বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

নুসরাত হত্যা: ট্রাইব্যুনালের রায় নিয়ে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতের ১৬ আসামির মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টিকে অবিবেচক ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, একটি সভ্য সমাজে এমন দায়িত্বজ্ঞানহীন রায় কোনোভাবেই প্রত্যাশিত নয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্ত্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চের দেওয়া ১১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এই পর্যবেক্ষণ উঠে এসেছে।

পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট উল্লেখ করেন, ট্রাইব্যুনালের বিচারকের মধ্যে বিচারিক সংবেদনশীলতার সুস্পষ্ট অভাব দেখা গেছে। দণ্ডবিধির মৌলিক বিষয়গুলো না শেখা পর্যন্ত সংশ্লিষ্ট বিচারককে দায়রা এখতিয়ারের বাইরে রাখা উচিত। এ কারণে রায় প্রদানকারী ট্রাইব্যুনালের বিচারককে দায়রা এখতিয়ার থেকে প্রত্যাহার করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

আদালত পর্যবেক্ষণে বলেন, শ্লীলতাহানির মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষ সিরাজ-উদ-দ্দৌলার নির্দেশেই নুসরাতকে হত্যা করা হয়। সিরাজসহ ছয় আসামি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিল, যা সাক্ষ্য ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রমাণিত। তবে শামীম, রুহুল আমিন, মাকসুদ কাউন্সিলর ও আফসার উদ্দীনের বিরুদ্ধে ন্যূনতম প্রমাণ না থাকা সত্ত্বেও তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং তারা অবিবেচক রায়ের কারণে ৭ বছরের বেশি সময় নির্জন কারাকক্ষে বন্দী ছিলেন।

গত ২৪ আগস্ট ঘোষিত রায়ে অধ্যক্ষ সিরাজ-উদ-দ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এছাড়া নুর উদ্দিন, সাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের ও উম্মে সুলতানা পপির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে রুহুল আমিন ও মাকসুদুল আলমসহ ১০ জনকে মামলা থেকে খালাস দেন হাইকোর্ট।

২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতের গায়ে আগুন দেওয়া হয় এবং ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই বছরের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর গঠিত বিশেষ বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শেষে এ রায় দেওয়া হলো।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নুসরাত হত্যা: ট্রাইব্যুনালের রায় নিয়ে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতের ১৬ আসামির মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টিকে অবিবেচক ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, একটি সভ্য সমাজে এমন দায়িত্বজ্ঞানহীন রায় কোনোভাবেই প্রত্যাশিত নয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্ত্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চের দেওয়া ১১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এই পর্যবেক্ষণ উঠে এসেছে।

পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট উল্লেখ করেন, ট্রাইব্যুনালের বিচারকের মধ্যে বিচারিক সংবেদনশীলতার সুস্পষ্ট অভাব দেখা গেছে। দণ্ডবিধির মৌলিক বিষয়গুলো না শেখা পর্যন্ত সংশ্লিষ্ট বিচারককে দায়রা এখতিয়ারের বাইরে রাখা উচিত। এ কারণে রায় প্রদানকারী ট্রাইব্যুনালের বিচারককে দায়রা এখতিয়ার থেকে প্রত্যাহার করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

আদালত পর্যবেক্ষণে বলেন, শ্লীলতাহানির মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষ সিরাজ-উদ-দ্দৌলার নির্দেশেই নুসরাতকে হত্যা করা হয়। সিরাজসহ ছয় আসামি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিল, যা সাক্ষ্য ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রমাণিত। তবে শামীম, রুহুল আমিন, মাকসুদ কাউন্সিলর ও আফসার উদ্দীনের বিরুদ্ধে ন্যূনতম প্রমাণ না থাকা সত্ত্বেও তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং তারা অবিবেচক রায়ের কারণে ৭ বছরের বেশি সময় নির্জন কারাকক্ষে বন্দী ছিলেন।

গত ২৪ আগস্ট ঘোষিত রায়ে অধ্যক্ষ সিরাজ-উদ-দ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এছাড়া নুর উদ্দিন, সাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের ও উম্মে সুলতানা পপির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে রুহুল আমিন ও মাকসুদুল আলমসহ ১০ জনকে মামলা থেকে খালাস দেন হাইকোর্ট।

২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতের গায়ে আগুন দেওয়া হয় এবং ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই বছরের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর গঠিত বিশেষ বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শেষে এ রায় দেওয়া হলো।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নুসরাত হত্যা: ট্রাইব্যুনালের রায় নিয়ে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন