বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সুযোগ নেই: হাইকোর্ট

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া গভর্নিং বডি কোনো শিক্ষককে সরাসরি বরখাস্ত করতে পারে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা কলেজের সহকারী অধ্যাপক আবুল মনসুরকে স্বপদে পুনর্বহালে ঢাকা শিক্ষা বোর্ডের আদেশের বিরুদ্ধে করা রিটের রুল খারিজ করে সম্প্রতি এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

বিচারপতি মো. সোহরাওয়ার্দী ও বিচারপতি দিহিদার মাসুম কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত স্পষ্ট করেন যে, গভর্নিং বডি কেবল বরখাস্তের প্রস্তাব পাঠাতে পারে, সরাসরি বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করার আগে শিক্ষা বোর্ডের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।

আদালত আরও বলেন, টেলিফোনে তদন্ত কমিটি গঠন করা সম্পূর্ণ বেআইনি। যেকোনো তদন্ত কমিটি গঠন করতে হবে যথাযথভাবে আয়োজিত গভর্নিং বডির সভায় গৃহীত আনুষ্ঠানিক রেজ্যুলেশনের মাধ্যমে। কোনো সভাপতির মৌখিক বা টেলিফোনিক নির্দেশ রেজ্যুলেশনের বিকল্প হতে পারে না।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালে গচিহাটা কলেজের গভর্নিং বডি শিক্ষক আবুল মনসুরকে বরখাস্ত করলে ঢাকা শিক্ষা বোর্ড তা বাতিল করে বকেয়া বেতনসহ পুনর্বহালের নির্দেশ দেয়। এর বিরুদ্ধে গভর্নিং বডির সভাপতি আখতারুজ্জামান রিট করেন। মামলা চলাকালে সংশ্লিষ্ট শিক্ষক অবসরে চলে যাওয়ায় তাকে স্বপদে ফেরানো না গেলেও অবসরের সময় পর্যন্ত সব বকেয়া বেতন ও পেনশন সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুজ্জামান এবং শিক্ষকের পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আনিসুর রহমান খান ও সুলতান মাহমুদ বান্না।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সুযোগ নেই: হাইকোর্ট

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া গভর্নিং বডি কোনো শিক্ষককে সরাসরি বরখাস্ত করতে পারে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা কলেজের সহকারী অধ্যাপক আবুল মনসুরকে স্বপদে পুনর্বহালে ঢাকা শিক্ষা বোর্ডের আদেশের বিরুদ্ধে করা রিটের রুল খারিজ করে সম্প্রতি এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

বিচারপতি মো. সোহরাওয়ার্দী ও বিচারপতি দিহিদার মাসুম কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত স্পষ্ট করেন যে, গভর্নিং বডি কেবল বরখাস্তের প্রস্তাব পাঠাতে পারে, সরাসরি বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করার আগে শিক্ষা বোর্ডের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।

আদালত আরও বলেন, টেলিফোনে তদন্ত কমিটি গঠন করা সম্পূর্ণ বেআইনি। যেকোনো তদন্ত কমিটি গঠন করতে হবে যথাযথভাবে আয়োজিত গভর্নিং বডির সভায় গৃহীত আনুষ্ঠানিক রেজ্যুলেশনের মাধ্যমে। কোনো সভাপতির মৌখিক বা টেলিফোনিক নির্দেশ রেজ্যুলেশনের বিকল্প হতে পারে না।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালে গচিহাটা কলেজের গভর্নিং বডি শিক্ষক আবুল মনসুরকে বরখাস্ত করলে ঢাকা শিক্ষা বোর্ড তা বাতিল করে বকেয়া বেতনসহ পুনর্বহালের নির্দেশ দেয়। এর বিরুদ্ধে গভর্নিং বডির সভাপতি আখতারুজ্জামান রিট করেন। মামলা চলাকালে সংশ্লিষ্ট শিক্ষক অবসরে চলে যাওয়ায় তাকে স্বপদে ফেরানো না গেলেও অবসরের সময় পর্যন্ত সব বকেয়া বেতন ও পেনশন সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুজ্জামান এবং শিক্ষকের পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আনিসুর রহমান খান ও সুলতান মাহমুদ বান্না।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সুযোগ নেই: হাইকোর্ট
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন