বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

প্রেমিকের হাতে খুন ডলি, ট্রলি ব্যাগে মিলল খণ্ডিত লাশ

গাজীপুরে মহাসড়কের পাশের খাল থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত ও খণ্ডিত নারীর পরিচয় শনাক্ত করেছে পিবিআই। প্রেমের সম্পর্কের পর বিয়ের চাপ দেওয়ায় ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর লাশ কেটে দুই টুকরো করা হয়। এ ঘটনায় নারীর প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা রোববার আদালতে জবানবন্দি দিয়েছেন। সোমবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।

পুলিশ জানায়, নিহত ডলি আক্তার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পাহাড়পাবিজান গ্রামের বাদশা মিয়ার মেয়ে এবং স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি গাজীপুরের বানিয়ারচালায় ভাড়া থাকতেন। জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকায় ভাড়ায় থেকে পোশাক কারখানায় চাকরি করার সুবাদে মিশন ইসলামের সঙ্গে তার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ সেপ্টেম্বর রাতে মিশনের বাসায় যান ডলি এবং মিশন, তার মা ও ডলি একসঙ্গে রাতের খাবার খান। পরে বিয়ের সিদ্ধান্ত ও আগের বিভিন্ন বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিশন ডলিকে হত্যার পরিকল্পনা করেন।

পিবিআই বলছে, ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে ডলিকে হত্যা করে মিশন এবং লাশ খাটের নিচে রেখে দেয়। পরদিন সকালে ঘর পরিষ্কার করতে এসে বানু আক্তার লাশ দেখতে পান এবং লাশ গুম করতে বাজার থেকে স্যুটকেস কিনে আনা হয়। পুরো দেহ স্যুটকেসে না ধরায় বটি ও ব্লেড দিয়ে লাশ কোমর থেকে দুই টুকরো করে স্যুটকেস ও প্লাস্টিকের বস্তায় ভরা হয়। পরে বাসা বদলের কথা বলে মিশন তার বন্ধু মিল্টনকে ডেকে আনেন এবং সুটকেস ও বস্তায় ভরা লাশ অটোরিকশায় করে ভবানীপুর ব্রিজে নিয়ে খালে ফেলে দেওয়া হয়।

তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রথমে মিশনকে এবং পরে বাকি দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি, ধারালো ব্লেড, স্কচটেপ এবং ভিকটিমের এনআইডি কার্ড ও মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ডলির বড় ভাই সোহেল বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার তিনজন হলেন মিশন ইসলাম, তার মা বানু আক্তার এবং মিজানুর রহমান মিল্টন, যাদের গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর এই লাশ উদ্ধার করেছিল পুলিশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রেমিকের হাতে খুন ডলি, ট্রলি ব্যাগে মিলল খণ্ডিত লাশ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুরে মহাসড়কের পাশের খাল থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত ও খণ্ডিত নারীর পরিচয় শনাক্ত করেছে পিবিআই। প্রেমের সম্পর্কের পর বিয়ের চাপ দেওয়ায় ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর লাশ কেটে দুই টুকরো করা হয়। এ ঘটনায় নারীর প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা রোববার আদালতে জবানবন্দি দিয়েছেন। সোমবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।

পুলিশ জানায়, নিহত ডলি আক্তার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পাহাড়পাবিজান গ্রামের বাদশা মিয়ার মেয়ে এবং স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি গাজীপুরের বানিয়ারচালায় ভাড়া থাকতেন। জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকায় ভাড়ায় থেকে পোশাক কারখানায় চাকরি করার সুবাদে মিশন ইসলামের সঙ্গে তার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ সেপ্টেম্বর রাতে মিশনের বাসায় যান ডলি এবং মিশন, তার মা ও ডলি একসঙ্গে রাতের খাবার খান। পরে বিয়ের সিদ্ধান্ত ও আগের বিভিন্ন বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিশন ডলিকে হত্যার পরিকল্পনা করেন।

পিবিআই বলছে, ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে ডলিকে হত্যা করে মিশন এবং লাশ খাটের নিচে রেখে দেয়। পরদিন সকালে ঘর পরিষ্কার করতে এসে বানু আক্তার লাশ দেখতে পান এবং লাশ গুম করতে বাজার থেকে স্যুটকেস কিনে আনা হয়। পুরো দেহ স্যুটকেসে না ধরায় বটি ও ব্লেড দিয়ে লাশ কোমর থেকে দুই টুকরো করে স্যুটকেস ও প্লাস্টিকের বস্তায় ভরা হয়। পরে বাসা বদলের কথা বলে মিশন তার বন্ধু মিল্টনকে ডেকে আনেন এবং সুটকেস ও বস্তায় ভরা লাশ অটোরিকশায় করে ভবানীপুর ব্রিজে নিয়ে খালে ফেলে দেওয়া হয়।

তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রথমে মিশনকে এবং পরে বাকি দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি, ধারালো ব্লেড, স্কচটেপ এবং ভিকটিমের এনআইডি কার্ড ও মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ডলির বড় ভাই সোহেল বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার তিনজন হলেন মিশন ইসলাম, তার মা বানু আক্তার এবং মিজানুর রহমান মিল্টন, যাদের গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর এই লাশ উদ্ধার করেছিল পুলিশ।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
প্রেমিকের হাতে খুন ডলি, ট্রলি ব্যাগে মিলল খণ্ডিত লাশ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন