ​সাভারের একাধিক ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতাকর্মী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন: যেসব নেতাকর্মী বিগত ১৬ বছর ধরে দলের জন্য জেল-জুলুম, মামলা ও অমানুষিক অত্যাচার সহ্য করেছেন, তাঁদের বাদ দিয়ে হত্যা মামলার আসামি ও দখলদারদের দিয়ে কমিটি করা হচ্ছে। সাধারণ মানুষের ডিস-ইন্টারনেট জবরদখলকারী এই শহিদ কোন সাহসে বিএনপির মিছিলে মুখ দেখায়? দলের দুঃসময়ে পিঠ বাঁচানো এই দালাল ও সুযোগসন্ধানীদের স্থান যদি বিএনপিতে হয়, তবে বহু বছর ধরে রক্ত দেওয়া ত্যাগী কর্মীদের স্থান কোথায়। স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের চিহ্নিত অনুপ্রবেশকারী ও বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও মহান শহীদ জিয়ার প্রতিষ্ঠিত সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। দ্রুত এদের ঝেঁটিয়ে বিদায় করা না হলে ত্যাগী কর্মীরা রাজনীতিতে নিস্ক্রিয় হয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হবে।এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে সাভার পৌর জিয়া পরিষদের নবনির্বাচিত সভাপতি মেহেদী রানা শহীদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আওয়ামী লীগের হত্যা মামলার আসামি কীভাবে জিয়া পরিষদের সভাপতি।
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন