বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বিটিআরসির

ছবিঃ সংগৃহীত

রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মোবাইল টাওয়ারের তড়িৎচৌম্বকীয় বিকিরণ পর্যবেক্ষণ, জনসচেতনতা ও সেবার মান উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে আতঙ্কিত না হয়ে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিটিআরসি চেয়ারম্যান জানান, অনুমোদিত নিয়ম ও নির্ধারিত মান অনুসরণ করে বিটিআরসির অনুমতিক্রমেই টাওয়ার স্থাপন করা হয়। আন্তর্জাতিক সংস্থা আইসিএনআইআরপি-র নির্ধারিত নিরাপদ সীমা প্রতি মিটারে ৬১ ভোল্ট। বিটিআরসির পরিমাপে রংপুরের গ্র্যান্ড প্যালেস হোটেল এলাকায় সর্বোচ্চ ১ দশমিক ৭৯৫ ভোল্ট, ক্যান্টনমেন্ট রোডে ১০ দশমিক ৪৮০ ভোল্ট এবং রেলওয়ে স্টেশনে শূন্য দশমিক ৪৭৪ ভোল্ট বিকিরণ পাওয়া গেছে। জেলার অন্য কোনো স্থানে এই মাত্রা ১১ ভোল্ট অতিক্রম করেনি।

পরিমাপ করা অন্য জায়গাগুলোর মধ্যে শাপলা মোড়, আলমনগর, শ্যামলী টেকনিক্যাল কলেজ, তাজহাট বাজার, তাজহাট জমিদারবাড়ি, টাউন হল ও অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় রয়েছে। একই সময়ে রংপুর শহরের নেটওয়ার্কের মান পরীক্ষায় ২জি ভয়েস কলের গড় সূচক পাওয়া গেছে ৩ দশমিক ৮৭ (নির্ধারিত মান ৩.৫)। এছাড়া ৪জি ইন্টারনেটে ডাটা ডাউনলোডের গতি ২৩ দশমিক ৩৯ মেগাবিট এবং আপলোডের গতি ১২ দশমিক ৯৪ মেগাবিট পাওয়া গেছে, যা নির্ধারিত মানের চেয়ে বেশি।

প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ না করে শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের নজরদারির আহ্বান জানান বিটিআরসি প্রধান। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, পুলিশ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বিটিআরসির

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মোবাইল টাওয়ারের তড়িৎচৌম্বকীয় বিকিরণ পর্যবেক্ষণ, জনসচেতনতা ও সেবার মান উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে আতঙ্কিত না হয়ে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিটিআরসি চেয়ারম্যান জানান, অনুমোদিত নিয়ম ও নির্ধারিত মান অনুসরণ করে বিটিআরসির অনুমতিক্রমেই টাওয়ার স্থাপন করা হয়। আন্তর্জাতিক সংস্থা আইসিএনআইআরপি-র নির্ধারিত নিরাপদ সীমা প্রতি মিটারে ৬১ ভোল্ট। বিটিআরসির পরিমাপে রংপুরের গ্র্যান্ড প্যালেস হোটেল এলাকায় সর্বোচ্চ ১ দশমিক ৭৯৫ ভোল্ট, ক্যান্টনমেন্ট রোডে ১০ দশমিক ৪৮০ ভোল্ট এবং রেলওয়ে স্টেশনে শূন্য দশমিক ৪৭৪ ভোল্ট বিকিরণ পাওয়া গেছে। জেলার অন্য কোনো স্থানে এই মাত্রা ১১ ভোল্ট অতিক্রম করেনি।

পরিমাপ করা অন্য জায়গাগুলোর মধ্যে শাপলা মোড়, আলমনগর, শ্যামলী টেকনিক্যাল কলেজ, তাজহাট বাজার, তাজহাট জমিদারবাড়ি, টাউন হল ও অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় রয়েছে। একই সময়ে রংপুর শহরের নেটওয়ার্কের মান পরীক্ষায় ২জি ভয়েস কলের গড় সূচক পাওয়া গেছে ৩ দশমিক ৮৭ (নির্ধারিত মান ৩.৫)। এছাড়া ৪জি ইন্টারনেটে ডাটা ডাউনলোডের গতি ২৩ দশমিক ৩৯ মেগাবিট এবং আপলোডের গতি ১২ দশমিক ৯৪ মেগাবিট পাওয়া গেছে, যা নির্ধারিত মানের চেয়ে বেশি।

প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ না করে শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের নজরদারির আহ্বান জানান বিটিআরসি প্রধান। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, পুলিশ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বিটিআরসির
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন