বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

বাংলাদেশে তীব্র বিদ্যুৎ সঙ্কটের কারণ ও সমাধানের উপায়

গ্রামে লোডশেডিং হচ্ছে বেশি |সংগৃহীত

বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে আবাসিক গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং রফতানিমুখী শিল্প কারখানায় মারাত্মক সঙ্কট দেখা দিয়েছে। গ্যাস সঙ্কটের কারণে শিল্পকারখানায় বিদ্যুতের ঘাটতি এ বছর তুলনামূলক বেড়েছে এবং উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। গাজীপুরের এক কারখানা মালিক জানান, ডিজেল জেনারেটর দিয়ে কারখানা চালাতে গিয়ে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে এবং সময়মতো শিপমেন্ট দিতে না পারলে বায়াররা অর্ডার অন্যত্র নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে দেশের কিছু জায়গায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে। নিরাপত্তার স্বার্থে গ্রিড, উপকেন্দ্র ও অফিসগুলোর জন্য পুলিশ প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। গোপালগঞ্জ ও নীলফামারিসহ বিভিন্ন জেলার বিদ্যুৎ অফিসও নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে উৎপাদন সক্ষমতা ক্যাপটিভ পাওয়ারসহ ৩৩ হাজার মেগাওয়াট এবং চলতি বছর মে মাসে সর্বোচ্চ ১৭ হাজার ২০১ মেগাওয়াট উৎপাদনের রেকর্ড হয়েছে। তবে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ বা পিজিসিবি'র তথ্য অনুযায়ী গত ১০ই অগাস্ট একদিনেই সর্বোচ্চ তিন হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। প্রাথমিক জ্বালানি বিশেষ করে এলএনজি আমদানিতে সঙ্কটের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়েছে বলে জানিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং পরিস্থিতির উন্নতিতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানানো হয়েছে। বিগত সরকারের সময় গ্যাস ও কয়লা উত্তোলন না বাড়িয়ে আমদানি নির্ভরতা বাড়ানো এবং সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র সময়মতো উৎপাদনে না আসায় বর্তমান পরিস্থিতি জটিল হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম বলেন, বিগত সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত নির্মাণ এবং নবায়নযোগ্য জ্বালানি পরিকল্পনা যথাসময়ে সম্পন্ন করতে পারেনি। কনজিউমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব-এর জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম জানান, বিগত সরকার ব্যয়বহুল জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দিয়েছে এবং খাতটিকে সেবা খাত থেকে মুনাফাভিত্তিক খাতে পরিণত করেছে। গ্যাসভিত্তিক সিস্টেম থেকে বেরিয়ে নবায়নযোগ্য জ্বালানি, ইলেকট্রিক বয়লার ও সোলার বেজ সেচের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া আঞ্চলিক গ্রিড সক্রিয় করে ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে বিদ্যুৎ আমদানির সুযোগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশে তীব্র বিদ্যুৎ সঙ্কটের কারণ ও সমাধানের উপায়

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে আবাসিক গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং রফতানিমুখী শিল্প কারখানায় মারাত্মক সঙ্কট দেখা দিয়েছে। গ্যাস সঙ্কটের কারণে শিল্পকারখানায় বিদ্যুতের ঘাটতি এ বছর তুলনামূলক বেড়েছে এবং উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। গাজীপুরের এক কারখানা মালিক জানান, ডিজেল জেনারেটর দিয়ে কারখানা চালাতে গিয়ে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে এবং সময়মতো শিপমেন্ট দিতে না পারলে বায়াররা অর্ডার অন্যত্র নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে দেশের কিছু জায়গায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে। নিরাপত্তার স্বার্থে গ্রিড, উপকেন্দ্র ও অফিসগুলোর জন্য পুলিশ প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। গোপালগঞ্জ ও নীলফামারিসহ বিভিন্ন জেলার বিদ্যুৎ অফিসও নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে উৎপাদন সক্ষমতা ক্যাপটিভ পাওয়ারসহ ৩৩ হাজার মেগাওয়াট এবং চলতি বছর মে মাসে সর্বোচ্চ ১৭ হাজার ২০১ মেগাওয়াট উৎপাদনের রেকর্ড হয়েছে। তবে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ বা পিজিসিবি'র তথ্য অনুযায়ী গত ১০ই অগাস্ট একদিনেই সর্বোচ্চ তিন হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। প্রাথমিক জ্বালানি বিশেষ করে এলএনজি আমদানিতে সঙ্কটের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়েছে বলে জানিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং পরিস্থিতির উন্নতিতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানানো হয়েছে। বিগত সরকারের সময় গ্যাস ও কয়লা উত্তোলন না বাড়িয়ে আমদানি নির্ভরতা বাড়ানো এবং সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র সময়মতো উৎপাদনে না আসায় বর্তমান পরিস্থিতি জটিল হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম বলেন, বিগত সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত নির্মাণ এবং নবায়নযোগ্য জ্বালানি পরিকল্পনা যথাসময়ে সম্পন্ন করতে পারেনি। কনজিউমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব-এর জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম জানান, বিগত সরকার ব্যয়বহুল জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দিয়েছে এবং খাতটিকে সেবা খাত থেকে মুনাফাভিত্তিক খাতে পরিণত করেছে। গ্যাসভিত্তিক সিস্টেম থেকে বেরিয়ে নবায়নযোগ্য জ্বালানি, ইলেকট্রিক বয়লার ও সোলার বেজ সেচের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া আঞ্চলিক গ্রিড সক্রিয় করে ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে বিদ্যুৎ আমদানির সুযোগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন তারা।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বাংলাদেশে তীব্র বিদ্যুৎ সঙ্কটের কারণ ও সমাধানের উপায়
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন