বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

জনপ্রিয় হচ্ছে বাংলা কিউআর, দৈনিক লেনদেন ছাড়াল ১২০ কোটি টাকা

বাংলা কিউআর |সংগৃহীত

দেশে ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর থেকে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে এই ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে। ফলে সপ্তাহে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭০০ কোটি টাকারও বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরে দৈনিক গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো, যার আর্থিক পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। আগস্টের মাঝামাঝি সময়ে দৈনিক লেনদেনের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৩ লাখ ৩ হাজারে এবং আর্থিক পরিমাণ দাঁড়ায় প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকায়। একই সময়ে ২১ জুলাইয়ের মধ্যে এ ব্যবস্থা ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে।

চলতি বছরের ১ জুলাই দেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ চালুর সিদ্ধান্তের পর বিভিন্ন ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান নিজস্ব কিউআরের বদলে বাংলা কিউআরে যুক্ত হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘আমরা চাই, লেনদেনের এই গতি অব্যাহত থাকুক।’ তিনি জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর নিয়ে দ্বিধা দূর করতে ভর্তুকি দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক।

একটি কিউআর কোড দিয়ে সব ধরনের ব্যাংক ও এমএফএস হিসাব থেকে মূল্য পরিশোধের সুযোগ হওয়ায় গ্রাহকদের ঝামেলা কমেছে। নিউমার্কেটে কেনাকাটা করতে আসা তুহিন ইসলাম বলেন, আগে দোকানে নির্দিষ্ট সেবার কিউআর না থাকলে সমস্যায় পড়তে হতো, এখন এক কিউআর দিয়ে যেকোনো হিসাব থেকে পরিশোধ করা যাচ্ছে। এতে বড় ধরনের ঝামেলা থেকে মুক্তি পাওয়া গেছে বলে জানান তিনি।

ব্যবসায়ী ও ক্রেতারা জানান, এই ব্যবস্থা নগদ অর্থ বহনের ঝুঁকি ও খুচরা টাকার ঝামেলা কমিয়েছে। মতিঝিলের ইলেকট্রনিক পণ্যের বিক্রেতা রায়হানুল ইসলাম এবং আজিমপুরের জুস বিক্রেতা আলতাফ হোসেন জানান, কোড স্ক্যান করে সরাসরি টাকা নেওয়ার সুবিধা কেনাবেচাকে সহজ করেছে। পাইকারি ক্রেতা মাহিন হোসেনের মতে, এর ফলে নগদ অর্থ সাথে নিয়ে ঘোরার ঝুঁকি দূর হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জনপ্রিয় হচ্ছে বাংলা কিউআর, দৈনিক লেনদেন ছাড়াল ১২০ কোটি টাকা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর থেকে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে এই ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে। ফলে সপ্তাহে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭০০ কোটি টাকারও বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরে দৈনিক গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো, যার আর্থিক পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। আগস্টের মাঝামাঝি সময়ে দৈনিক লেনদেনের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৩ লাখ ৩ হাজারে এবং আর্থিক পরিমাণ দাঁড়ায় প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকায়। একই সময়ে ২১ জুলাইয়ের মধ্যে এ ব্যবস্থা ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে।

চলতি বছরের ১ জুলাই দেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ চালুর সিদ্ধান্তের পর বিভিন্ন ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান নিজস্ব কিউআরের বদলে বাংলা কিউআরে যুক্ত হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘আমরা চাই, লেনদেনের এই গতি অব্যাহত থাকুক।’ তিনি জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর নিয়ে দ্বিধা দূর করতে ভর্তুকি দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক।

একটি কিউআর কোড দিয়ে সব ধরনের ব্যাংক ও এমএফএস হিসাব থেকে মূল্য পরিশোধের সুযোগ হওয়ায় গ্রাহকদের ঝামেলা কমেছে। নিউমার্কেটে কেনাকাটা করতে আসা তুহিন ইসলাম বলেন, আগে দোকানে নির্দিষ্ট সেবার কিউআর না থাকলে সমস্যায় পড়তে হতো, এখন এক কিউআর দিয়ে যেকোনো হিসাব থেকে পরিশোধ করা যাচ্ছে। এতে বড় ধরনের ঝামেলা থেকে মুক্তি পাওয়া গেছে বলে জানান তিনি।

ব্যবসায়ী ও ক্রেতারা জানান, এই ব্যবস্থা নগদ অর্থ বহনের ঝুঁকি ও খুচরা টাকার ঝামেলা কমিয়েছে। মতিঝিলের ইলেকট্রনিক পণ্যের বিক্রেতা রায়হানুল ইসলাম এবং আজিমপুরের জুস বিক্রেতা আলতাফ হোসেন জানান, কোড স্ক্যান করে সরাসরি টাকা নেওয়ার সুবিধা কেনাবেচাকে সহজ করেছে। পাইকারি ক্রেতা মাহিন হোসেনের মতে, এর ফলে নগদ অর্থ সাথে নিয়ে ঘোরার ঝুঁকি দূর হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
জনপ্রিয় হচ্ছে বাংলা কিউআর, দৈনিক লেনদেন ছাড়াল ১২০ কোটি টাকা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন