বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

বান্দরবানে বিপৎসীমার ওপরে সাঙ্গু ও মাতামুহুরী, নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বাড়িঘর, সড়ক ও ফসলি জমি তলিয়ে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে ১৫ দশমিক ৭৬ মিটারে প্রবাহিত হচ্ছিল, যার বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার। অন্যদিকে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা ১১ দশমিক ৮০ মিটার ছাড়িয়ে ১১ দশমিক ৯৩ মিটারে পৌঁছেছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী অপু দেব জানান, অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি দ্রুত বেড়েছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত বান্দরবানে ৩০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী দিনগুলোতে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বন্যার পানিতে বান্দরবান পৌরসভার মার্মা বাজার, মেইন বাজার, কাশেমপাড়া, আর্মি পাড়া, ইসলামনগর, ফালকাটা, বালাঘাটা, মেম্বার পাড়া, ইসলামপুর, শেরেবাংলা, ব্রিগেড এরিয়া, আমবাগান, ক্যাচিংঘাটা ও হাফেজঘোনাসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চলাচলের জন্য অনেক স্থানে নৌকা ব্যবহার করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি বাড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন।

বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, সম্ভাব্য বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরাতে নির্দেশনা দেওয়া হয়েছে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার জানান, জেলার সাত উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে সদরে রয়েছে ৪৫টি। আজ সকাল ১১টা পর্যন্ত ১৯০টি পরিবারের প্রায় ৭০০ মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

তবে জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমার তথ্যের বরাতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই দাবি করেছেন, জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি এবং জেলায় বন্যার কোনো আশঙ্কা নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বান্দরবানে বিপৎসীমার ওপরে সাঙ্গু ও মাতামুহুরী, নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

টানা চার দিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বাড়িঘর, সড়ক ও ফসলি জমি তলিয়ে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে ১৫ দশমিক ৭৬ মিটারে প্রবাহিত হচ্ছিল, যার বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার। অন্যদিকে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা ১১ দশমিক ৮০ মিটার ছাড়িয়ে ১১ দশমিক ৯৩ মিটারে পৌঁছেছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী অপু দেব জানান, অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি দ্রুত বেড়েছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত বান্দরবানে ৩০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী দিনগুলোতে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বন্যার পানিতে বান্দরবান পৌরসভার মার্মা বাজার, মেইন বাজার, কাশেমপাড়া, আর্মি পাড়া, ইসলামনগর, ফালকাটা, বালাঘাটা, মেম্বার পাড়া, ইসলামপুর, শেরেবাংলা, ব্রিগেড এরিয়া, আমবাগান, ক্যাচিংঘাটা ও হাফেজঘোনাসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চলাচলের জন্য অনেক স্থানে নৌকা ব্যবহার করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি বাড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন।

বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, সম্ভাব্য বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরাতে নির্দেশনা দেওয়া হয়েছে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার জানান, জেলার সাত উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে সদরে রয়েছে ৪৫টি। আজ সকাল ১১টা পর্যন্ত ১৯০টি পরিবারের প্রায় ৭০০ মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

তবে জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমার তথ্যের বরাতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই দাবি করেছেন, জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি এবং জেলায় বন্যার কোনো আশঙ্কা নেই।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বান্দরবানে বিপৎসীমার ওপরে সাঙ্গু ও মাতামুহুরী, নিম্নাঞ্চল প্লাবিত
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন