বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস: মিত্রদের উদ্বেগ বাড়ছে

The USS George Washington aircraft carrier is pictured off the coast of Argentina on May 30, 2024 [Victor R. Caivano/AP Photo]

মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুদ্ধ ছয় মাসে গড়ানোয় এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই পদক্ষেপের কারণে অঞ্চলে বেইজিং আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে যুক্তরাষ্ট্রের এশীয় মিত্রদের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের নিরাপত্তা বিশেষজ্ঞ জা ইয়ান চং জানান, মার্কিন সরঞ্জাম প্রত্যাহারের ফলে বেইজিং শক্তি পরীক্ষার সুযোগ পেতে পারে, যা মিত্রদের ওপর চাপ বাড়াবে। বর্তমানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মার্কিন প্যাসিফিক কমান্ডের অধীনে প্রায় ৩ লাখ ৭৫ হাজার সামরিক ও বেসামরিক কর্মী মোতায়েন রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা কৌশল অনুযায়ী মিত্রদের নিজেদের নিরাপত্তায় সামরিক ব্যয় জিডিপির ৩.৫ শতাংশে উন্নীত করার আহ্বান জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে তাইওয়ান ২০২৭ সালের মধ্যে প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে এবং ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জুনিয়র ব্যয় বাড়িয়ে জিডিপির ৪ শতাংশ করার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ পদক্ষেপে যুক্তরাষ্ট্র এশিয়ায় অবস্থানরত তাদের বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। এটি টানা নয় মাস মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর স্থলাভিষিক্ত হবে। এর আগে দক্ষিণ কোরিয়া থেকেও থাড (THAAD) ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অংশবিশেষ সরিয়ে নিয়েছিল পেন্টাগন।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক উইলিয়াম ইয়াং জানান, এসব সিদ্ধান্তের কারণে চীনের বিরুদ্ধে মার্কিন আঞ্চলিক প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে চীনের ‘লিয়াওনিং’ ও ‘শানডং’ রণতরী ফার্স্ট আইল্যান্ড চেইনের বাইরে প্রবেশ করেছে এবং তাইওয়ানের পূর্ব উপকূলে বেইজিংয়ের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস: মিত্রদের উদ্বেগ বাড়ছে

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুদ্ধ ছয় মাসে গড়ানোয় এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই পদক্ষেপের কারণে অঞ্চলে বেইজিং আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে যুক্তরাষ্ট্রের এশীয় মিত্রদের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের নিরাপত্তা বিশেষজ্ঞ জা ইয়ান চং জানান, মার্কিন সরঞ্জাম প্রত্যাহারের ফলে বেইজিং শক্তি পরীক্ষার সুযোগ পেতে পারে, যা মিত্রদের ওপর চাপ বাড়াবে। বর্তমানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মার্কিন প্যাসিফিক কমান্ডের অধীনে প্রায় ৩ লাখ ৭৫ হাজার সামরিক ও বেসামরিক কর্মী মোতায়েন রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা কৌশল অনুযায়ী মিত্রদের নিজেদের নিরাপত্তায় সামরিক ব্যয় জিডিপির ৩.৫ শতাংশে উন্নীত করার আহ্বান জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে তাইওয়ান ২০২৭ সালের মধ্যে প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে এবং ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জুনিয়র ব্যয় বাড়িয়ে জিডিপির ৪ শতাংশ করার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ পদক্ষেপে যুক্তরাষ্ট্র এশিয়ায় অবস্থানরত তাদের বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। এটি টানা নয় মাস মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর স্থলাভিষিক্ত হবে। এর আগে দক্ষিণ কোরিয়া থেকেও থাড (THAAD) ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অংশবিশেষ সরিয়ে নিয়েছিল পেন্টাগন।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক উইলিয়াম ইয়াং জানান, এসব সিদ্ধান্তের কারণে চীনের বিরুদ্ধে মার্কিন আঞ্চলিক প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে চীনের ‘লিয়াওনিং’ ও ‘শানডং’ রণতরী ফার্স্ট আইল্যান্ড চেইনের বাইরে প্রবেশ করেছে এবং তাইওয়ানের পূর্ব উপকূলে বেইজিংয়ের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস: মিত্রদের উদ্বেগ বাড়ছে
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন