বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

পদ্মা জেনারেল হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ মেলেনি

রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের অনুপস্থিতি ও অবহেলার অভিযোগ উঠেছে। রোববার রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ও চিকিৎসা খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করে লাইভ করেন আসিফ হাসান নামের এক ব্যক্তি। তিনি দাবি করেন, তার ভাগ্নির ছেলে আয়ান আবদুল্লাহকে গত ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয় এবং ভর্তির সময় চিকিৎসকরা শিশুটির রক্তে সুগার কম থাকার কথা জানান। রোববার হাসপাতাল থেকে পরদিন শিশুটিকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও বিকেলে হঠাৎ জানানো হয় লাইফ সাপোর্ট প্রয়োজন। জোর করে পিআইসিইউতে প্রবেশ করে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়ার কথা জানিয়ে তিনি চিকিৎসকের অনুপস্থিতি ও দুই লাখ টাকার বেশি বিল করার অভিযোগ তোলেন।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর বীর উত্তম সিআর দত্ত রোডের পদ্মা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান ও ধানমন্ডির সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস। পরিদর্শন শেষে অধ্যাপক ডা. জাহিদ রায়হান সাংবাদিকদের জানান, প্রাথমিক পর্যায়ে তারা হাসপাতালের কোনো অবহেলা খুঁজে পাননি এবং শিশুটি বেশ কয়েকটি জটিল রোগে ভুগছিল। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া লাইভটি করা ব্যক্তি শিশুটির নিকটাত্মীয় নন, বরং তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। এছাড়া পিআইসিইউ কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটিয়ে তারা ফৌজদারি অপরাধ করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে আইনগত সহযোগিতা নিতে পারে বলে জানান তিনি।

ঘটনার সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না স্বজনদের এমন দাবি মিথ্যা উল্লেখ করে ডা. জাহিদ রায়হান জানান, ওই সময় কনসালটেন্ট ডা. নাজমুল হকসহ দুজন চিকিৎসক উপস্থিত ছিলেন এবং হট্টগোল শুরু হলে নিরাপত্তার কারণে তারা অন্য কক্ষে যান। হাসপাতালের পিআইসিইউ ও এনআইসিইউ পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুল হক জানান, শিশুটি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় এবং তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম অনিকও দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করে জানান, তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পদ্মা জেনারেল হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ মেলেনি

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের অনুপস্থিতি ও অবহেলার অভিযোগ উঠেছে। রোববার রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ও চিকিৎসা খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করে লাইভ করেন আসিফ হাসান নামের এক ব্যক্তি। তিনি দাবি করেন, তার ভাগ্নির ছেলে আয়ান আবদুল্লাহকে গত ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয় এবং ভর্তির সময় চিকিৎসকরা শিশুটির রক্তে সুগার কম থাকার কথা জানান। রোববার হাসপাতাল থেকে পরদিন শিশুটিকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও বিকেলে হঠাৎ জানানো হয় লাইফ সাপোর্ট প্রয়োজন। জোর করে পিআইসিইউতে প্রবেশ করে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়ার কথা জানিয়ে তিনি চিকিৎসকের অনুপস্থিতি ও দুই লাখ টাকার বেশি বিল করার অভিযোগ তোলেন।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর বীর উত্তম সিআর দত্ত রোডের পদ্মা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান ও ধানমন্ডির সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস। পরিদর্শন শেষে অধ্যাপক ডা. জাহিদ রায়হান সাংবাদিকদের জানান, প্রাথমিক পর্যায়ে তারা হাসপাতালের কোনো অবহেলা খুঁজে পাননি এবং শিশুটি বেশ কয়েকটি জটিল রোগে ভুগছিল। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া লাইভটি করা ব্যক্তি শিশুটির নিকটাত্মীয় নন, বরং তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। এছাড়া পিআইসিইউ কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটিয়ে তারা ফৌজদারি অপরাধ করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে আইনগত সহযোগিতা নিতে পারে বলে জানান তিনি।

ঘটনার সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না স্বজনদের এমন দাবি মিথ্যা উল্লেখ করে ডা. জাহিদ রায়হান জানান, ওই সময় কনসালটেন্ট ডা. নাজমুল হকসহ দুজন চিকিৎসক উপস্থিত ছিলেন এবং হট্টগোল শুরু হলে নিরাপত্তার কারণে তারা অন্য কক্ষে যান। হাসপাতালের পিআইসিইউ ও এনআইসিইউ পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুল হক জানান, শিশুটি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় এবং তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম অনিকও দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করে জানান, তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পদ্মা জেনারেল হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ মেলেনি
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন