বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আশুলিয়ায় শোরুমে হামলা, লুট ও প্রাণনাশের হুমকি।

ব্যবসায়িক ফয়সাল

ঢাকার সাভারের আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে শোরুমের ক্যাশ বাক্স থেকে আড়াই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। হামলা চলাকালে ভুক্তভোগী ব্যবসায়ীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

​গত ২৯ আগস্ট (শনিবার) রাতে আশুলিয়ার বাসাইদ এলাকায় অবস্থিত একটি ওয়ালটন শোরুমে এ হামলার ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ব্যবসায়ী মো. ফয়সাল জানান, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তরা গত কয়েক মাস ধরেই তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৯ আগস্ট রাতে সন্ত্রাসী চক্রটি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর শোরুমে অতর্কিতে প্রবেশ করে। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং শোরুমের ক্যাশ বাক্স ভেঙে নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। ​ব্যবসায়ী ফয়সাল অভিযোগ করে আরও বলেন, ঘটনাস্থল ত্যাগ করার সময় সন্ত্রাসীরা তাঁকে হুঁশিয়ারি দিয়ে যায়—আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার বাকি টাকা পরিশোধ না করলে তাঁকে হত্যা করা হবে। এই ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। নিরাপত্তা ও বিচারের দাবিতে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। ​অভিযোগপত্র অনুযায়ী ঘটনার সাথে জড়িত অভিযুক্তরা হলেন—সুমন, কাওছার, জয়, সোহেল, শাহীন ও জনি। এছাড়া আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে হামলায় সহায়তার জন্য অভিযুক্ত করা হয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, "ব্যবসায়ীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আশুলিয়ায় শোরুমে হামলা, লুট ও প্রাণনাশের হুমকি।

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার সাভারের আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে শোরুমের ক্যাশ বাক্স থেকে আড়াই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। হামলা চলাকালে ভুক্তভোগী ব্যবসায়ীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

​গত ২৯ আগস্ট (শনিবার) রাতে আশুলিয়ার বাসাইদ এলাকায় অবস্থিত একটি ওয়ালটন শোরুমে এ হামলার ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ব্যবসায়ী মো. ফয়সাল জানান, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তরা গত কয়েক মাস ধরেই তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৯ আগস্ট রাতে সন্ত্রাসী চক্রটি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর শোরুমে অতর্কিতে প্রবেশ করে। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং শোরুমের ক্যাশ বাক্স ভেঙে নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। ​ব্যবসায়ী ফয়সাল অভিযোগ করে আরও বলেন, ঘটনাস্থল ত্যাগ করার সময় সন্ত্রাসীরা তাঁকে হুঁশিয়ারি দিয়ে যায়—আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার বাকি টাকা পরিশোধ না করলে তাঁকে হত্যা করা হবে। এই ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। নিরাপত্তা ও বিচারের দাবিতে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। ​অভিযোগপত্র অনুযায়ী ঘটনার সাথে জড়িত অভিযুক্তরা হলেন—সুমন, কাওছার, জয়, সোহেল, শাহীন ও জনি। এছাড়া আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে হামলায় সহায়তার জন্য অভিযুক্ত করা হয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, "ব্যবসায়ীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আশুলিয়ায় শোরুমে হামলা, লুট ও প্রাণনাশের হুমকি।
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন