বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

হাসপাতালে সংক্রমিত হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জন

চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান কনফারেন্স হলে আয়োজিত গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপাত্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণ উপস্থাপন করছেন গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ডা. কামরুন নাহার।

দক্ষিণ বাংলাদেশের সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব নিয়ে করা একটি গবেষণায় দেখা গেছে, হাম আক্রান্ত শিশুদের বড় একটি অংশ হাসপাতালে গিয়ে সংক্রমিত হয়েছে। গবেষণায় অন্তর্ভুক্ত শিশুদের ৫৯ দশমিক ৪ শতাংশ কোনো না কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক বা হাসপাতালে অন্য রোগের চিকিৎসা নিতে গিয়ে হামে আক্রান্ত হয়েছে। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান কনফারেন্স হলে ‘মেজার্স আউটব্রেক ২০২৬-ইন সাউদার্ন বাংলাদেশ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণায় অংশ নেওয়া শিশুদের ১৯৮ জন বা ৭৫ দশমিক ৫ শতাংশ এসেছে গ্রামাঞ্চল থেকে এবং ১২৭ জন বা ৬০ দশমিক ৮ শতাংশ ছিল নিম্ন আর্থসামাজিক স্তরের পরিবারের। ৩০০ শিশুর মধ্যে ১৬৭ জন বা ৮৫ দশমিক ২ শতাংশ ছিল সম্পূর্ণ টিকাবিহীন। হাম আক্রান্ত শিশুদের মধ্যে ৩১ দশমিক ৯ শতাংশ শিশু তীব্র অ্যাকিউট পুষ্টিহীনতায় ভুগছিল এবং গত ছয় মাসে সরকারি ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেয়েছিল মাত্র ৩২ দশমিক ১ শতাংশ শিশু।

আক্রান্ত শিশুদের মধ্যে ৪৮ শতাংশের বয়স ছিল ৯ মাসের কম, যা নিয়মিত টিকাদান কর্মসূচিতে প্রথম টিকা নেওয়ার বয়সের নিচে। তবে গবেষণায় টিকার সঙ্গে মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক পাওয়া গেছে যেখানে আগে হামের অন্তত একটি টিকা নেওয়া শিশুদের মধ্যে কোনো মৃত্যু হয়নি। টিকাবিহীন শিশুদের গুরুতর জটিলতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা টিকা নেওয়া শিশুদের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল।

গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন যে কোনো শিশুর হামে মৃত্যু গ্রহণযোগ্য নয় এবং টিকাদান কৌশল পুনর্মূল্যায়নের ইঙ্গিত দেয় এটি। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দীন জানান যে হাসপাতালগুলোতে র‍্যাপিড ট্রায়াজ, তাৎক্ষণিক আইসোলেশন ও পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হবে। গবেষণাটি করেছে এসপেরিয়া হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হাসপাতালে সংক্রমিত হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ বাংলাদেশের সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব নিয়ে করা একটি গবেষণায় দেখা গেছে, হাম আক্রান্ত শিশুদের বড় একটি অংশ হাসপাতালে গিয়ে সংক্রমিত হয়েছে। গবেষণায় অন্তর্ভুক্ত শিশুদের ৫৯ দশমিক ৪ শতাংশ কোনো না কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক বা হাসপাতালে অন্য রোগের চিকিৎসা নিতে গিয়ে হামে আক্রান্ত হয়েছে। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান কনফারেন্স হলে ‘মেজার্স আউটব্রেক ২০২৬-ইন সাউদার্ন বাংলাদেশ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণায় অংশ নেওয়া শিশুদের ১৯৮ জন বা ৭৫ দশমিক ৫ শতাংশ এসেছে গ্রামাঞ্চল থেকে এবং ১২৭ জন বা ৬০ দশমিক ৮ শতাংশ ছিল নিম্ন আর্থসামাজিক স্তরের পরিবারের। ৩০০ শিশুর মধ্যে ১৬৭ জন বা ৮৫ দশমিক ২ শতাংশ ছিল সম্পূর্ণ টিকাবিহীন। হাম আক্রান্ত শিশুদের মধ্যে ৩১ দশমিক ৯ শতাংশ শিশু তীব্র অ্যাকিউট পুষ্টিহীনতায় ভুগছিল এবং গত ছয় মাসে সরকারি ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেয়েছিল মাত্র ৩২ দশমিক ১ শতাংশ শিশু।

আক্রান্ত শিশুদের মধ্যে ৪৮ শতাংশের বয়স ছিল ৯ মাসের কম, যা নিয়মিত টিকাদান কর্মসূচিতে প্রথম টিকা নেওয়ার বয়সের নিচে। তবে গবেষণায় টিকার সঙ্গে মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক পাওয়া গেছে যেখানে আগে হামের অন্তত একটি টিকা নেওয়া শিশুদের মধ্যে কোনো মৃত্যু হয়নি। টিকাবিহীন শিশুদের গুরুতর জটিলতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা টিকা নেওয়া শিশুদের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল।

গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন যে কোনো শিশুর হামে মৃত্যু গ্রহণযোগ্য নয় এবং টিকাদান কৌশল পুনর্মূল্যায়নের ইঙ্গিত দেয় এটি। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দীন জানান যে হাসপাতালগুলোতে র‍্যাপিড ট্রায়াজ, তাৎক্ষণিক আইসোলেশন ও পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হবে। গবেষণাটি করেছে এসপেরিয়া হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হাসপাতালে সংক্রমিত হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জন
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন