বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

কবে খুলবে ইয়াঙ্গুন-টেকনাফ বাণিজ্যপথ?

কবে খুলবে ইয়াঙ্গুন-টেকনাফ বাণিজ্যপথ?

মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির দীর্ঘ সংঘাতের কারণে দেড় বছরের বেশি সময় ধরে টেকনাফ স্থলবন্দরের প্রধান বাণিজ্যপথ বন্ধ রয়েছে। নাফ নদীপথে মিয়ানমারের ইয়াঙ্গুন ও আকিয়াব থেকে পণ্য আসা বন্ধ থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানও লোকসানে রয়েছে। বাণিজ্যপথ চালু না হওয়ায় বন্দরের আয় ও কর্মসংস্থান—দুই ক্ষেত্রেই বড় ধাক্কা লেগেছে।

বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে থেকে মিয়ানমারের মংডুর সঙ্গে সীমিত পরিসরে আমদানি-রফতানি শুরু হয়েছে। এ সময়ে দেড় হাজারের বেশি ট্রাকে বিভিন্ন পণ্য বাণিজ্য হয়েছে। মে থেকে আগস্ট পর্যন্ত মংডু থেকে ১ হাজার ৮২৭ মেট্রিক টন পণ্য আমদানি হয় এবং এসব পণ্য থেকে সরকার ৮ কোটি ৩১ লাখ ১০ হাজার ৫৩৬ টাকা রাজস্ব পেয়েছে।

অন্যদিকে একই সময়ে বাংলাদেশ থেকে মংডুতে রফতানি হয়েছে ৪ হাজার ৮০৭ মেট্রিক টন পণ্য। এসব পণ্যের মূল্য প্রায় ৪০ কোটি ২০ লাখ টাকা বা ৩২ লাখ ৫৩ হাজার ৫২১ মার্কিন ডলার। অর্থাৎ চার মাসে মংডুর সঙ্গে আমদানির তুলনায় রফতানির পরিমাণ প্রায় চার গুণ।

বাংলাদেশ থেকে মংডুতে আলু, ময়দা, ডিম, প্লাস্টিকের চেয়ার, টাইলস, ছাতা, স্যান্ডেল ও সাইকেলের যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য রফতানি হচ্ছে। বিপরীতে মিয়ানমার থেকে আসছে কাঠ, আইএনসি, কাঁকড়া ও নাইল্যা শুঁটকিসহ বিভিন্ন পণ্য। স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ওমর ফারুক বলেন, সীমান্ত বাণিজ্যের মূল অংশ ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দরের সঙ্গে হওয়ায় সংঘাতের কারণে ব্যবসায়ীরা হতাশায় রয়েছেন।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রায় ৪৯ হাজার মেট্রিক টন পণ্য আমদানি থেকে সরকার প্রায় ২৯৫ কোটি টাকা রাজস্ব পেয়েছিল। পরের অর্থবছরের একই সময়ে আমদানি কমে প্রায় ১১ হাজার মেট্রিক টনে নেমে আসে এবং রাজস্ব আদায় হয় প্রায় ৯১ কোটি টাকা। যুদ্ধ পরিস্থিতির কারণে আগের বছরের তুলনায় রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, মিয়ানমারের সংঘাতের কারণে ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দর থেকে পণ্য আসা বন্ধ থাকলেও মংডুর সঙ্গে থেমে থেমে বাণিজ্য চলছে। স্থলবন্দরের কার্যক্রম পুরোপুরি সচল করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে মূল বাণিজ্য রুট বন্ধ থাকায় ব্যবসায়ী, শ্রমিক ও বন্দরসংশ্লিষ্টরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কবে খুলবে ইয়াঙ্গুন-টেকনাফ বাণিজ্যপথ?

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির দীর্ঘ সংঘাতের কারণে দেড় বছরের বেশি সময় ধরে টেকনাফ স্থলবন্দরের প্রধান বাণিজ্যপথ বন্ধ রয়েছে। নাফ নদীপথে মিয়ানমারের ইয়াঙ্গুন ও আকিয়াব থেকে পণ্য আসা বন্ধ থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানও লোকসানে রয়েছে। বাণিজ্যপথ চালু না হওয়ায় বন্দরের আয় ও কর্মসংস্থান—দুই ক্ষেত্রেই বড় ধাক্কা লেগেছে।

বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে থেকে মিয়ানমারের মংডুর সঙ্গে সীমিত পরিসরে আমদানি-রফতানি শুরু হয়েছে। এ সময়ে দেড় হাজারের বেশি ট্রাকে বিভিন্ন পণ্য বাণিজ্য হয়েছে। মে থেকে আগস্ট পর্যন্ত মংডু থেকে ১ হাজার ৮২৭ মেট্রিক টন পণ্য আমদানি হয় এবং এসব পণ্য থেকে সরকার ৮ কোটি ৩১ লাখ ১০ হাজার ৫৩৬ টাকা রাজস্ব পেয়েছে।

অন্যদিকে একই সময়ে বাংলাদেশ থেকে মংডুতে রফতানি হয়েছে ৪ হাজার ৮০৭ মেট্রিক টন পণ্য। এসব পণ্যের মূল্য প্রায় ৪০ কোটি ২০ লাখ টাকা বা ৩২ লাখ ৫৩ হাজার ৫২১ মার্কিন ডলার। অর্থাৎ চার মাসে মংডুর সঙ্গে আমদানির তুলনায় রফতানির পরিমাণ প্রায় চার গুণ।

বাংলাদেশ থেকে মংডুতে আলু, ময়দা, ডিম, প্লাস্টিকের চেয়ার, টাইলস, ছাতা, স্যান্ডেল ও সাইকেলের যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য রফতানি হচ্ছে। বিপরীতে মিয়ানমার থেকে আসছে কাঠ, আইএনসি, কাঁকড়া ও নাইল্যা শুঁটকিসহ বিভিন্ন পণ্য। স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ওমর ফারুক বলেন, সীমান্ত বাণিজ্যের মূল অংশ ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দরের সঙ্গে হওয়ায় সংঘাতের কারণে ব্যবসায়ীরা হতাশায় রয়েছেন।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রায় ৪৯ হাজার মেট্রিক টন পণ্য আমদানি থেকে সরকার প্রায় ২৯৫ কোটি টাকা রাজস্ব পেয়েছিল। পরের অর্থবছরের একই সময়ে আমদানি কমে প্রায় ১১ হাজার মেট্রিক টনে নেমে আসে এবং রাজস্ব আদায় হয় প্রায় ৯১ কোটি টাকা। যুদ্ধ পরিস্থিতির কারণে আগের বছরের তুলনায় রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, মিয়ানমারের সংঘাতের কারণে ইয়াঙ্গুন ও আকিয়াব বন্দর থেকে পণ্য আসা বন্ধ থাকলেও মংডুর সঙ্গে থেমে থেমে বাণিজ্য চলছে। স্থলবন্দরের কার্যক্রম পুরোপুরি সচল করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে মূল বাণিজ্য রুট বন্ধ থাকায় ব্যবসায়ী, শ্রমিক ও বন্দরসংশ্লিষ্টরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কবে খুলবে ইয়াঙ্গুন-টেকনাফ বাণিজ্যপথ?
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন