বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

চট্টগ্রামে আলোচনার কেন্দ্রবিন্দু বাবুনগর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ছবি: সংগৃহীত
বৈঠকের কোনো আনুষ্ঠানিক এজেন্ডা এখনও ঘোষণা করা হয়নি। হেফাজতের নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী জানান, সফরের প্রস্তুতি সম্পন্ন হলেও আমিরের পক্ষ থেকে ব্যক্তিগত বা মাদ্রাসার তরফ থেকে কোনো দাবি না রাখার নির্দেশনা রয়েছে। তবে সংগঠনটির আমিরের দৌহিত্র মুফতি বরকতউল্লাহ বাবুনগরী বলেন, বৈঠকে দেশের সামগ্রিক ধর্মীয় বিষয় ছাড়াও হেফাজতের ১৩ দফা দাবি এবং নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন উগ্রবাদী সংগঠনের বিষয়ে নীতিগত আলোচনা হতে পারে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে আজ রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে ফটিকছড়ির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উৎসাহ ও নানা কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় কী কী বিষয় উঠে আসবে, সেদিকেই নজর সবার। প্রশাসন ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, দুপুরে বাঁশখালী থেকে হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পেলাগাজীর দিঘি সিঅ্যান্ডবি মাঠে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে নাজিরহাটের বাবুনগর এলাকায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে প্রায় ৭০ জন শীর্ষ আলেমের উপস্থিতিতে এক মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। সভা ঘিরে মাদ্রাসায় বিশেষ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। মতবিনিময় সভায় হেফাজতের কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াও বিভিন্ন জেলার শীর্ষ আলেম-ওলামারা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনটির নায়েবে আমির মুফতি খলিল আহমদ কুরাইশী, আল্লামা আইয়ুব বাবুনগরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি মাহমুদ হাসান, আল্লামা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন জাকারিয়া ও মাওলানা মুহিউদ্দিন রব্বানী এবং যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসেন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি সাখাওয়াত হোসেন রাজী। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও খুলনাসহ বিভিন্ন জেলার নেতারাও উপস্থিত থাকবেন। রাজনৈতিক ও ধর্মীয় আলোচনার পাশাপাশি স্থানীয় কাঙ্ক্ষিত উন্নয়ন ইস্যুগুলোও গুরুত্ব পাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানিয়েছেন, ফটিকছড়িতে একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা, কয়েকটি কলেজ সরকারিকরণ, স্থানীয় প্রাকৃতিক গ্যাসের সুষম বণ্টন, চা ও রাবার শিল্পে গ্যাস সংযোগ এবং অব্যবহৃত খাসজমিতে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে। সরকার ও হেফাজতের পারস্পরিক সম্পর্ক, ধর্মীয় ইস্যু এবং স্থানীয় উন্নয়নের ত্রিমুখী প্রেক্ষাপটে বাবুনগরের এই মতবিনিময় সভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে আলোচনার কেন্দ্রবিন্দু বাবুনগর

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image
বৈঠকের কোনো আনুষ্ঠানিক এজেন্ডা এখনও ঘোষণা করা হয়নি। হেফাজতের নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী জানান, সফরের প্রস্তুতি সম্পন্ন হলেও আমিরের পক্ষ থেকে ব্যক্তিগত বা মাদ্রাসার তরফ থেকে কোনো দাবি না রাখার নির্দেশনা রয়েছে। তবে সংগঠনটির আমিরের দৌহিত্র মুফতি বরকতউল্লাহ বাবুনগরী বলেন, বৈঠকে দেশের সামগ্রিক ধর্মীয় বিষয় ছাড়াও হেফাজতের ১৩ দফা দাবি এবং নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন উগ্রবাদী সংগঠনের বিষয়ে নীতিগত আলোচনা হতে পারে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে আজ রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে ফটিকছড়ির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উৎসাহ ও নানা কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় কী কী বিষয় উঠে আসবে, সেদিকেই নজর সবার। প্রশাসন ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, দুপুরে বাঁশখালী থেকে হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পেলাগাজীর দিঘি সিঅ্যান্ডবি মাঠে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে নাজিরহাটের বাবুনগর এলাকায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে প্রায় ৭০ জন শীর্ষ আলেমের উপস্থিতিতে এক মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। সভা ঘিরে মাদ্রাসায় বিশেষ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। মতবিনিময় সভায় হেফাজতের কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াও বিভিন্ন জেলার শীর্ষ আলেম-ওলামারা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনটির নায়েবে আমির মুফতি খলিল আহমদ কুরাইশী, আল্লামা আইয়ুব বাবুনগরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি মাহমুদ হাসান, আল্লামা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন জাকারিয়া ও মাওলানা মুহিউদ্দিন রব্বানী এবং যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসেন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি সাখাওয়াত হোসেন রাজী। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও খুলনাসহ বিভিন্ন জেলার নেতারাও উপস্থিত থাকবেন। রাজনৈতিক ও ধর্মীয় আলোচনার পাশাপাশি স্থানীয় কাঙ্ক্ষিত উন্নয়ন ইস্যুগুলোও গুরুত্ব পাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানিয়েছেন, ফটিকছড়িতে একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা, কয়েকটি কলেজ সরকারিকরণ, স্থানীয় প্রাকৃতিক গ্যাসের সুষম বণ্টন, চা ও রাবার শিল্পে গ্যাস সংযোগ এবং অব্যবহৃত খাসজমিতে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে। সরকার ও হেফাজতের পারস্পরিক সম্পর্ক, ধর্মীয় ইস্যু এবং স্থানীয় উন্নয়নের ত্রিমুখী প্রেক্ষাপটে বাবুনগরের এই মতবিনিময় সভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চট্টগ্রামে আলোচনার কেন্দ্রবিন্দু বাবুনগর
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন