বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

গাইবান্ধায় মাদ্রাসার ভেতরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ,পল্লী চিকিৎসক হাসান আলীর বিরুদ্ধে থানায় এজাহার

গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম শহীদ এর পাঠানো ছবি

গাইবান্ধায় একটি আবাসিক মহিলা মাদ্রাসার ভেতরে এক ছাত্রীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার পরিচালক ও স্থানীয় এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।অভিযুক্ত ব্যক্তির নাম হাসান আলী ডাক্তার (৬২)।

তিনি গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর (পোদ্দারবাড়ীর মোড়) এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং 'দিনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমী মাদ্রাসা' নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক ও পল্লী চিকিৎসক।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,ভুক্তভোগী কিশোরী ওই মাদ্রাসার হেফজ আবাসিক শাখার ছাত্রী ছিল। দীর্ঘদিন ধরে অভিযুক্ত হাসান আলী তাকে বিভিন্ন প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিল।

গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ ভোর আনুমানিক পৌনে ৭টার দিকে জরুরি কথা বলার বাহানা করে ওই ছাত্রীকে মাদ্রাসার ভেতরে তার নিজ বসতবাড়ির একটি কক্ষে ডেকে নিয়ে যান হাসান আলী। সেখানে মেয়েটির মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে মেয়েটিকে খুন করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় এবং তার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে গত ৩১ আগস্ট পরিবারের সদস্যরা কৌশলে যোগাযোগ করতে সমর্থ হন এবং ১ সেপ্টেম্বর কয়েকজন সাক্ষীসহ মাদ্রাসায় গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার বিষয়ে পারিবারিক ভাবে আলোচনার পর থানায় এসে এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় মাদ্রাসার ভেতরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ,পল্লী চিকিৎসক হাসান আলীর বিরুদ্ধে থানায় এজাহার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধায় একটি আবাসিক মহিলা মাদ্রাসার ভেতরে এক ছাত্রীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার পরিচালক ও স্থানীয় এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।অভিযুক্ত ব্যক্তির নাম হাসান আলী ডাক্তার (৬২)।

তিনি গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর (পোদ্দারবাড়ীর মোড়) এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং 'দিনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমী মাদ্রাসা' নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক ও পল্লী চিকিৎসক।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,ভুক্তভোগী কিশোরী ওই মাদ্রাসার হেফজ আবাসিক শাখার ছাত্রী ছিল। দীর্ঘদিন ধরে অভিযুক্ত হাসান আলী তাকে বিভিন্ন প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিল।

গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ ভোর আনুমানিক পৌনে ৭টার দিকে জরুরি কথা বলার বাহানা করে ওই ছাত্রীকে মাদ্রাসার ভেতরে তার নিজ বসতবাড়ির একটি কক্ষে ডেকে নিয়ে যান হাসান আলী। সেখানে মেয়েটির মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে মেয়েটিকে খুন করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় এবং তার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে গত ৩১ আগস্ট পরিবারের সদস্যরা কৌশলে যোগাযোগ করতে সমর্থ হন এবং ১ সেপ্টেম্বর কয়েকজন সাক্ষীসহ মাদ্রাসায় গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার বিষয়ে পারিবারিক ভাবে আলোচনার পর থানায় এসে এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গাইবান্ধায় মাদ্রাসার ভেতরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ,পল্লী চিকিৎসক হাসান আলীর বিরুদ্ধে থানায় এজাহার
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন