বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

রংপুরে নবজাতক মৃত্যু কমাতে স্বাস্থ্যসেবা ও সচেতনতায় জোর

ফাইল ছবি

বাংলাদেশে প্রতি ১ হাজার জীবিত জন্মে নবজাতক মৃত্যুর জাতীয় গড় ২০ হলেও রংপুর বিভাগে এ সংখ্যা ৩০। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০২২ অনুযায়ী, জাতীয় গড়ের তুলনায় রংপুরে নবজাতক মৃত্যুর হার ৫০ শতাংশ বেশি। একই সঙ্গে এ অঞ্চলে কিশোরী গর্ভধারণ ও বাল্যবিবাহের হারও বেশি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার ঘাটতি, কার্যকর রেফারেল ব্যবস্থার দুর্বলতা এবং স্বাস্থ্যসেবায় সীমিত প্রবেশাধিকারের কারণে রংপুর অঞ্চলে মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে সেবার মান ও সচেতনতা বাড়াতে সোমবার রংপুরের চন্দর পাট ইউনিয়নের একটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন এবং পরে নগরের সেন্ট্রাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘গণমাধ্যম প্রচারণার আওতায় মিডিয়া সেলিব্রিটির মাঠপর্যায়ের পরিদর্শন’ কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তিনি স্বাস্থ্যকেন্দ্রটির সেবাদান ব্যবস্থা, প্রসবকক্ষের সরঞ্জাম এবং মা ও নবজাতকের যত্নসংক্রান্ত নির্দেশনার প্রশংসা করেন। নাবিলা বলেন, বিনামূল্যে প্রয়োজনীয় সেবা পাওয়ায় স্বাস্থ্যকেন্দ্রটিতে দূরদূরান্ত থেকেও মানুষ সেবা নিতে আসছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমাতে ‘জননী’ প্রকল্পের আওতায় রংপুর ও লালমনিরহাটের ৪০টি ইউনিয়নে সচেতনতামূলক নানা কার্যক্রম চলছে। প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট জাহানারা হৃদিতা জানান, স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন বয়সী মানুষদের প্রশিক্ষণ দিয়ে ‘জননী বন্ধু’ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যা বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাতৃ ও নবজাতকের যত্ন নিশ্চিতে ভূমিকা রাখছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ‘জননী’ প্রকল্পে অর্থায়ন করছে কোইকা। এতে সেভ দ্য চিলড্রেন কারিগরি সহায়তা এবং আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে। পাশাপাশি আইসিডিডিআর,বি গবেষণা সহযোগী হিসেবে যুক্ত রয়েছে। ২০১৩ সালের ১ মার্চ শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রংপুরে নবজাতক মৃত্যু কমাতে স্বাস্থ্যসেবা ও সচেতনতায় জোর

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে প্রতি ১ হাজার জীবিত জন্মে নবজাতক মৃত্যুর জাতীয় গড় ২০ হলেও রংপুর বিভাগে এ সংখ্যা ৩০। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০২২ অনুযায়ী, জাতীয় গড়ের তুলনায় রংপুরে নবজাতক মৃত্যুর হার ৫০ শতাংশ বেশি। একই সঙ্গে এ অঞ্চলে কিশোরী গর্ভধারণ ও বাল্যবিবাহের হারও বেশি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার ঘাটতি, কার্যকর রেফারেল ব্যবস্থার দুর্বলতা এবং স্বাস্থ্যসেবায় সীমিত প্রবেশাধিকারের কারণে রংপুর অঞ্চলে মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে সেবার মান ও সচেতনতা বাড়াতে সোমবার রংপুরের চন্দর পাট ইউনিয়নের একটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন এবং পরে নগরের সেন্ট্রাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘গণমাধ্যম প্রচারণার আওতায় মিডিয়া সেলিব্রিটির মাঠপর্যায়ের পরিদর্শন’ কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তিনি স্বাস্থ্যকেন্দ্রটির সেবাদান ব্যবস্থা, প্রসবকক্ষের সরঞ্জাম এবং মা ও নবজাতকের যত্নসংক্রান্ত নির্দেশনার প্রশংসা করেন। নাবিলা বলেন, বিনামূল্যে প্রয়োজনীয় সেবা পাওয়ায় স্বাস্থ্যকেন্দ্রটিতে দূরদূরান্ত থেকেও মানুষ সেবা নিতে আসছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমাতে ‘জননী’ প্রকল্পের আওতায় রংপুর ও লালমনিরহাটের ৪০টি ইউনিয়নে সচেতনতামূলক নানা কার্যক্রম চলছে। প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট জাহানারা হৃদিতা জানান, স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন বয়সী মানুষদের প্রশিক্ষণ দিয়ে ‘জননী বন্ধু’ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যা বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাতৃ ও নবজাতকের যত্ন নিশ্চিতে ভূমিকা রাখছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ‘জননী’ প্রকল্পে অর্থায়ন করছে কোইকা। এতে সেভ দ্য চিলড্রেন কারিগরি সহায়তা এবং আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে। পাশাপাশি আইসিডিডিআর,বি গবেষণা সহযোগী হিসেবে যুক্ত রয়েছে। ২০১৩ সালের ১ মার্চ শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রংপুরে নবজাতক মৃত্যু কমাতে স্বাস্থ্যসেবা ও সচেতনতায় জোর
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন