বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মোঃ শহীদুল ইসলাম শহীদ

মোঃ শহীদুল ইসলাম শহীদ

উপজেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

যোগদান: 9 আগস্ট, 2026

সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের বেলকা মাদ্রাসা পরিচালক কর্তৃক শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে

গাইবান্ধা সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের বেলকা বাসস্ট্যান্ড ও ক্লিনিক সংলগ্ন ঈশা হিফযুল কুরআন মাদ্রাসার পরিচালক মুফতি মাজহারুল ইসলামের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের গুরুতর ঘটনায় এলাকার সামাজিক পরিবেশ ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তারা অভিযোগটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা উদঘাটনের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এলাকাবাসী একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের বেলকা মাদ্রাসা পরিচালক কর্তৃক শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে
অ্যাপ ডাউনলোড করুন