বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার

প্রতীকী ছবিঃ মহাকল্লোল নিউজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরকীয়া প্রেম টিকিয়ে রাখতে দুধের সাথে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ এনে দীর্ঘ ৩২ বছর পর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। উপজেলার তরফকামাল গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে কবেজ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন।

এজাহারের বিবরণ সূত্রে জানা যায়,১৯৮৭ সালের দিকে বাদীর চাচাতো ভাই জরিপপুর গ্রামের মৃত আজিজার শেখের ছেলে মো. ঘেংগারু শেখের (২৮) সাথে একই গ্রামের মৃত ইছাহাক আলী শেখের মেয়ে মোছা.রেশনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ঘেংগারু শেখ শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। পরবর্তীতে রেশনা বেগমের ছোট বোন রাশেদা বেগমের বিয়ে হয় পার্শ্ববর্তী গোয়ালপাড়া গ্রামের মৃত নকিম উদ্দীনের ছেলে মন্ডু মিয়ার (৫৮) সাথে।

ছোট বোনের জামাই হিসেবে শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে রেশেনা বেগমের সাথে মন্ডু মিয়ার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ঘেংগারু শেখ প্রতিবাদ করলে দুজনের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়। এজাহারে অভিযোগ করা হয়, অবৈধ সম্পর্ক বজায় রাখতে রেশেনা ও মন্ডু মিয়া পূর্বপরিকল্পিতভাবে ১৯৯৪ সালের ৭ সেপ্টেম্বর (বুধবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঘেংগারু শেখকে দুধের সাথে বিষ মিশিয়ে খেতে দেয়।

সরল বিশ্বাসে বিষ মেশানো দুধ পান করার পরপরই ঘেংগারু শেখ তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন। তখন অভিযুক্তরা ঘরের দরজায় বাইরে থেকে শিকল তুলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করলেও চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৮ সেপ্টেম্বর ১৯৯৪ তারিখে তিনি মারা যান।

বাদী এজাহারে উল্লেখ করেন,ঘটনার পর পরই মামলা করতে গেলে তৎকালীন স্থানীয় প্রভাবশালী মহলের বাধার মুখে তারা কোনো আইনগত পদক্ষেপ নিতে পারেননি। বর্তমানে বিষয়টি প্রশাসনের নজরে এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরকীয়া প্রেম টিকিয়ে রাখতে দুধের সাথে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ এনে দীর্ঘ ৩২ বছর পর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। উপজেলার তরফকামাল গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে কবেজ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন।

এজাহারের বিবরণ সূত্রে জানা যায়,১৯৮৭ সালের দিকে বাদীর চাচাতো ভাই জরিপপুর গ্রামের মৃত আজিজার শেখের ছেলে মো. ঘেংগারু শেখের (২৮) সাথে একই গ্রামের মৃত ইছাহাক আলী শেখের মেয়ে মোছা.রেশনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ঘেংগারু শেখ শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। পরবর্তীতে রেশনা বেগমের ছোট বোন রাশেদা বেগমের বিয়ে হয় পার্শ্ববর্তী গোয়ালপাড়া গ্রামের মৃত নকিম উদ্দীনের ছেলে মন্ডু মিয়ার (৫৮) সাথে।

ছোট বোনের জামাই হিসেবে শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে রেশেনা বেগমের সাথে মন্ডু মিয়ার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ঘেংগারু শেখ প্রতিবাদ করলে দুজনের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়। এজাহারে অভিযোগ করা হয়, অবৈধ সম্পর্ক বজায় রাখতে রেশেনা ও মন্ডু মিয়া পূর্বপরিকল্পিতভাবে ১৯৯৪ সালের ৭ সেপ্টেম্বর (বুধবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঘেংগারু শেখকে দুধের সাথে বিষ মিশিয়ে খেতে দেয়।

সরল বিশ্বাসে বিষ মেশানো দুধ পান করার পরপরই ঘেংগারু শেখ তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন। তখন অভিযুক্তরা ঘরের দরজায় বাইরে থেকে শিকল তুলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করলেও চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৮ সেপ্টেম্বর ১৯৯৪ তারিখে তিনি মারা যান।

বাদী এজাহারে উল্লেখ করেন,ঘটনার পর পরই মামলা করতে গেলে তৎকালীন স্থানীয় প্রভাবশালী মহলের বাধার মুখে তারা কোনো আইনগত পদক্ষেপ নিতে পারেননি। বর্তমানে বিষয়টি প্রশাসনের নজরে এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন