বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সিগারেটের প্যাকেটে ব্যান্ডরোল ব্যবহারে এনবিআরের নতুন বিধান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছবি: সংগৃহীত

উৎপাদিত ও আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান যুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এ বিষয়ে উৎপাদিত বা আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের মূল্য নির্ধারণসহ প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার পদ্ধতি বিধিমালা ২০১৯ অধিকতর সংশোধন করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এবং ১৬ সেপ্টেম্বর এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

সংশোধিত বিধান অনুযায়ী সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য, প্যাকেটে থাকা শলাকার সংখ্যা, প্যাকেটের ধরন এবং নির্ধারিত ডিজাইনের ভিত্তিতে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। নতুন টেবিল অনুযায়ী প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা বা তদূর্ধ্ব হলে ১০ শলাকার শেল এন্ড স্লাইড প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। একই মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার হার্ড অ্যান্ড সফট প্যাকেটে হালকা খয়েরি ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের বিধান রাখা হয়েছে।

প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা বা তদূর্ধ্ব হলে ১০ শলাকার শেল অ্যান্ড স্লাইড প্যাকেটে হালকা গোলাপি ডিজাইনের ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। এ মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার হার্ড এন্ড সফট প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের কথা বলা হয়েছে। এছাড়া প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা বা তদূর্ধ্ব হলে ১০, ১২ ও ২০ শলাকার হার্ড অ্যান্ড সফট প্যাকেটে হালকা নীল ডিজাইনের স্ট্যাম্প ব্যবহার করতে হবে।

অন্যদিকে প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা বা তদূর্ধ্ব হলে ১০, ১২ ও ২০ শলাকার হার্ড অ্যান্ড সফট প্যাকেটে হালকা মেরুন ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের বিধান করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে বিধি ৪ ও সংশোধিত বিধি ৫-এর উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য, শলাকার সংখ্যা, প্যাকেটের প্রকৃতি ও নির্ধারিত ডিজাইন অনুযায়ী বিধি ৬-এর বিধান সাপেক্ষে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের আদেশক্রমে ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন এবং সংশোধিত এ বিধান অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সিগারেটের প্যাকেটে ব্যান্ডরোল ব্যবহারে এনবিআরের নতুন বিধান

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উৎপাদিত ও আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান যুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এ বিষয়ে উৎপাদিত বা আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের মূল্য নির্ধারণসহ প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার পদ্ধতি বিধিমালা ২০১৯ অধিকতর সংশোধন করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এবং ১৬ সেপ্টেম্বর এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

সংশোধিত বিধান অনুযায়ী সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য, প্যাকেটে থাকা শলাকার সংখ্যা, প্যাকেটের ধরন এবং নির্ধারিত ডিজাইনের ভিত্তিতে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। নতুন টেবিল অনুযায়ী প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা বা তদূর্ধ্ব হলে ১০ শলাকার শেল এন্ড স্লাইড প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। একই মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার হার্ড অ্যান্ড সফট প্যাকেটে হালকা খয়েরি ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের বিধান রাখা হয়েছে।

প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা বা তদূর্ধ্ব হলে ১০ শলাকার শেল অ্যান্ড স্লাইড প্যাকেটে হালকা গোলাপি ডিজাইনের ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। এ মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার হার্ড এন্ড সফট প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের কথা বলা হয়েছে। এছাড়া প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা বা তদূর্ধ্ব হলে ১০, ১২ ও ২০ শলাকার হার্ড অ্যান্ড সফট প্যাকেটে হালকা নীল ডিজাইনের স্ট্যাম্প ব্যবহার করতে হবে।

অন্যদিকে প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা বা তদূর্ধ্ব হলে ১০, ১২ ও ২০ শলাকার হার্ড অ্যান্ড সফট প্যাকেটে হালকা মেরুন ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের বিধান করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে বিধি ৪ ও সংশোধিত বিধি ৫-এর উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য, শলাকার সংখ্যা, প্যাকেটের প্রকৃতি ও নির্ধারিত ডিজাইন অনুযায়ী বিধি ৬-এর বিধান সাপেক্ষে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের আদেশক্রমে ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন এবং সংশোধিত এ বিধান অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সিগারেটের প্যাকেটে ব্যান্ডরোল ব্যবহারে এনবিআরের নতুন বিধান
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন