বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

পৌর মেয়র থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগ্রহীত

ছাত্ররাজনীতি দিয়ে হাতেখড়ি, তারপর শিক্ষকতা, সরকারি চাকরি, পৌরসভার মেয়র, সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দীর্ঘ পথ পাড়ি দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার পথে।  

বর্তমানে তিনি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত রয়েছেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি দলীয় প্রধান মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির শীর্ষ নেতৃত্ব।

যেমন ছিল দীর্ঘ রাজনৈতিক পথচলা

রাষ্ট্রপতি পদে নাম চূড়ান্তের পর নতুন করে সামনে আসছে প্রায় ছয় দশকের এক বৈচিত্র্যময় জীবনের গল্প। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেন মির্জা ফখরুল। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী, সাবেক এমপি ও মন্ত্রী। 

ঠাকুরগাঁও থেকে প্রাথমিক ও মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই যুক্ত হন রাজনীতিতে, ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও এসএম হলের সাধারণ সম্পাদক। ঐতিহাসিক ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানে তিনি তৎকালীন ছাত্র ইউনিয়নের দায়িত্বে ছিলেন। 

বামপন্থী রাজনীতি ও মাওলানা ভাসানীর ন্যাপের রাজনীতিতে সম্পৃক্ততা দিয়ে শুরু হলেও কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা কলেজ ও ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করেন। পরবর্তীতে ১৯৭৯ সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর একান্ত সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতাও ঝুলিতে নেন।

১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে পূর্ণাঙ্গ রাজনীতিতে মনোযোগ দেন তিনি। ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। দেশব্যাপী এরশাদবিরোধী আন্দোলনের সময় নব্বইয়ের শুরুতে বিএনপিতে যোগ দেন এবং ১৯৯২ সালে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

২০০১ সালের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তৎকালীন সরকারের কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দ্বৈত দায়িত্ব পান তিনি। 

পরবর্তীতে ২০০৯ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০১১ সাল থেকে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সাল থেকে টানা দলটির মহাসচিবের মতো গুরুদায়িত্ব সফলভাবে পালন করে আসছেন। আওয়ামী লীগ আমলের উত্তাল রাজনৈতিক সংকটে দলীয় প্রধানদের অনুপস্থিতিতে রাজপথের অন্যতম প্রধান কাণ্ডারি হিসেবে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পৌর মেয়র থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

ছাত্ররাজনীতি দিয়ে হাতেখড়ি, তারপর শিক্ষকতা, সরকারি চাকরি, পৌরসভার মেয়র, সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দীর্ঘ পথ পাড়ি দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার পথে।  

বর্তমানে তিনি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত রয়েছেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি দলীয় প্রধান মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির শীর্ষ নেতৃত্ব।

যেমন ছিল দীর্ঘ রাজনৈতিক পথচলা

রাষ্ট্রপতি পদে নাম চূড়ান্তের পর নতুন করে সামনে আসছে প্রায় ছয় দশকের এক বৈচিত্র্যময় জীবনের গল্প। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেন মির্জা ফখরুল। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী, সাবেক এমপি ও মন্ত্রী। 

ঠাকুরগাঁও থেকে প্রাথমিক ও মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই যুক্ত হন রাজনীতিতে, ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও এসএম হলের সাধারণ সম্পাদক। ঐতিহাসিক ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানে তিনি তৎকালীন ছাত্র ইউনিয়নের দায়িত্বে ছিলেন। 

বামপন্থী রাজনীতি ও মাওলানা ভাসানীর ন্যাপের রাজনীতিতে সম্পৃক্ততা দিয়ে শুরু হলেও কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা কলেজ ও ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করেন। পরবর্তীতে ১৯৭৯ সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর একান্ত সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতাও ঝুলিতে নেন।

১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে পূর্ণাঙ্গ রাজনীতিতে মনোযোগ দেন তিনি। ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। দেশব্যাপী এরশাদবিরোধী আন্দোলনের সময় নব্বইয়ের শুরুতে বিএনপিতে যোগ দেন এবং ১৯৯২ সালে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

২০০১ সালের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তৎকালীন সরকারের কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দ্বৈত দায়িত্ব পান তিনি। 

পরবর্তীতে ২০০৯ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০১১ সাল থেকে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সাল থেকে টানা দলটির মহাসচিবের মতো গুরুদায়িত্ব সফলভাবে পালন করে আসছেন। আওয়ামী লীগ আমলের উত্তাল রাজনৈতিক সংকটে দলীয় প্রধানদের অনুপস্থিতিতে রাজপথের অন্যতম প্রধান কাণ্ডারি হিসেবে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পৌর মেয়র থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন