বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সাভার ডেইরি ফার্মে কর্মচারীর ওপর হামলা: অভিযুক্ত পালিয়ে সটকে পড়লো।

সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে (ডেইরি ফার্ম) বহিরাগত এক বখাটের হামলায় জয়নাল হাজারী নামের রাজস্ব খাতের এক কর্মচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বর্তমানে তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকালে ডেইরি ফার্মের একটি ইজারাকৃত পুকুরে জয়নাল হাজারী ও তার পরিবারের সদস্যরা মাছ ধরছিলেন। বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের কলাতিয়া গ্রামের মৃত আমির আলীর ছেলে অভিযুক্ত শেখ আবেদ আলী (৩৫) সেখানে এসে মাছ ধরা ও পুকুরের ইজারার টাকা নিয়ে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে আবেদ আলী বহিরাগত লোকজনকে ডেকে এনে জয়নাল হাজারীর ওপর হামলা চালায় এবং তাকে হত্যার চেষ্টা করে। পরে তার ছেলে ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। খামারের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের তথ্যমতে, শেখ আবেদ আলী একজন চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত। ইতিপূর্বে তিনি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) মাস্টাররোলে চাকরি করলেও বর্তমানে বেকার। ডেইরি ফার্মে কর্মরত তার চাচা শহর আলীর আশ্রয়ে তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করে আসছেন। ​স্থানীয়দের অভিযোগ, আবেদ আলী মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার 'সাইকো মারুফ' নামে এক প্রভাবশালীর সহযোগী হিসেবে ডেইরি ফার্মের অভ্যন্তরে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। ​তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শেখ আবেদ আলী দাবি করেন, জয়নাল হাজারী ও তার দুই ছেলেই তাকে প্রথম মারধর করেছে। কিন্তু জয়নাল হাজারী কীভাবে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব না দিয়ে সটকে পড়েন। সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রতিষ্ঠানের রাজস্ব খাতের এক কর্মচারীর ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা রেফার্ড করা হয়েছে। ​তিনি আরও জানান, যে কর্মচারীর সুবাদে অভিযুক্ত বহিরাগত আবেদ আলী ভেতরে অবস্থান করছিল, সেই মাস্টাররোল কর্মচারী শহর আলীকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাভার ডেইরি ফার্মে কর্মচারীর ওপর হামলা: অভিযুক্ত পালিয়ে সটকে পড়লো।

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে (ডেইরি ফার্ম) বহিরাগত এক বখাটের হামলায় জয়নাল হাজারী নামের রাজস্ব খাতের এক কর্মচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বর্তমানে তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকালে ডেইরি ফার্মের একটি ইজারাকৃত পুকুরে জয়নাল হাজারী ও তার পরিবারের সদস্যরা মাছ ধরছিলেন। বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের কলাতিয়া গ্রামের মৃত আমির আলীর ছেলে অভিযুক্ত শেখ আবেদ আলী (৩৫) সেখানে এসে মাছ ধরা ও পুকুরের ইজারার টাকা নিয়ে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে আবেদ আলী বহিরাগত লোকজনকে ডেকে এনে জয়নাল হাজারীর ওপর হামলা চালায় এবং তাকে হত্যার চেষ্টা করে। পরে তার ছেলে ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। খামারের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের তথ্যমতে, শেখ আবেদ আলী একজন চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত। ইতিপূর্বে তিনি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) মাস্টাররোলে চাকরি করলেও বর্তমানে বেকার। ডেইরি ফার্মে কর্মরত তার চাচা শহর আলীর আশ্রয়ে তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করে আসছেন। ​স্থানীয়দের অভিযোগ, আবেদ আলী মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার 'সাইকো মারুফ' নামে এক প্রভাবশালীর সহযোগী হিসেবে ডেইরি ফার্মের অভ্যন্তরে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। ​তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শেখ আবেদ আলী দাবি করেন, জয়নাল হাজারী ও তার দুই ছেলেই তাকে প্রথম মারধর করেছে। কিন্তু জয়নাল হাজারী কীভাবে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব না দিয়ে সটকে পড়েন। সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রতিষ্ঠানের রাজস্ব খাতের এক কর্মচারীর ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা রেফার্ড করা হয়েছে। ​তিনি আরও জানান, যে কর্মচারীর সুবাদে অভিযুক্ত বহিরাগত আবেদ আলী ভেতরে অবস্থান করছিল, সেই মাস্টাররোল কর্মচারী শহর আলীকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সাভার ডেইরি ফার্মে কর্মচারীর ওপর হামলা: অভিযুক্ত পালিয়ে সটকে পড়লো।
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন