শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

হলি ক্রসে বিবাহিতদের ভর্তির সুযোগ নেই, বিয়ে করলে টিসি

রাজধানীর হলি ক্রস কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিবাহিত শিক্ষার্থীদের আবেদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থীর বিয়ে হলে তাকে ছাড়পত্র বা ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।

সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, “বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নাই। সেশন চলাকালীন সময়ে কারও বিয়ে হলে তাকে টি.সি. দেওয়া হবে।” পাশাপাশি নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিষ্ঠানে মোবাইল ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং এসব শর্তে আপত্তি থাকলে আবেদন না করার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে নিজস্ব প্রক্রিয়ায় এসএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত সিলেকশন টেস্টের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করাবে কলেজটি। বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য উচ্চতর গণিত ও জীববিজ্ঞানসহ জিপিএ ৫ থাকতে হবে। এছাড়া ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিকে জিপিএ ৩ থেকে ৫ পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে যেতে জিপিএ ৪ এবং বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষায় যেতে জিপিএ ৪ দশমিক ২৫ থাকতে হবে।

আগ্রহী শিক্ষার্থীরা ৫০০ টাকা ফি জমা দিয়ে আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। কলেজে বিজ্ঞানে ৭৮০টি, ব্যবসায় শিক্ষায় ২৮০টি ও মানবিকে ২৭০টি আসন রয়েছে। নির্বাচিতদের ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে ফি দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে, অন্যথায় ভর্তির সুযোগ বাতিল হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হলি ক্রসে বিবাহিতদের ভর্তির সুযোগ নেই, বিয়ে করলে টিসি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর হলি ক্রস কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিবাহিত শিক্ষার্থীদের আবেদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থীর বিয়ে হলে তাকে ছাড়পত্র বা ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।

সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, “বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নাই। সেশন চলাকালীন সময়ে কারও বিয়ে হলে তাকে টি.সি. দেওয়া হবে।” পাশাপাশি নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিষ্ঠানে মোবাইল ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং এসব শর্তে আপত্তি থাকলে আবেদন না করার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে নিজস্ব প্রক্রিয়ায় এসএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত সিলেকশন টেস্টের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করাবে কলেজটি। বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য উচ্চতর গণিত ও জীববিজ্ঞানসহ জিপিএ ৫ থাকতে হবে। এছাড়া ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিকে জিপিএ ৩ থেকে ৫ পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে যেতে জিপিএ ৪ এবং বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষায় যেতে জিপিএ ৪ দশমিক ২৫ থাকতে হবে।

আগ্রহী শিক্ষার্থীরা ৫০০ টাকা ফি জমা দিয়ে আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। কলেজে বিজ্ঞানে ৭৮০টি, ব্যবসায় শিক্ষায় ২৮০টি ও মানবিকে ২৭০টি আসন রয়েছে। নির্বাচিতদের ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে ফি দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে, অন্যথায় ভর্তির সুযোগ বাতিল হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒