বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি লক্ষাধিক মানুষ

বান্দরবানে টানা ছয় দিনের ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধিতে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার ৩৪টির মধ্যে ২৯টি ইউনিয়নের ৫০০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় এক লাখেরও বেশি মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে ৫ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৪,৬০০ জনেরও বেশি মানুষ ৫৪টি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। রাতভর বৃষ্টি ও উজানের ঢলে বান্দরবান শহরসহ থানচি, রুমা, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে।

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জেলা সদরের সাথে উপজেলাগুলোর এবং দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যাহত হচ্ছে। বহু এলাকায় নৌকাই এখন যাতায়াতের একমাত্র মাধ্যম। একই সঙ্গে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় দুর্দশা আরও বেড়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বুলবুল আকতার সেতু জানান, বন্যা ও ধস মোকাবিলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং তা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব জানান, আজ সকাল ১০টায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে ১৬.৮১ মিটারে এবং মাতামুহুরী নদী ১২.১৩ মিটারে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার ও ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি লক্ষাধিক মানুষ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বান্দরবানে টানা ছয় দিনের ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধিতে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার ৩৪টির মধ্যে ২৯টি ইউনিয়নের ৫০০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় এক লাখেরও বেশি মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে ৫ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৪,৬০০ জনেরও বেশি মানুষ ৫৪টি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। রাতভর বৃষ্টি ও উজানের ঢলে বান্দরবান শহরসহ থানচি, রুমা, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে।

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জেলা সদরের সাথে উপজেলাগুলোর এবং দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যাহত হচ্ছে। বহু এলাকায় নৌকাই এখন যাতায়াতের একমাত্র মাধ্যম। একই সঙ্গে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় দুর্দশা আরও বেড়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বুলবুল আকতার সেতু জানান, বন্যা ও ধস মোকাবিলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং তা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব জানান, আজ সকাল ১০টায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে ১৬.৮১ মিটারে এবং মাতামুহুরী নদী ১২.১৩ মিটারে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার ও ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি লক্ষাধিক মানুষ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন