বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি: চাকরিচ্যুত সেনাসহ গ্রেপ্তার ৭

ফাইল ছবি

ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্র ও শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর, উত্তরখান, বিমানবন্দর, ধানমন্ডি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, ভুয়া পোশাক ও ডাকাতিতে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন চক্রের মূলহোতা তৈয়ব আলী সর্দার, পাভেল সর্দার, সাইফুর রহমান, রাব্বি আলম, ইমরান হোসেন ভুঁইয়া, নুরুল ইসলাম ও মো. ইসমাইল। তাদের মধ্যে পাভেল নৌবাহিনী থেকে চাকরিচ্যুত পেটি অফিসার এবং রাব্বি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সৈনিক।

রোববার ডিএমপির গণমাধ্যম কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ওসমান গণি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের পরিচয় দিয়ে গাড়িতে চড়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তারা পুলিশের নকল পোশাক এবং আসল ও নকল পিস্তল ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। এমনকি পুলিশ যাতে তাদের ট্র্যাক করতে না পারে, সেজন্য তারা পকেট রাউটার ব্যবহার করত। তৈয়বের নামে সারাদেশে ৪৫টি ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

শুক্রবার রাতে কামরাঙ্গীরচর থেকে তৈয়বকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে উত্তরখান থেকে পাভেলকে এবং বিমানবন্দর এলাকা থেকে অন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে রূপগঞ্জে ইমরানের বোনের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ধানমন্ডি থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি এবং অন্য আসামিদের কাছ থেকে ওয়াকিটকি, হাতকড়া, র‍্যাব ও ডিবির পোশাক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত মে মাসে যাত্রাবাড়ীতে এবং গত ১৩ জুলাই খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড উড়ালসড়কে ১২ লাখ টাকা ডাকাতির ঘটনাসহ সম্প্রতি একাধিক অপরাধে এই চক্রটি জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি: চাকরিচ্যুত সেনাসহ গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্র ও শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর, উত্তরখান, বিমানবন্দর, ধানমন্ডি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, ভুয়া পোশাক ও ডাকাতিতে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন চক্রের মূলহোতা তৈয়ব আলী সর্দার, পাভেল সর্দার, সাইফুর রহমান, রাব্বি আলম, ইমরান হোসেন ভুঁইয়া, নুরুল ইসলাম ও মো. ইসমাইল। তাদের মধ্যে পাভেল নৌবাহিনী থেকে চাকরিচ্যুত পেটি অফিসার এবং রাব্বি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সৈনিক।

রোববার ডিএমপির গণমাধ্যম কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ওসমান গণি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের পরিচয় দিয়ে গাড়িতে চড়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তারা পুলিশের নকল পোশাক এবং আসল ও নকল পিস্তল ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। এমনকি পুলিশ যাতে তাদের ট্র্যাক করতে না পারে, সেজন্য তারা পকেট রাউটার ব্যবহার করত। তৈয়বের নামে সারাদেশে ৪৫টি ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

শুক্রবার রাতে কামরাঙ্গীরচর থেকে তৈয়বকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে উত্তরখান থেকে পাভেলকে এবং বিমানবন্দর এলাকা থেকে অন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে রূপগঞ্জে ইমরানের বোনের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ধানমন্ডি থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি এবং অন্য আসামিদের কাছ থেকে ওয়াকিটকি, হাতকড়া, র‍্যাব ও ডিবির পোশাক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত মে মাসে যাত্রাবাড়ীতে এবং গত ১৩ জুলাই খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড উড়ালসড়কে ১২ লাখ টাকা ডাকাতির ঘটনাসহ সম্প্রতি একাধিক অপরাধে এই চক্রটি জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি: চাকরিচ্যুত সেনাসহ গ্রেপ্তার ৭
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন