বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

চিকিৎসা ব্যয়ে দারিদ্র্যের ঝুঁকিতে দেশের বাতের রোগীরা

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বাতের রোগীর সংখ্যা। দীর্ঘমেয়াদি চিকিৎসা খরচ এবং রোগীর কর্মক্ষমতা কমে যাওয়ায় বহু পরিবার আর্থিক সংকটে পড়ছে। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অনেক পরিবার ক্রমাগত দারিদ্র্যের শিকার হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্ট আয়োজিত ‘১০ম রোগী শিক্ষা কার্যক্রম ও ১ম বৈজ্ঞানিক সম্মেলনে’ এসব তথ্য তুলে ধরা হয়। সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালের জাতীয় গবেষণা অনুযায়ী দেশে ১৮ বছর বা তদূর্ধ্ব প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। তাদের মধ্যে ২৪ দশমিক ৮ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন এবং ২৪ দশমিক ৪ শতাংশ কোনো না কোনো সময়ে কর্মক্ষমতা হারান।

বিশেষজ্ঞরা উল্লেখ করেন, দেশে অস্টিওপোরোসিসের প্রাদুর্ভাব ১৬ দশমিক ৭ শতাংশ, যা প্রায় ২ কোটি ১৫ লাখ মানুষের সমান। এ ছাড়া দেশে অসংক্রামক রোগে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ হলেও পঙ্গুত্ব সৃষ্টিকারী বাতরোগ এখনো জাতীয় পর্যায়ে যথাযথ গুরুত্ব পাচ্ছে না। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. নীরা ফেরদৌস। তিনি জানান, রিউমাটয়েড আর্থ্রাইটিসে বছরে ৪০ হাজার থেকে ৫ লাখ এবং স্পন্ডাইলোআর্থ্রাইটিসে ৪০ হাজার থেকে ৬ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ব্যয় হতে পারে।

পিএনআরএফআর ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হওয়ায় অনেকে স্থায়ী পঙ্গুত্বের শিকার হচ্ছেন। সচেতনতার ঘাটতি, ব্যয়ের সামর্থ্যের অভাব এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটই এর প্রধান অন্তরায়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ না খাওয়ার আহ্বান জানিয়ে তিনি নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, ট্রাস্টের পক্ষ থেকে এ পর্যন্ত ১ কোটি টাকার বেশি সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ রিউমাটোলজি ইনস্টিটিউট গড়ার পরিকল্পনা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চিকিৎসা ব্যয়ে দারিদ্র্যের ঝুঁকিতে দেশের বাতের রোগীরা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বাতের রোগীর সংখ্যা। দীর্ঘমেয়াদি চিকিৎসা খরচ এবং রোগীর কর্মক্ষমতা কমে যাওয়ায় বহু পরিবার আর্থিক সংকটে পড়ছে। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অনেক পরিবার ক্রমাগত দারিদ্র্যের শিকার হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্ট আয়োজিত ‘১০ম রোগী শিক্ষা কার্যক্রম ও ১ম বৈজ্ঞানিক সম্মেলনে’ এসব তথ্য তুলে ধরা হয়। সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালের জাতীয় গবেষণা অনুযায়ী দেশে ১৮ বছর বা তদূর্ধ্ব প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। তাদের মধ্যে ২৪ দশমিক ৮ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন এবং ২৪ দশমিক ৪ শতাংশ কোনো না কোনো সময়ে কর্মক্ষমতা হারান।

বিশেষজ্ঞরা উল্লেখ করেন, দেশে অস্টিওপোরোসিসের প্রাদুর্ভাব ১৬ দশমিক ৭ শতাংশ, যা প্রায় ২ কোটি ১৫ লাখ মানুষের সমান। এ ছাড়া দেশে অসংক্রামক রোগে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ হলেও পঙ্গুত্ব সৃষ্টিকারী বাতরোগ এখনো জাতীয় পর্যায়ে যথাযথ গুরুত্ব পাচ্ছে না। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. নীরা ফেরদৌস। তিনি জানান, রিউমাটয়েড আর্থ্রাইটিসে বছরে ৪০ হাজার থেকে ৫ লাখ এবং স্পন্ডাইলোআর্থ্রাইটিসে ৪০ হাজার থেকে ৬ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ব্যয় হতে পারে।

পিএনআরএফআর ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হওয়ায় অনেকে স্থায়ী পঙ্গুত্বের শিকার হচ্ছেন। সচেতনতার ঘাটতি, ব্যয়ের সামর্থ্যের অভাব এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটই এর প্রধান অন্তরায়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ না খাওয়ার আহ্বান জানিয়ে তিনি নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, ট্রাস্টের পক্ষ থেকে এ পর্যন্ত ১ কোটি টাকার বেশি সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ রিউমাটোলজি ইনস্টিটিউট গড়ার পরিকল্পনা রয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চিকিৎসা ব্যয়ে দারিদ্র্যের ঝুঁকিতে দেশের বাতের রোগীরা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন