বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সাভারে শ্রমিকদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির মারাত্মক অভিযোগ!

ছবিঃ সংগৃহীত

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকায় ‘লাব্বাইক ট্রান্সপোর্ট’ নামের একটি পরিবহন কোম্পানিতে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে এক শ্রমিকদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ৩০ আগস্ট ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন লাব্বাইক ট্রান্সপোর্টের সুপারভাইজার মো. রিয়াজ মোর্শেদ।

​অভিযোগের অনুলিপি ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরও প্রদান করা হয়েছে।

​অভিযোগপত্র সূত্রে জানা যায়, সাভারের ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা ও শ্রমিকদল নেতা পরিচয়দানকারী মো. জসিম উদ্দিন মোল্লা (৩৮) এবং তার সহযোগী অজ্ঞাত ৭/৮ জন সাভারের রেডিও কলোনী এলাকার চেকপোস্টে নিয়মিত উৎপাত চালিয়ে আসছেন। অভিযোগ অনুযায়ী, জসিম ও তার সঙ্গীরা কোম্পানির লোকজনকে গালিগালাজ, মারধর এবং ড্রাইভার-স্টাফদের ভয়ভীতি দেখিয়ে চেকপোস্ট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের দাবি, ওই এলাকায় লাব্বাইক ট্রান্সপোর্টের কোনো গাড়ি বা কর্মচারী দাঁড়াতে পারবে না; আর দাঁড়ালে গাড়িপ্রতি ৫০ টাকা করে চাঁদা দিতে হবে।

​পরিবহনকর্মীরা এই চাঁদা দাবির তীব্র প্রতিবাদ জানালে অভিযুক্তরা কৌশল বদলে নতুন উপায়ে টাকা আদায়ের চেষ্টা শুরু করে। ভুক্তভোগীদের দাবি, গত ১৮ আগস্ট পাকিজা এলাকায় পূর্বে থেকেই দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেটকার দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাব্বাইক ট্রান্সপোর্টের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-১০৩৯) সাথে ধাক্কা লাগায় জসিম ও তার সঙ্গীরা। এরপর তারা কোম্পানির বেশ কয়েকটি গাড়ি আটকে রাখে এবং পরবর্তীতে ১৯ আগস্ট সাভার মডেল থানায় বসে ২৫ হাজার টাকা আদায় করে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জসিম উদ্দিন মোল্লা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগের পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালাতেন। বর্তমানে তিনি সাভার পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা জেলা শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এসব ঘটনায় চেকপোস্ট ও আশপাশের এলাকায় কর্মরত পরিবহনকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

​তবে চাঁদাবাজির সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জসিম উদ্দিন মোল্লা। তিনি জানান, তার বিরুদ্ধে কেন লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তা তিনি জানেন না এবং চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

​এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বৈধ পৌর ইজারা ছাড়া সড়কে কেউ চাঁদা দাবি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাভারে শ্রমিকদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির মারাত্মক অভিযোগ!

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকায় ‘লাব্বাইক ট্রান্সপোর্ট’ নামের একটি পরিবহন কোম্পানিতে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে এক শ্রমিকদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ৩০ আগস্ট ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন লাব্বাইক ট্রান্সপোর্টের সুপারভাইজার মো. রিয়াজ মোর্শেদ।

​অভিযোগের অনুলিপি ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরও প্রদান করা হয়েছে।

​অভিযোগপত্র সূত্রে জানা যায়, সাভারের ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা ও শ্রমিকদল নেতা পরিচয়দানকারী মো. জসিম উদ্দিন মোল্লা (৩৮) এবং তার সহযোগী অজ্ঞাত ৭/৮ জন সাভারের রেডিও কলোনী এলাকার চেকপোস্টে নিয়মিত উৎপাত চালিয়ে আসছেন। অভিযোগ অনুযায়ী, জসিম ও তার সঙ্গীরা কোম্পানির লোকজনকে গালিগালাজ, মারধর এবং ড্রাইভার-স্টাফদের ভয়ভীতি দেখিয়ে চেকপোস্ট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের দাবি, ওই এলাকায় লাব্বাইক ট্রান্সপোর্টের কোনো গাড়ি বা কর্মচারী দাঁড়াতে পারবে না; আর দাঁড়ালে গাড়িপ্রতি ৫০ টাকা করে চাঁদা দিতে হবে।

​পরিবহনকর্মীরা এই চাঁদা দাবির তীব্র প্রতিবাদ জানালে অভিযুক্তরা কৌশল বদলে নতুন উপায়ে টাকা আদায়ের চেষ্টা শুরু করে। ভুক্তভোগীদের দাবি, গত ১৮ আগস্ট পাকিজা এলাকায় পূর্বে থেকেই দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেটকার দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাব্বাইক ট্রান্সপোর্টের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-১০৩৯) সাথে ধাক্কা লাগায় জসিম ও তার সঙ্গীরা। এরপর তারা কোম্পানির বেশ কয়েকটি গাড়ি আটকে রাখে এবং পরবর্তীতে ১৯ আগস্ট সাভার মডেল থানায় বসে ২৫ হাজার টাকা আদায় করে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জসিম উদ্দিন মোল্লা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগের পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালাতেন। বর্তমানে তিনি সাভার পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা জেলা শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এসব ঘটনায় চেকপোস্ট ও আশপাশের এলাকায় কর্মরত পরিবহনকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

​তবে চাঁদাবাজির সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জসিম উদ্দিন মোল্লা। তিনি জানান, তার বিরুদ্ধে কেন লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তা তিনি জানেন না এবং চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

​এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বৈধ পৌর ইজারা ছাড়া সড়কে কেউ চাঁদা দাবি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সাভারে শ্রমিকদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির মারাত্মক অভিযোগ!
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন